বাজারে নতুন
ঢাকাই মসলিনলেখক: আবদুল করিমপ্রকাশক: জাতীয় গ্রন্থ প্রকাশনদাম: ১৫০ টাকাএকসময় ঢাকা শহর পৃথিবীময় পরিচিত ছিল মসলিনের কারণে। এশিয়া, ইউরোপ, এমনকি উত্তর আফ্রিকায়ও পণ্য হিসেবে কদর ছিল মসলিনের। কোম্পানি আমলে শহর হিসেবে ক্ষয় শুরু হয় ঢাকার, অবনতি ঘটে মসলিনশিল্পের এবং একসময় বিলুপ্ত হয়ে যায় ঢাকার এই ঐতিহ্যবাহী মসলিনশিল্প। অধ্যাপক আবদুল করিম সম্ভবত বাংলা ভাষায় মসলিনের ওপর প্রথম গ্রন্থ রচনা করেন। সেই দিক থেকে এটি একটি উল্লেখযোগ্য গবেষণাকাজ।পলাশির অজানা কাহিনীলেখক: সুশীল চৌধুরীপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ২০০ টাকাপলাশির ষড়যন্ত্র ও প্রাক্-পলাশির ঘটনাবলির বিশদ বিশ্লেষণ, ডাচ্ ও ইংরেজ কোম্পানির নথিপত্র, কোম্পানির কর্মচারীদের লেখা নানা তথ্য সংগ্রহ করে লেখক দেখিয়েছেন যে পলাশি-চক্রন্তের মূল নায়ক ইংরেজরাই। তারাই ভারতীয়দের নানা প্রলোভন ও ভয় দেখিয়ে তাদের ‘চতুর পরিকল্পনা’য় শামিল করেছিল। পলাশির যুদ্ধ ছিল তারই পরিণতি। লেখক এই গ্রন্থে পলাশি নিয়ে বহু ধারণাকে অসার প্রমাণ করেছেন।ইস্ট ওয়েস্টলেখক: সালমান রুশদিপ্রকাশক: ভিনটেজদাম: ৮৭৫ টাকাছোটগল্পের সংকলন। তিন ভাগে বিভক্ত: ‘ইস্ট’, ‘ওয়েস্ট’ ও ‘ইস্ট, ওয়েস্ট’। সালমান রশদির ওপর যখন খোমেনির ফতোয়া জারি হয়, বেশির ভাগ গল্প এ সময়ে লেখা। ইংল্যান্ডে অভিবাসীদের নিয়ে লেখা এসব গল্পের মধ্যে রুশদি পপকালচারকে সম্পৃক্ত করেছেন। টেলিভিশন, এনটিভি, র্যাম্বো চলচ্চিত্র—পপকালচারের এসব উপাদান উঠে এসেছে গল্পে। ওয়েস্ট অংশে ভারতীয়দের ওপর পশ্চিমা সংস্কৃতির প্রভাব নানাভাবে প্রতিফলিত হয়েছে। বইটি প্রকাশ পায় ১৯৯৪ সালে।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতআমরা নূতন যৌবনেরই দূতব্যান্ডদল ভূমিভারতীয় ব্যান্ডদল ভূমি। আমরা নূতন যৌবনেরই দূত নামে রবীন্দ্রসংগীতের এই অ্যালবামটি বাজারে এসেছে। পরিচালনা করেছেন শ্রাবণী সেন। এই অ্যালবামের বিভিন্ন গানে ভূমির সদস্যদের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র ও শ্রাবণী সেন। আমরা নূতন যৌবনেরই দূত, পুরানো সেই দিনের কথা, আজ জ্যোত্স্নারাতে, ভেঙে মোর ঘরের চাবি, বড় আশা করে, আগুনের পরশমণিসহ মোট ১০টি গান রয়েছে এই অ্যালবামে।সূত্র: সুরের ধারা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।ডিভিডিচতুরঙ্গপরিচালক: সুমন মুখোপাধ্যায়রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এ ছবির কাহিনি। সময়কাল ঔপনিবেশিক বাংলা। ভালোবাসা ও আদর্শের সংঘাত নিয়েই বস্তুত পুরো ঘটনা। শচীশের জীবনে আবির্ভূত দুই নারী: একজন দামিনী, এক তরুণী হিন্দু বিধবা। অন্যজন শচীশের ভাই-পরিত্যক্ত রক্ষিতা ননীবালা। শচীশ মনে করে, অসহায় ননীবালাকে উদ্ধার করা তার দায়িত্ব। অন্যদিকে স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে সবকিছু থেকেই যেন পরিত্যক্ত হয়ে গেছে দামিনী। শচীশ তাকে গ্রহণ করতে চায়, তার ভালোবাসা চায়, কিন্তু শরীর বাদ দিয়ে। সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার,ঢাকা।