বাজারে নতুন
পদ্মাবতীলেখক: মালিক মুহম্মদ জায়সীপ্রকাশক: বাংলা প্রকাশদাম: ৪২৫ টাকা‘পদুমাবত’, যা বাংলায় ‘পদ্মাবতী’ নামে সুপরিচিত। মধ্যযুগের হিন্দি ভাষার একটি আঞ্চলিক রূপ ‘ঠেট অবধী’ ভাষায় লেখা। আজ থেকে ৫০০ বছর আগে এই কাব্য লিখেছিলেন মহাকবি মালিক মুহম্মদ জায়সী। ‘ঠেট অবধী’ ভাষার ভাবগাম্ভীর্যের দৃষ্টিতে এ কাব্য হিন্দি ভাষার এলাকা-পরিধি ছাড়িয়ে সুদূর বাংলাদেশে অনুবাদের মাধ্যমে বাংলাভাষাভাষী পাঠকের হাতে এসে পৌঁছেছিল এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এ কাব্য বাংলায় অনুবাদ করেছিলেন আরাকান রাজসভার কবি আলাওল।গল্পচর্চাসম্পাদনা: উজ্জ্বলকুমার মজুমদারপ্রকাশক: বঙ্গীয় সাহিত্য সংসদদাম: ৯০০ টাকাবাংলা সাহিত্যের উল্লেখযোগ্য লেখকের বিভিন্ন গল্পের আলোচনার সংকলন। চেনা-অচেনা অনেক প্রবন্ধকার-সমালোচকের সমালোচনা স্থান পেয়েছে এ বইয়ে। এছাড়া বিশাল এ সংকলনে নানা কবির, দৃষ্টিভঙ্গির লেখকের সমালোচনা পাঠে বিখ্যাত লেখকদের লেখা গল্পগুলোকে নতুনভাবে দেখার ও ভাবার সুযোগ করে দেয়। কিছু কিছু সমালোচনা যেমন ক্ষুরধার, কিছু প্ররোচিত করবে নানান বিতর্ককেও।দি গোল্ডেন বুক অব ইন্ডিয়ালেখক: স্যার রপার লেথব্রিডজ, কেসিআইইপ্রকাশক: আকার বুকসদাম: ২২৫০ টাকাএটি মূলত বংশলতিকার অভিধান। ভারতবর্ষের বিশিষ্ট ব্যক্তিদের বংশ ও তাঁদের পরিচিতি। ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন সমৃদ্ধ ছিল ভারতবর্ষের নানা তথ্যভান্ডারে। ঔপনিবেশিক প্রশাসনের মূল আগ্রহ ছিল ভারতবর্ষের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, জমিদার ও প্রিন্সদের প্রতি। কারণ, সে সময় সেসব ব্যক্তিই ছিলেন ব্রিটিশরাজের স্তম্ভ। এ গ্রন্থে শুধু রাজা-রাজড়া, জমিদারদের তথ্যই সন্নিবেশিত হয়নি, নানা নথি থেকে উঠে এসেছে সেই সময়কার কবি-সাহিত্যিকদের পরিচিতিও।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।