বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়েরিলেখক: আবদুল মান্নান সৈয়দপ্রকাশক: পাঠক সমাবেশ \ দাম: ৭২৫ টাকাএই ডায়েরি অন্য সব ডায়েরির চেয়ে আলাদা। মান্নান সৈয়দ জীবন ও শিল্পযাপনের অনেক দিন এমনই উদ্ব্যস্ত ছিলেন যে, স্থির ও শান্ত হয়ে অন্য সব ডায়েরি লেখকের মতো সময় পাননি, যে কারণে তাঁর ডায়েরি দিন-তারিখ-ক্ষণ ধরে এগিয়েছে বলা যাবে না। বিভিন্ন সময়ে, কোনো ধারাবাহিকতা না রেখেই ডায়েরি লিখে গেছেন আবদুল মান্নান সৈয়দ। তাঁর এসব খুদে রচনা শুধু দিনপঞ্জির সরল বিবরণ নয়; এখানে প্রতিদিনের যে ঘটনাবলি উঠে এসেছে, তার সবই সাহিত্যসংশ্লিষ্ট। শুধু লেখক, ব্যক্তি মান্নান সৈয়দকে ঘিরে বাংলাদেশের সাহিত্যের নানা ঘটনা, ঘাত-প্রতিঘাতের ইঙ্গিত স্পষ্ট হয়েছে এই ডায়েরির পাতায়। অঙ্ক নিয়ে খেলালেখক: বিশ্বেশ্বর পাণিগ্রাহীপ্রকাশক: আনন্দদাম: ৬৩০ টাকাঅঙ্কে আগ্রহ তৈরির জন্যই বিশ্বেশ্বর পাণিগ্রাহীর বই অঙ্ক নিয়ে খেলা। পাঠ্যক্রম অনুযায়ী অঙ্কের বই এটি নয়। সংখ্যা নিয়ে কত রকম খেলা করা যায়, এরই হরেক নিদর্শন বইটিতে আছে। সংখ্যা বলার খেলা, জাদুখেলা এবং মনের কথা বলার খেলায় আছে মজা, আনন্দ ও বিস্ময়। জাদুবর্গ, প্যালিনড্রোসিক সংখ্যা, আঙ্কিক সংখ্যা। এ ছাড়া আছে নানান মজার সব খেলা। ছেলেমেয়েদের উদ্ভাবনী ভাবনা, কল্পনাশক্তি বাড়ানোর জন্য এটি একটি অসাধারণ বই। পরিবারের সবাই অংশ নেওয়ার মতো।এভারেস্টলেখক: ওয়াল্ট উনসওয়ার্থপ্রকাশক: দ্য মাউন্টেনিয়ারসদাম: ২৪৯৫ টাকাওয়াল্ট উনসওয়ার্থের এভারেস্টের ইতিহাস নিয়ে বই প্রথম প্রকাশিত হয় ১৯৮১ সালে। বিপুল পাঠকপ্রিয়তা পায় বইটি। এই বইয়েই এভারেস্টকে ঘিরে বিভিন্ন পর্বতারোহীর উপকথার পর্যায়ে পৌঁছে যাওয়া কাহিনির সত্য উদ্ঘাটিত হয়। এভারেস্ট বিজয়ে শুধু পর্বতারোহীর সাহসিকতা, দক্ষতাই মুখ্য নয়; স্বার্থহীন মানসিকতার অভাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণের সফল চেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। হিমালয়ের আছে অমোঘ এক রহস্যময়তা; তা কখনো মানুষকে উজ্জীবিত করে, আবার কখনো বা হতাশায় ঢেকে দেয়।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।