বাজারে নতুন
ইয়োগা সুস্থতায় যোগচর্চা লেখক: রণদীপম বসুপ্রকাশক: শুদ্ধস্বর, ঢাকা; দাম: ৩৭৫ এটি কেবল একটি যোগব্যায়ামের সাধারণ বই নয়। একটু উল্টেপাল্টে দেখলেই এ ভ্রান্তি নিমেষেই কেটে যাবে। যোগব্যায়ামের সাধারণ সব বিষয়ের স্বাভাবিক ও বৈচিত্র্যময় উপস্থাপনের পাশাপাশি মনোদৈহিক প্রায়োগিক দর্শন হিসেবে ইয়োগার হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যের ইতিহাসও খুঁড়ে আনা হয়েছে এ বইয়ে। সঙ্গে আছে আধুনিক ইয়োগার জনক ঋষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের সারস্বত বয়ান, যা পাঠককে ইয়োগার সুরম্য গভীরে সাবলীল প্রবেশে সহায়তা করবে। সর্বোপরি আগ্রহী চর্চাকারীদের ব্যবহারিক সুবিধার বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে বইটিতে। মুসলিম মেয়েদের বিয়ের গানলেখক: মালিনী ভট্টাচার্য ও সোমা মুখোপাধ্যায়প্রকাশক: তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ; দাম: ৪৪০গোটা গ্রামীণ ভারতীয় জনগোষ্ঠীর মধ্যেই বিয়ের গান প্রচলিত রয়েছে আবহমান কাল ধরে। সেই ঐতিহ্য একইভাবে বহমান রয়েছে। এর কারণ, বিয়ের গানের স্রষ্টা নারীসমাজ, তারাই এর লালন-পালনের মূল হোতা। নারীর ঐতিহ্যপ্রিয়তা ও আত্মপ্রকাশের সহজ-সরল স্বতঃস্ফূর্ত এই পথকে তাই তারা কোনো দিন রুদ্ধ হতে দেয়নি। বিয়ের গানের একটি অসাধারণ সংগ্রহ।ইরানী চলচ্চিত্রলেখক: অপূর্ব কুমার কুণ্ডুপ্রকাশক: ইত্যাদি, ঢাকা।দাম: ৯৬ টাকানব্বইয়ে ইরানি চলচ্চিত্র বিশ্বের চলচ্চিত্র উত্সবগুলোতে একের পর এক পুরস্কার জিতে নেয়। এর আগে এশিয়ায় সাফল্য ছিল কেবল চীনের। অনেক চলচ্চিত্র-তাত্ত্বিক ও গবেষক ইরানকে এখন মর্যাদা দিচ্ছেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘জাতীয় প্রেক্ষাগৃহ’ হিসেবে। শিল্পমূল্যের বিচারে ইরানি সিনেমার এই জাগরণকে কেউ কেউ তুলনা করছেন ইতালির ‘নিওরিয়েলিজম’ এবং বিগত দশকগুলোর অনুরূপ আন্দোলনের সঙ্গে। ইরানি সিনেমার নানা খোঁজখবর নিয়েই মূলত এ বই।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতগোল্ডেন রাগ কালেকশন ৩পণ্ডিত মল্লিকার্জুন মনসুরউপমহাদেশের বিখ্যাত উচ্চাঙ্গসংগীতশিল্পী পণ্ডিত মল্লিকার্জুন মনসুর ১৯১০ সালে ভারতে জন্মগ্রহণ করেন। তাঁর সংগীতের ঘরানা জয়পুর-আত্রাউলি। তিনি ১৯৭০ সালে পদ্মশ্রী, ১৯৭৬ সালে পদ্মভূষণ, ১৯৯২ সালে পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন। তিনি সুধনাথ, আশা জগিয়া, হেমনাথ, শিবমাথ, বাহাদুরি তোদিরসহ অনেক দুষ্প্রাপ্য রাগসংগীত নতুন করে গেয়েছেন। এই অ্যালবামে রাগ শিভমাত ভৈরব, ছোয়ানি ও রাগ খাতের তিনটি রাগ স্থান পেয়েছে।সূত্র: সুরের ধারা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।ডিভিডিঋতুপর্ণ ঘোষের বাংলা মুভি কালেকশনভারতের ঋতুপর্ণ ঘোষ ভিন্নধারার চলচ্চিত্র নির্মাতা। এ পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের চলচ্চিত্র দিয়ে সিনেমাজগতে প্রবেশ (হীরের আংটি)। দ্বিতীয় ছবি উনিশে এপ্রিল; এ ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এরপর তিনি যথাক্রমে তৈরি করেন দহন, উত্সব, চোখের বালি, অসুখ, বাড়িওয়ালি, অন্তর মহল, খেলা, দোসর, আবহমান, তিতলি, কাল্পনিক প্রভৃতি।শিরিনপরিচালক, আব্বাস কিয়ারুস্তমি১১৪ জন প্রখ্যাত ইরানি থিয়েটার-অভিনেত্রী আর এক ফরাসি তারকা, নির্বাক দর্শক কিয়ারুস্তমির স্লো-ট্র্যাকিং ক্যামেরা ঘুরে যাচ্ছে তাদের মুখের ওপর—এভাবে মঞ্চের দর্শকদের নিয়ে ১২ শতকের পারস্য সাহিত্যের বিখ্যাত কবি খসরুর ‘শিরিন’ কবিতার চলচ্চিত্রায়ণ করেছেন এই ইরানি নির্মাতা। গোটা সিনেমার কাহিনি বিবৃত হয়েছে মঞ্চের দর্শকদের চেহারা-অভিব্যক্তির মধ্য দিয়ে। শত অ্যাকশন কাহিনির ভিড়ে শিরিন কিয়ারুস্তমির এক ভিন্নধারার চলচ্চিত্র।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার, ঢাকা।