বাজারে নতুন
ডিভিডি
কাটালিন ভার্গা
পরিচালক: পিটার স্ট্রিকল্যান্ড
পুরস্কার: সিলভার বিয়ার বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০রবকার্পেথিয়ান পর্বতের নৈসর্গিক সৌন্দর্য পেছনে ফেলে ছুটছে একটি ঘোড়ার গাড়ি। আসনে বসা কাটালিন আর তার ছোট ছেলে। প্রতিশোধ স্পৃহায় ঘুরে বেড়াচ্ছে কাটালিন। বহু আগে ধর্ষিত হওয়ার ঘটনা শেষ পর্যন্ত গোপন রাখতে পারেনি সে। তার কোলে এসেছে ছেলে অর্বাণ। একসময় কাটালিনের গ্রামেও এ ঘটনা জানাজানি হয়ে যায়। ক্ষুব্ধ স্বামী ত্যাগ করে তাকে। এরপর আর কিছুই হারানোর থাকে না কাটালিনের। ফলে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে সে। শুরু হয় তার নিরন্তর খোঁজা। সূত্র: মুভিপ্লাস, রাইফেল স্কয়ারবইপত্রদি আল কায়েদা কানেকশন
লেখক: ইমতিয়াজ গুল
প্রকাশক: পেঙ্গুইন ভাইকিং
মূল্য: ৮৯৮ টাকানাটকীয়ভাবে সন্ত্রাসের চেহারা পাল্টে গেছে। আজকের দিনে বড়সড় সন্ত্রাসী হামলাগুলোর পেছনে থাকছে খুঁটিনাটি আত্মপরিকল্পনা ও সফল বাস্তবায়ন। উদাহরণ হিসেবে বলা যায়, মুম্বাই আক্রমণ। আর এ ভয়াবহ আক্রমণের সূতিকাগার হচ্ছে পাকিস্তান-আফগান সীমান্তের দুর্গম পার্বত্য অঞ্চল; যা একই সঙ্গে তালেবানদের ঘাঁটি হিসেবে পরিচিত। প্রখ্যাত সাংবাদিক ইমতিয়াজ গুল দীর্ঘদিন ধরে নজর রাখছেন আল-কায়েদা-অধ্যুষিত এই উপজাতীয় অঞ্চলের ওপর। তার আলোকেই রচিত এই সুবৃহৎ গ্রন্থ। সূত্র: প্রথমা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।ডেমোক্রেসি অ্যান্ড ভাইভারসিটি: পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন দি এশিয়া প্যাসিফিক
লেখক: বেনজামিন রাইলি
প্রকাশক: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস
মূল: ১২৫১ টাকাএই বইটি মূলত রচিত হয়েছে কম্পারেটিভ পলিটিক্সে আগ্রহী ছাত্র ও গবেষকদের জন্য। বইটিতে মূলত নজর দেওয়া হয়েছে ঠান্ডা যুদ্ধের পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়ার নানা দিক নিয়ে। ভৌগোলিক দিক থেকে বেছে নেওয়া হয়েছে লাতিন আমেরিকা, ক্যারিবীয়, দক্ষিণ-পূর্ব ইউরোপ ও আফ্রিকা, এশীয় অঞ্চলের কিছু দেশকে। লেখক বেনজামিন রাইলি কর্মরত রয়েছেন সেন্টার ফর ডেমোক্রেটিক ইনস্টিটিউশন্স, অস্ট্রেলিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীত
নজরুলসংগীত: ফুলেরও জলসায়কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে এসেছে ‘ফুলেরও জলসায়’ শিরোনামে ১২টি গানের গল্পের একটি সিডি। নজরুলসংগীতের মূল সুর ও গায়কী আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ব্রত নিয়েই শিল্পী নাশিদ কামালের এ প্রয়াস। ‘ফুলেরও জলসায়’ উল্লেখযোগ্য কয়েকটি গান হচ্ছে: ‘মেঘেরও হিন্দোলা’, ‘ও বৌদি তোর’, ‘বাঁশিতে সুর শুনিয়ে’, ‘ওরে কে বলে আরবে’ প্রভৃতি। সিডিটি উৎসর্গ করা হয়েছে নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলামকে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।