বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ আবদুল করিম পাঠ ও পাঠকৃতিসংকলন ও সম্পাদনা: শুভেন্দু ইমামপ্রকাশক: বইপত্রদাম: ৩৭৫ টাকা।শাহ আবদুল করিমের গান জীবনের প্রতি, ভাবাদর্শের প্রতি, অনাবিল ভলোবাসার প্রতি আমাদের বিশ্বাস ফিরিয়ে আনে। নাগরিকতার নাগপাশে স্বেচ্ছাবন্দী হয়ে যে মুক্ত পরিসরের কথা ভুলে গেছি, সেই বন্ধনহীন আকাশের বার্তা নিয়ে আসে তাঁর গান।বাউল শাহ আবদুল করিমের জীবন ও শিল্পের দ্বিরালাপ সম্পর্কে প্রজ্ঞাবয়ান রচনা করেছেন এপার বাংলা, ওপার বাংলা আর প্রবাস-বাংলার কয়েকজন মননশীল প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী।গল্পে গাথায় ছন্দে বাংলা স্থান নামসংকলক: সমরেন্দ্রনাথ চন্দপ্রকাশক: আনন্দদাম: ৪৫০ টাকা।পশ্চিমবঙ্গে প্রায় ৪২ হাজার গ্রাম ও শহর আছে। বিচিত্র তাদের নাম। এসব স্থানের নামের পেছনে আছে নানা ইতিহাস, কিংবদন্তি অথবা পৌরাণিক কাহিনি। সমরেন্দ্রনাথ চন্দ সেই বিশাল নামের তালিকা থেকে বেশ কিছু বেছে নিয়ে তাদের গল্পগাথা সংগ্রহ করেছেন। এ বই নিয়ে কাজ করতে গিয়ে লেখকের নজরে আসে স্থান নামের সঙ্গে যুক্ত অনেক প্রচলিত ছড়া। এক দিকে যেমন সেসব ছড়া বিস্ময়কর, তেমনি বৈচিত্র্যে ভরা।দ্য হিরোস অব সেলুলার জেইললেখক: এস এন আগরওয়ালপ্রকাশক: রূপা,দাম: ১০১২ টাকাভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যেসব তরুণ বিপ্লবী জীবন তুচ্ছ করে সংগ্রামে অংশ নিয়েছেন, দেশের জন্য তাঁদের আত্মত্যাগ, বীরত্বের ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে লেখার চেষ্টা হয়েছে এ বইয়ে। অনেক বিপ্লবী ইংরেজ শাসক বাহিনীর হাতে ধরা পড়ে নির্বাসিত হয়েছেন আন্দামান ও নিকোবর দ্বীপের জেলে। সেখানে তাঁদের মুখোমুখি হতে হয়েছে অমানুষিক দৈহিক ও মানসিক নির্যাতনের। লেখকের প্রাথমিক লক্ষ্য জীবন উৎসর্গকারী এই বিপ্লবীদের পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।