বাজারে নতুন
ফেদেরিকো গারসিয়া লোরকার নির্বাচিত কবিতা রক্ত ও অশ্রুর গাথাঅনুবাদ: সাজ্জাদ শরিফদাম: ২৩০ টাকা১৯ আগস্ট ১৯৩৬-এ স্পেনের স্বৈরাচারী শাসক ফ্রান্সিসকো ফ্রাংকোর ফ্যাসিবাদী প্যারামিলিশিয়ার গুলিতে মারা যাওয়ার পর কবি হিসেবে ফেদেরিকো গারসিয়া লোরকার নবজন্ম ঘটে। স্পেন ছাপিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাঁর কীর্তি ও জীবনগাথা। আধুনিক সময়ের জটিলতা ও বৈপরীত্য তাঁর কবিতায় ধরা পড়েছে অনুপম ভাষায় ও অসামান্য গভীরতায়।ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ রাজত্বের শেষ দশকলেখক: দীপঙ্কর মুখোপাধ্যায়প্রকাশক: পত্রলেখাদাম: ৪০০ টাকাভারতের স্বাধীনতা ষাট বছর আগে আগস্টের মধ্যরাতে ঘটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর প্রস্তুতি চলছিল দীর্ঘদিন ধরে। ভারত কীভাবে স্বাধীনতায় পৌঁছাল তা অকথিত না হলেও স্বল্পবিদিত কাহিনি। কেমন করে সেই ঘটনা ঘটে তা এই বইয়ে আছে। এর পেছনে যাদের অবদান তাও লিখিত এই বইয়ে। সংগ্রহে রাখার মতো একটি বই।দ্য মিউজিয়াম অব ইনোসেন্সলেখক: অরহান পামুকপ্রকাশক: ভিন্টেজদাম: ৯৯৫ টাকা১৯৭৫ সাল, ইস্তাম্বুল।বসন্তকাল চলছে। দুই বিখ্যাত পরিবারের সন্তান কেমাল আর সিবেল। তাদের মধ্যে বাগদানের আয়োজন চূড়ান্ত। কিন্তু এ সময়েই কেমালের সঙ্গে দেখা হয় দূরসম্পর্কের এক আত্মীয় ফুসুনের। তাকে দেখে দারুণ রোমাঞ্চিত হয় কেমাল। ঘনিষ্ঠতা হয় দুজনের। তার পর আট বছর কেটে যায়। ফুসুনকে ভুলতে পারে না কেমাল। স্মৃতির জাদুঘর গড়ে তোলে সে।সূত্র: বইয়ের দুনিয়া, প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতসত্যগানগুলো প্রথমে মুক্তি পায় মুঠোফোনে। এখন ওয়ারফেজ ব্যান্ডের সত্য পূর্ণাঙ্গ অ্যালবাম হিসেবে বাজারে এসেছে। প্রায় নয় বছর পর ওয়ারফেজের মৌলিক গানের অ্যালবাম এটি। ওয়ারফেজ ব্যান্ডের অন্যতম বৈশিষ্ট্য হলো যন্ত্রসংগীতের বহুল ব্যবহার। যন্ত্রের ব্যবহারে বিশেষ পারদর্শী হিসেবে সুখ্যাতি আছে আগে থেকেই। ওয়ারফেজের প্রথম অ্যালবাম বেরিয়েছিল ১৯৯১ সালে। এরপরে একে একে বের হয় আলো, মহারাজ, অসামাজিক, জীবন ধারা আর অবাক ভালোবাসা। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রঘেটুপুত্র কমলাপরিচালক: হুমায়ূন আহমেদএই চলচ্চিত্রটি হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র। সিলেট অঞ্চলে বিশেষভাবে গাওয়া ঘেটুগানের ইতিহাস নিয়েই এ ছবি। এক-দেড় শ বছর আগে পানিবন্দী মানুষের মনোরঞ্জনের জন্য ঘেটুগান নামের এক ধরনের গানের প্রচলন ছিল ওই অঞ্চলে। এসব গানে মেয়ের পোশাক পরে কিছু রূপবান কিশোর নেচে নেচে গান করত। তবে কালে অতি জনপ্রিয় এই গানে একসময় অশ্লীলতা ঢুকে পড়ে। ঘেটুপুত্র কমলার ডিভিডি বাজারে এনেছে লেজার ভিশন।ক্যাম্পফায়ারপরিচালক: জোসেফ সেডারইসরায়েলি এক পরিবারের কাহিনি এটি। যে পরিবারে বাবা থেকেও নেই। দুই মেয়ে নিয়ে র্যাচেল গারলিকের ব্যক্তিগত লড়াইয়ের গল্পও ক্যাম্পফায়ার। দীর্ঘদিন ধরে পড়ে থাকা স্বামীর গাড়ি বিক্রি করে দেওয়ার পর র্যাচেল সিদ্ধান্ত নেন, তাঁর একলা জীবনেরই অবসান ঘটাবেন তিনি। বন্ধুর সহযোগিতায় তিনি একের পর এক পুরুষবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে থাকেন। কিন্তু মনমতো পুরুষসঙ্গীর দেখা মেলে না। বিমর্ষতা গ্রাস করতে থাকে।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।