বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইবেল সংক্ষিপ্ত ইতিহাসলেখক: ক্যারেন আর্মস্ট্রংঅনুবাদ: শওকত হোসেনপ্রকাশক: রোদেলাঅক্টোবর ২০১০দাম: ২৪০ টাকাবাইবেল বিশ্বের সর্বাধিক প্রচারিত গ্রন্থ। কেবল গত ২০০ বছরেই দুই হাজারেরও বেশি ভাষায় অনূদিত হয়ে ছয় বিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে এটি। এই আলোকবিস্তারী গ্রন্থে ক্যারেন আর্মস্ট্রং বাইবেল-এর একেবারে উৎস অনুসন্ধান করেছেন এটা প্রমাণ করার জন্য যে শত শত বছর ধরে অসংখ্য ব্যক্তির হাতে গড়ে ওঠা এটি একটি জটিল ও পরস্পরবিরোধী দলিল।কাজটি করতে গিয়ে বাইবেলকে আকর্ষণীয়ভাবে অচেনা ও বৈপরীত্যে পূর্ণ একটি গ্রন্থ হিসেবে তুলে ধরেছেন তিনি।ভারতবর্ষসম্পাদনা: বারিদবরণ ঘোষপ্রকাশক: নাথ পাবলিশিংফেব্রুয়ারি ২০০৮দাম: ৪৫০ টাকাদ্বিজেন্দ্রলাল রায় প্রতিষ্ঠিত ভারতবর্ষ ছিল একটি সচিত্র মাসিক পত্রিকা, যার সম্পাদক ছিলেন রায় শ্রীজলধর সেন বাহাদুর। ভারতবর্ষ পত্রিকা থেকে কতগুলো সেরা গল্প বেছে নিয়ে ভারতবর্ষ: গল্প সংকলন প্রকাশিত হয়েছিল। কৌতূহলী পাঠক গল্পসংকলনটি থেকে ভারতবর্ষ বিষয়ে যথাসম্ভব তথ্যাদি জানতে পারবে। বর্তমান সংকলনে ভারতবর্ষ-এ প্রকাশিত প্রায় চার হাজার বিচিত্র বিষয়ের মূল্যবান প্রবন্ধ থেকে বাছাই করে ভারতবর্ষ-এর অন্যতম শ্রেষ্ঠ প্রবন্ধগুলো সংকলিত হয়েছে।দ্য বুক অব ইন্ডিয়ান অ্যানিমেলসলেখক: এস এইচ প্রাতেরপ্রকাশক: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসদাম: ৬৪৮ টাকাএই বইটিকে ভারতীয় জীবজন্তুর ছোটখাটো একটি অভিধান বলা যেতে পারে। বেশির ভাগ তথ্যের সূত্র মুম্বাই ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির জার্নাল, প্রায় ৫০ বছরের প্রকাশনা থেকে বিভিন্ন প্রজাতির তথ্য-উপাত্ত এখানে সংযোজিত হয়েছে। বর্ণনার পাশাপাশি এই বইয়ে যুক্ত হয়েছে প্রাণীর নানা ছবি, বিচরণক্ষেত্রের খোঁজ, চারিত্রিক বৈশিষ্ট্যসহ বিশদ আলোচনা হয়েছে প্রায় ২৩টির মতো বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর। সচিত্রকরণের কাজে ব্যবহার করা হয়েছে বিখ্যাত চিত্রশিল্পী এম বারুলের ২৮টি রঙিন প্লেট। এতে ১৪১ প্রজাতির প্রাণীর ছবি এঁকেছেন তিনি।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।