বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তধনের খোঁজেইতিহাসের বিচিত্র সরস কাহিনিলেখক: মাহবুব আলমপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ২৩০ টাকাগুপ্তধন নিয়ে বাংলা সাহিত্যের যত গল্প, তার সবই অলীক নয়! বাংলার গুপ্তধনের বিভিন্ন সত্য ঘটনা তুলে লেখক সুচারুভাবেই তার প্রমাণ দিয়েছেন। সেই সঙ্গে বইটিতে আছে বাংলার ইতিহাসের বিভিন্ন যুগের ঘটনা। বাংলার সমাজ-সংস্কৃতির ওঠানামা আর ভাঙাগড়ার গল্পও আছে। লেখক এই ঐতিহাসিক ঘটনাগুলো এত মনোরম আর সরস ভাষায় বয়ান করেছেন, যা পাঠককে তৃপ্তি দেবে।অন্তঃপুরের আত্মকথালেখক: চিত্রা দেবপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ১৫০ টাকাঠাকুরবাড়ির অন্দরমহল রচনা করে ইতিমধ্যেই নাম করেছেন চিত্রা দেব। তিনি এবার বাংলার আরও অনেক নারীজীবনের অন্দরমহলে প্রবেশ করেছেন। ১৮০৯ থেকে ১৯০০ সালের মধ্যে যাঁদের জন্ম, বাংলার প্রথম নারী আত্মজীবনীকার রাসসুন্দরী দেবী থেকে নির্যাতিত বধূ অমিয়বালা দেবী পর্যন্ত—৬০ জন বাঙালি নারীর জীবনের চিত্র তুলে ধরেছেন। মাই মাস্টার পণ্ডিত রবিশঙ্করলেখক: শ্যামদাস চক্রবর্তীপ্রকাশক: মনফকিরাদাম: ৩৯০ টাকাশ্যামদাস চক্রবর্তী পণ্ডিত রবিশঙ্করের শিষ্য ও ঘনিষ্ঠ সহযোগী। বইটিতে তিনি পণ্ডিতজির বিভিন্ন স্মৃতিকথা বর্ণনা করেছেন। বইটিতে আরও আছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আলী আকবর খাঁ, অন্নপূূর্ণা দেবী, আলাউদ্দিন খাঁর গুরু কবিরাজ অখিল চন্দ্র ভট্টাচার্যের বিভিন্ন স্মরণীয় মুহূর্তও অন্তর্ভুক্ত হয়েছে। বইটিতে গুরু রবিশঙ্করের অনেক অজানা তথ্য অন্তরঙ্গ আলোকে প্রকাশিত হয়েছে। সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীততোমার অপার নীলেযারা চন্দনা মজুমদার ও একই সঙ্গে লালনের গানের ভক্ত, তাদের জন্যসুখবর। শিল্পী চন্দনা মজুমদারের লালনের গানের অ্যালবাম বাজারে এনেছে বেঙ্গল ফাউন্ডেশন। এখানে লালনের ১০টি গান স্থান পেয়েছে। চন্দনা মজুমদার এই গানগুলো যথেষ্ট মমতা দিয়ে গেয়েছেন। তাই ‘কে বানাইল রংমহল’, ‘জাত গেল জাত গেল’, ‘এসব দেখি কানার’, ‘ভব যন্ত্রণা’র মতো গানগুলো শ্রোতাকে মুগ্ধ করবে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রএকলা আকাশপরিচালক: সন্দীপন রায়সিনেমাটি দেখতে শুরু করলে দর্শকেরা প্রথমে হয়তো নায়ক অরিজিতকে ঘৃণা করবে। কিন্তু সেই ঘৃণা প্রশমিত হয়ে আসবে, যখন দেখা যাবে অরিজিত ভালোবাসার গভীর মানেটা বুঝতে পারেন। বাবা হওয়ার অনুভূতি, পারিবারিক বন্ধন, টানাপোড়েন—সবকিছুর পরও তাঁর ভালোবাসাটা দৃঢ়ই থাকে। সিনেমার আরও একটি আর্কষণ- গৌতম ঘোষের অসাধারণ অভিনয় আর সবশেষে ট্র্যাজিক সমাপ্তি, সিনেমাটিকে অনেক উচ্চতায় নিয়ে যায়। লগারহেডসপরিচালক: টিম ক্রিকম্যানএকজন সুদর্শন ভবঘুরে নর্থ ক্যারোলাইনার নৈসর্গিক উপকূলে ঘুরে বেড়ায়। উদ্দেশ্য বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ লগারহেডদের রক্ষা করা। একজন নারী কিশোরী বয়সে মা হয়েছিলেন। পরে তাঁর সন্তানকে দত্তক দিয়ে দেন। তিনি খুঁজে ফেরেন তাঁর সেই সন্তানকে। অন্যদিকে আরেকজন নারী নগর প্রশাসকের স্ত্রী। তিনি তাঁর দত্তক নেওয়া সন্তানের জন্য অপেক্ষা করেন। এই তিনটি গল্পকে একসূত্রে গাঁথার প্রচেষ্টা আছে এই সিনেমায়।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।