বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)প্রধান সম্পাদক: আনিসুজ্জামানপ্রকাশক: বাংলা একাডেমীদাম: ৪০০ টাকাএই বইয়ে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক পটভূমিকায় সাহিত্যের বিকাশের ইতিহাস তুলে আনার চেষ্টা হয়েছে। পূর্বে প্রকাশিত প্রথম খণ্ডে, বাংলার সমাজ ও সংস্কৃতির সর্বতোমুখী বিকাশের সঙ্গে, বাঙালি মনীষার জাগরণের সঙ্গে বাংলা সাহিত্যের অগ্রগতির ওপর জোর দেওয়া হয়েছে। প্রথম খণ্ড চতুর্দশ শতাব্দী পর্যন্ত। দ্বিতীয় খণ্ডে স্থান পেয়েছে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর বাংলা সাহিত্যের ইতিহাস। পুনর্মূদ্রিত প্রথম খণ্ডও এখন পাওয়া যাচ্ছে একসঙ্গে।দেশভাগ স্মৃতি আর স্তব্ধতাসম্পাদনা: সেমন্তী ঘোষপ্রকাশক: গাঙচিলদাম: ৫০০ টাকা১৯৪৭-এর পর ছয়টি দশক অতিক্রান্ত। পূর্ব-পশ্চিমে দুই প্রান্তে খণ্ডিত হয়ে ভারতবর্ষের নতুন মানচিত্র রচিত হওয়ার এত বছর পরও দেশভাগ নিয়ে ইতিহাস বিশ্লেষণ বড়ই অপ্রতুল। এই অপ্রতুলতা মূলত পূর্ব দিকের দেশভাগ অর্থাৎ বাংলা ভাগের ক্ষেত্রেই। ইতিহাস সাহিত্য, কবিতা, শিল্পকলা—সবক্ষেত্রেই এই অপ্রতুলতা বাস্তব। অপ্রতুলতা বোধ থেকেই বর্তমান সংকলনে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের লেখকের রচনায় ফিরে দেখার চেষ্টা হয়েছে সেই ঐতিহাসিক ঘটনা।ডিসপাচেস ফ্রম লাতিন আমেরিকাসম্পাদনা: টিও বালভে ও বিজয় প্রসাদপ্রকাশক: লেফট ওয়ার্ল্ডদাম: ৮৯০ টাকালাতিন আমেরিকা যেন ‘বিশ্বায়ন’বিরোধী, প্রতিবাদীদের প্রধান মঞ্চ। এখান থেকেই শুরু প্রতিরোধের: নতুন রূপে জেগে উঠছে আর্জেন্টিনায় শ্রমিক আন্দোলন, রাষ্ট্রপতি নির্বাচনে আদিবাসী প্রার্থীর জয়লাভ, শ্যাভেজ, মোরালেসের প্রতিষ্ঠানের রাষ্ট্রীয়করণ—এ সবকিছু প্রমাণ করে, লাতিন আমেরিকায় দেশে দেশে সামাজিক আন্দোলন ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার হচ্ছে। ১১ দেশের ২৮ জন লাতিন আমেরিকান লেখকের রচনা স্থান পেয়েছে এই বইয়ে। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।