বাজারে নতুন
বাংলাদেশের বেদে সম্প্রদায়লেখক: নাজমুন নাহার লাইজুপ্রকাশক: শোভা প্রকাশদাম: ২০০ টাকাবাংলাদেশে বহু পেশাজীবী সম্প্রদায় আছে। বেদে বোধ করি সবচেয়ে পুরোনো পেশার একটি। অন্যান্য পেশাজীবী সম্পর্কে বিচ্ছিন্নভাবে গবেষণা ও লেখালেখি হলেও বেদে সম্প্রদায় নিয়ে সুনির্দিষ্ট, বিস্তৃত কোনো গবেষণা বা গ্রন্থ নেই বললেই চলে।এই বইয়ে লেখক বেদেগোষ্ঠীর সমাজ-ইতিহাস, অবস্থান, পেশা, জীবনাচরণ, চিন্তাচেতনা বিশদভাবে তুলে এনেছেন, যা ভবিষ্যৎ গবেষকদের জন্য সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহূত হতে পারে।দ্য প্রফেট মুহাম্মদঅনুবাদ: শওকত হোসেনপ্রকাশক: রোদেলাদাম: ২৩০ টাকাপয়গম্বর মুহাম্মদ (সা.) সর্বকালের মানবজাতির নায়ক। জীবদ্দশায় তিনি প্রবর্তক এক নতুন ধর্মের (ইসলাম), একটি নতুন রাষ্ট্রের এবং প্রথম ঐক্যবদ্ধ আরবের প্রতিষ্ঠাতা। ষষ্ঠ শতাব্দীর আরব, যেখানে মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেছেন, আপন মানুষ, ক্যারাভান কাফেলা, নিজ শহর মক্কার বাজার এলাকায় বেড়ে ওঠা, আল্লাহর পয়গম্বরে পরিণত হওয়ার সেই রাত, মক্কা বিজয়—এসব কিছুই জীবন্ত করে তুলেছেন এই বইয়ে বার্নাবি রজারসন। গতিশীল ও দারুণভাবে পাঠযোগ্য একটি বই।দ্য প্রিন্সলেখক: নিক্কোলো ম্যাকাইভেলিপ্রকাশক: ডানকান বেয়ার্ডদ্য প্রিন্স প্রথম লেখা হয়েছিল ১৫১৩ সালে। লেখক ইতালির এক সরকারি কর্মকর্তা। বই আকারে এটি প্রকাশিত হয় ১৫৩২ সালে, ম্যাকাইভেলির মৃত্যুর পাঁচ বছর পর। প্রিন্সকে বলা হয় আধুনিক দর্শনের প্রথম দিককার উদ্যোগের একটি।দ্য প্রিন্স-এ ম্যাকাইভেলির যে দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে, অনেকের কাছেই তখন তা অসম্ভব গোঁড়া ও আপত্তিকর মনে হয়েছে। তবে সমালোচকদের কাছে দ্য প্রিন্স যেভাবেই সমাদৃত হোক, ম্যাকাইভেলি এই গ্রন্থ রচনা করেছিলেন এমন এক সময়, যখন গোটা ফ্লোরেন্সে চলছিল রাজনৈতিক অস্থিরতা।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।