বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনানন্দ ও তাঁর কাললেখক: হরিশংকর জলদাসপ্রকাশক: শুদ্ধস্বর, ঢাকাদাম: ১২০ টাকাগ্রন্থটি সামগ্রিকভাবে জীবনানন্দ দাশকে জানার কৌতূহল মেটাবে। জীবনানন্দের ৫৫ বছরের জীবনকে সালওয়ারি সাজানো হয়েছে এ গ্রন্থে। এখানে তত্ত্বের ভার নেই, তথ্যের সুনিপুণ সমাবেশ আছে।এ গ্রন্থে লেখক শুধু জীবনানন্দের জীবনকথা শোনাননি, তাঁর সমকালের চারিত্র্যকেও উপস্থাপন করেছেন। জীবনানন্দের সমকালের ভারতবর্ষ ও বহির্বিশ্ব—এর সমস্ত অবয়ব নিয়ে এ গ্রন্থে উপস্থিত। জীবনানন্দ-সময়ের সমাজ, সাহিত্য, ধর্মবোধ, ঐতিহ্যচেতনা, রাজনীতি—সবকিছুরই তথ্য আছে এখানে।গণেশ পাইন শিল্পচিন্তাপ্রকাশক: আনন্দ, কলকাতাদাম: ১৩৫০ টাকাসময় ১৯৭৫—৯৫ সাল। এই পর্বে এক প্রবাসী বন্ধুকে একগুচ্ছ পত্র লিখেছিলেন গণেশ পাইন। সেই সচিত্রিত পত্রাবলিতে আলাপচারিতার ভাষায় এই শিল্পী জানিয়েছিলেন পরিপার্শ্ব, দেশকাল, শিল্প-সংস্কৃতি, আধুনিকতা, রাজনীতি এবং সৃষ্টিশীল জগৎ সম্পর্কে নিজস্ব চিন্তাভাবনার কথা ও উপলব্ধি। সেই সময়ের ইতিহাসের বিশদ উপাদান আছে এই পত্রাবলিতে। আরও আছে শিল্পী গণেশ পাইনের শিল্পীসত্তার আশ্চর্য উন্মোচন ও অন্তরঙ্গতার নানা দিকচিহ্ন। এক মহান শিল্পীকে অনুভব করার ক্ষেত্রে এই অপ্রকাশিত পত্রসম্ভারের ভূমিকা অপরিসীম।অ্যান এম্পায়ার অব বুকসলেখক: উলরিকে স্টার্কপ্রকাশক: পারমানেন্ট ব্ল্যাকদাম: ১,৫৯০ টাকাউনিশ শতকের দক্ষিণ এশিয়ার বইপত্রের ইতিহাস, মুদ্রণশিল্পের বাণিজ্যিক ইতিহাস প্রায় অপর্যালোচিত রয়ে গেছে বৃহৎ পরিসরে। একক প্রতিষ্ঠান হিসেবে প্রথমেই নাম করা যায় লক্ষেৗর নাবাল কিশোর প্রেসের (স্থাপিত: ১৮৫৪)—এটি উপমহাদেশের প্রথম দিকের একটি প্রকাশনা সংস্থা।এই বইয়ে ভারতবর্ষের মুদ্রণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের খুঁটিনাটি নানা অজানা তথ্য সন্নিবেশিত হয়েছে। উত্তর ভারতের মুদ্রণশিল্প নিয়ে আলোচনা করতে গিয়ে লেখক আলোচনা করেছেন হিন্দি ও উর্দু সাহিত্য নিয়ে।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।