বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলার ইতিহাসলেখক: সিকদার আবুল বাশার।প্রকাশক: আনন্দধারা।দাম: ৪০০ টাকা।পটুয়াখালী নামের প্রাচীন জনপদটি সমৃদ্ধশালী ঐতিহ্য ও উত্তরাধিকার বহন করে। বাংলাদেশের ইতিহাস সৃষ্টিতেও পটুয়াখালীর অনবদ্য ভূমিকা রয়েছে। পটুয়াখালী জেলার ইতিহাস নামের এ বইয়ে উঠে এসেছে এ জেলার প্রাচীন আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস। জেলার ভূতাত্ত্বিক অবস্থান, আয়তন, নদ-নদী, জলবায়ু, নামকরণ-সম্পর্কিত তথ্য ও মতামত । সুন্দরবন জীব-পরিমণ্ডললেখক: সুধীন সেনগুপ্ত।প্রকাশক: আনন্দ পাবলিশার্স।দাম: ২২৫ টাকা।এক ভয়ংকর সুন্দর, অনন্য, অদ্বিতীয় অরণ্যের নাম সুন্দরবন। এই অরণ্যের বৃক্ষরাজি, নদনদী, বন্য প্রাণী ও বিভিন্ন নরগোষ্ঠীর ইতিহাস ও জীবনপ্রবাহের আলেখ্য এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন সুন্দরবন-বিশেষজ্ঞ লেখক। জীবিকা ও বাসস্থানের জন্য মানুষের হস্তক্ষেপে এই বনের বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ বিলুপ্তির সীমানায় দাঁড়িয়ে। আবার প্রতিনিয়ত প্রাকৃতিক রুদ্ররোষে সুন্দরবন বিপর্যস্ত। সচেতন ও অরণ্যপ্রেমীর জন্য অবশ্যপাঠ্য বই।নাইন লিভসলেখক: উইলিয়ামস ডালরিম্পলপ্রকাশক: ব্লুমসবুরিদাম: ২,৮৯৫ টাকাএক বৌদ্ধ ভিক্ষু তিব্বতে চীনা আগ্রাসন ঠেকাতে হাতে তুলে নিল অস্ত্র। পরে সেই সহিংস কর্মকাণ্ডের প্রায়শ্চিত্ত করতে বেছে নিল অদ্ভুত এক উপায়। বছরের পর বছর হাতে তৈরি প্রার্থনা-পতাকা তৈরি করে ফেরি করতে শুরু করল সে ভারতের রাস্তায় রাস্তায়। অন্যদিকে এক মধ্যবিত্ত নারী ছেড়ে যাচ্ছে সংসার, পাটের কারখানার চাকরি, এক তান্ত্রিকের প্রেমে সাড়া দিয়ে হাজির হলো সে শ্মশানে...এ রকম নয়জন মানব-মানবীর জীবনকথা।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।