বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গাব্দ লেখক: জয়নাল আবেদীন খান প্রকাশক: পাঠক সমাবেশদাম: ৪৫০ টাকাবাংলা সন বা বঙ্গাব্দকে উদ্ভাবন করেন, কখন করেন, কেন করেন—এসব বিষয়ের ওপর বেশ লেখালেখি হয়েছে, কিন্তু তার পরও বাংলা সন বা বঙ্গাব্দের উদ্ভাবক নিয়ে প্রচুর মতপার্থক্য। কেউ বলেন গৌড়াধিপতি রাজা শশাঙ্ক বাংলা সন বা বঙ্গাব্দ চালু করেন (৫১৩-৬৩৫ খ্রি.)। কিন্তু এ বিষয়েও ভিন্নমত আছে। বাংলার কোনো কোনো পুঁথিতে বাংলা সনকে ‘যবন নৃপতে শকাব্দ’ বা ‘যাবানী’ বৎসর বলা হয়েছে। এ থেকে মনে হয়, কোনো যবন বা মুসলমান বাদশাহ বাংলা সনের প্রবর্তক। এ-জাতীয় প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই বইয়ে।সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরিসম্পাদনা: অদ্রীশ বিশ্বাসপ্রকাশক: প্রতিভাসদাম: ৪৫০ টাকা।বাংলা গদ্য-সাহিত্যে ব্যতিক্রমী লেখক সন্দীপন চট্টোপাধ্যায়। মেদহীন ও ভাবালুতাবর্জিত গদ্যে নাগরিক জীবনের বিচিত্র অভিজ্ঞতার বর্ণনা রয়েছে তাঁর গল্প-উপন্যাসে। বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন বারবার। কিন্তু কোনো চরিত্র, কোনো ঘটনার কথা বলতে গিয়ে অতিরিক্ত রঙের প্রয়োজন হয়নি তাঁর এবং কখনো কখনো গল্প-উপন্যাসে ধ্রুপদি সাদা-কালোয় সৃষ্টি হয়েছে যন্ত্রণাদগ্ধ নাগরিক মহাজীবন। বাংলা গদ্য সাহিত্যের কিংবদন্তি এই লেখক গল্প, উপন্যাস এবং নানা ঘটনার প্রেক্ষাপটে লেখা অসামান্য গদ্যগুলোর পাশাপাশি প্রায় সারা জীবন ডায়েরি লিখে গেছেন। দ্য প্রেসিডেন্টস লেখক: স্টিফেন গ্রাউবার্ডপ্রকাশক: অ্যালেন লেইনদাম: ১৬৯৫ টাকামার্কিন প্রেসিডেন্টদের মধ্যে পিতার পথ ধরে পরে পুত্রও প্রেসিডেন্ট হয়েছেন, লেখক স্টিফেন গ্রাউবার্ডের তাঁদের শাসনের তুলনামূলক এই বিশ্লেষণই একজন পাঠককে আগ্রহী করে তুলতে যথেষ্ট, যেমন—জন কুইন্সি অ্যাডামস, তিনি সাতটি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন, আগ্রহ ছিল বিজ্ঞান ও গণিতশাস্ত্রে। জর্জ ওয়াশিংটন তাঁকে কূটনীতিক হিসেবে নিয়োগ দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে। অন্যদিকে জর্জ ডব্লিউ বুশের কর্মজীবনে উল্লেখ করার মতো কোনো কীর্তি নেই, একমাত্র সাবেক প্রেসিডেন্টের পুত্র হওয়া ছাড়া। কুইন্সির তুলনায় দেশ-দেশান্তরে ভ্রমণের অভিজ্ঞতা নেই বললেই চলে, ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষাজ্ঞানও নেই। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।‘হারামানিক’শিল্পী ডক্টর মৃদুলকান্তি চক্রবর্তী ও রীনাত ফওজিয়ার দ্বৈত গানের অ্যালবাম হারামানিক। এই দুই শিল্পীই আপন আলোয় উজ্জ্বল। ডক্টর মৃদুলকান্তি চক্রবর্তী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে অধ্যাপনায় নিয়োজিত। অন্যদিকে রীনাত ফওজিয়া ‘ওস্তাদ আয়েত আলী খাঁ’ সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য এবং সংগীত বিষয়ে শিক্ষাদানে জড়িত। অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। এতে পাওয়া যাবে বাউল ও মরমিয়া গানের আমেজ। ‘মন তুই দেখ না খুঁজে দেহার মাঝে’, ‘সেতারে ভাটিয়ালি সুর’, ‘আমার বন্ধু দয়াময়’ প্রভৃতিসহ মোট ১০টি গান।সূত্র: সুরের মেলা, শাহবাগ, ঢাকা।জীবন থেকে নেয়াপরিচালক: জহির রায়হানবাংলাদেশের মুক্তিযুদ্ধের অত্যন্ত জনপ্রিয় একটি চলচ্চিত্র। দেশে বঞ্চিত-নিগৃহীত মানুষের জন্য রাজনীতি করেন আনোয়ার হোসেন। ছোট দুই বোন ও আমজাদ হোসেনকে নিয়ে তার পরিবার। রওশন জামিল বদমেজাজী স্বভাবের ধুরন্ধর নারী। সবাই তার অন্যায় মুখ বুজে সহ্য করে, কিন্তু প্রতিবাদী ছোট ভাই রাজ্জাক। একসময় ঘর থেকেই শুরু হয় আন্দোলন। এভাবে একটি পরিবারের বিদ্রোহের ভেতর দিয়েই চলচ্চিত্রটিতে সমাজ ও জাতীয় আন্দোলনের চিত্র ফুটে ওঠে। সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকালেস লিয়াজোঁ ডেনজারাসপরিচালক: জোসে ডায়ান১৮ শতকের জনপ্রিয় ক্লাসিক কাহিনির চলচ্চিত্র রূপ। পটভূমি ১৯৬০ সালের প্যারিসের উচ্চবিত্ত সমাজ। সুন্দরী মাদাম দি মেবতুয়েল প্রতিশোধের সুযোগ খুঁজছে প্রতারক প্রেমিকের বিরুদ্ধে। ডন হোয়ানখ্যাত ভারমন্টের লক্ষ্য তরুণী সেসিল, নানাভাবে প্রলোভনের ফাঁকে ফেলতে চাইছে তাকে সে, মানসিকভাবে একেবারে পর্যুদস্ত করে দেওয়া তার গোপন ইচ্ছা। কিন্তু মাদাম তুরভেলের বাড়িতে এসে প্রেমে পড়ে যায় ভারমন্ট কিন্তু বিবাহিত সচ্চরিত্রের তুরভেল পূর্ণ ওয়াকিবহাল ভারমন্টের নারীলোভী চরিত্রের। সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার, ঢাকা।