বাজারে নতুন
বিষ্ণু দে: কবিতায় ও শিল্পেসম্পাদনা: আবুল হাসনাত ও বিশ্বজিৎ ঘোষ প্রকাশক: ইত্যাদি গ্রন্থপ্রকাশ।দাম: ৩২০ টাকারবীন্দ্র-উত্তর বাংলা কবিতার অন্যতম প্রাধান স্থপতি কবি বিষ্ণু দে (১৯০৯—১৯৮২)। মার্কসবাদী চেতনাই ছিল তাঁর কবিপ্রতিভার মৌল ভিত্তি। জন্মেছিলেন তিনি রক্ষণশীল গোঁড়া হিন্দু পরিবারে। প্রথম থেকেই তিনি ব্যতিক্রমী মনীষার দীপ্তিতে উজ্জ্বল, মার্কসবাদী চেতনায় ঋদ্ধ। কবিতার বিষয় নির্বাচন এবং প্রকরণ-প্রসাধনে বিষ্ণু দের স্বকীয়তা বাংলা কবিতার এক বিরল সম্পদ। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় কবি বিষ্ণু দে পালন করেছেন গৌরবোজ্জ্বল ভূমিকা। বিষ্ণু দে: কবিতায় ও শিল্পে বইটি তাঁর সৃষ্টির মূল্যায়নধর্মী স্মারকগ্রন্থ।পরিচিতি ও হিংসালেখক: অমর্ত্য সেনঅনুবাদ: ভাস্বতী চক্রবর্তীপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ৪৫০ টাকা।সংকটময় সময়ে অমর্ত্য সেনের কাছ থেকে আমরা পাই অতি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি। পরিচিতি ও হিংসা মানুষের নিজেকে সংজ্ঞায়িত করার জটিলতাগুলোকে সামনে তুলে আনে। যুদ্ধ ও শান্তিসংক্রান্ত চলমান বিতর্কে এই বই একটি দানবিশেষ। অমর্ত্য সেনের ব্যক্তিগত বর্ণনা ও পর্যবেক্ষণ সুউচ্চ মানবিক গুণে বুদ্ধিচর্চাগত তত্ত্বকে ক্রমাগত সমৃদ্ধ করে যেতে থাকে। অমর্ত্য সেনের এই প্রবন্ধে বিভিন্ন তত্ত্বের ত্রুটি, অসম্পূর্ণতা ও তাদের বিপদগুলো স্পষ্টভাবে উঠে এসেছে। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।ফরগটেন ওয়ারস দি অ্যান্ড অব ব্রিটেনস এশিয়ান এম্পায়ার—ক্রিস্টোফার বেইলি ও টিম হারপারপ্রকাশক: পেঙ্গুইনদাম: ১৯৯৫ টাকাএ বইয়ে সবিস্তারে বর্ণিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের নতুন এশিয়ার। অপ্রতিরোধ্য দেশাত্মবোধ ও স্বাধীনতার আকাঙ্ক্ষায় অদম্য এশিয়াবাসীর আন্দোলনের তোড়ে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি ছেড়ে যাচ্ছে এশিয়া—বিশদভাবে উঠে এসেছে ভারত, পাকিস্তান, মিয়ানমার ও মালয়েশিয়ার স্বাধীনতা লাভের সেই ইতিহাস। পাঠক ছাড়াও এই বই সাহায্য করবে গবেষকদের, যাঁরা ব্রিটিশ শাসনের এশিয়া তথা ভারতবর্ষের শেষ দিনগুলোর গবেষণায় আগ্রহী।সংগীতগানে গানে দুটি মনএপার বাংলা ও ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও কবির সুমন। এই দুজন শিল্পী সম্প্রতি গেয়েছেন একই অ্যালবামে। গানে গানে দুটি মন নামের এই অ্যালবাম বাজারে এনেছে সাউন্ডটেক। এখানে সব গানের কথা, সুর, যন্ত্রানুষঙ্গ ও সংগীত তৈরি করেছেন কবির সুমন। কোনো কোনো গানে একক কণ্ঠ, কখনো বা দ্বৈতকণ্ঠে এসব গান গেয়েছেন এই দুই শিল্পী। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।ডিভিডিকাঁচের দেয়ালপরিচালক: জহির রায়হানএটি জহির রায়হানের নির্মাণকৌশলের দিক থেকে নিখুঁত ছবি। এখানে পরিপক্ব এক চলচ্চিত্র পরিচালকের সাক্ষাৎ মেলে। দুই ভাইয়ের এক যৌথ পরিবারে বেড়ে উঠছে এক মেয়ে। জুয়াড়ি বাবার এই মেয়ে মাকে হারিয়েছে ছেলেবেলাতেই। যৌথ পরিবারে বেড়ে উঠতে গিয়ে মেয়েটি চাচাতো ভাইদের একজনের সঙ্গে জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকাদি স্টার মেকারপরিচালক: গুইসেম্পে তোরনাতোরেচলচ্চিত্র এজেন্টের ভুয়া পরিচয়ে এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায় জো মোরেত্তি। রোমান স্টুডিওর প্রতিনিধি হিসেবে নতুন মুখের সন্ধান করছে সে। ক্যামেরা হাতে জো যেখানেই যায়, পুরো গ্রাম ভেঙে পড়ে চলচ্চিত্রে অভিনয়প্রত্যাশী মানুষে। রোমান স্টুডিওর বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পাবে—এই প্রতিশ্রুতি দিয়ে টাকা কামাতে থাকে জো মোরেত্তি। সূত্র: মুভি প্লাস, রাইফের স্কয়ার, ঢাকা