বাজারে নতুন
সত্যজিৎ রায়লেখক: বাবলু ভট্টাচার্য প্রকাশক: জাতীয় সাহিত্য প্রকাশদাম: ৩৮০ টাকাসৃজনশীল মহৎ মানুষকে জানা কোনো দিনও ফুরায় না। তাই আজও আমরা ফিরছি অজানা রবীন্দ্রনাথের সন্ধানে। খোঁজ করছি অজানা জীবনানন্দ দাশকে। তেমনই সত্যজিৎ রায়ও বিংশ শতাব্দীর শিল্প ইতিহাসে এক পুরোধা পুরুষ। তাঁরই প্রভাবে পঞ্চাশের দশকে আর্টের দুনিয়ায় দৃষ্টি পড়েছিল অশ্বেতাঙ্গ শিল্পীদের প্রতি। যদিও সত্যজিতের এই আঘাতের অস্ত্র ছিল সিনেমা, তবু উপকৃত হয়েছিল এশিয়া ও আফ্রিকার সমগ্র শিল্প-সাহিত্য। তাই তিনি চলচ্চিত্র ইতিহাসে এক অমর অধ্যায়। তাঁকে নিরন্তর সন্ধান করেই যেতে হবে আমাদের।নির্বাচিত ধ্রুবপদসম্পাদনা: সুধীর চক্রবর্তীপ্রকাশক: গাঙচিলদাম: ৪৫০ টাকাধ্রুবপদ নামের বিখ্যাত বার্ষিক সংকলন ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত একাদিক্রমে ১২ বছর ধরে প্রকাশিত হয়েছে। প্রথম থেকেই এই অভিনব বিষয়ভিত্তিক সংকলন হয়ে উঠেছিল সংগ্রহে রাখার মতো। বঙ্গজীবন ও বিশ্বায়িত ভাবনা পরিসরে নানামুখী উদ্ভাসনে ও নান্দনিক পরিবেশনে জনাদৃত ধ্রুবপদের নিঃশেষিত সংকলনগুলো একসঙ্গে করে ২০০৭ সালে কলকাতার বইমেলায় বই আকারে প্রকাশ করা হয়। ১২ বছরের বাছাই এই সংকলনের রচনাগুলো মৌলিকতা ও বিষয়বৈভবে অন্যন্য। রচনাগুলোতে আছে আমাদের সমাজ-সংস্কৃতি-সাহিত্য পরম্পরার দিকে অন্যতর দৃষ্টিপাত।এমপেররস অব দি পিকক থোর্নলেখক: আব্রাহাম অ্যারালিপ্রকাশক: পেঙ্গুইনদাম: ৮৯১ টাকা১৫২৫, ডিসেম্বর তৈমুর লঙ ও চেঙ্গিস খানের বংশধর জহির উদ্দিন বাবর সিন্দু নদ পেরিয়ে পাঞ্জাবে হাজির হয়েছেন; সঙ্গে এক সৈন্যদল আর কিছু কামান। পাঁচ মাস পর পানিপথ নামের যুদ্ধময়দানে মুখোমুখি হলো হিন্দুস্তানের আফগান শাসক সুলতান ইব্রাহিম লোদীর বিশাল সেনাবাহিনীর। লোদীর পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষে গোড়াপত্তন ঘটল মোগল শাসনের; যে শাসন স্থায়ী হলো ৩০০ বছর।সেই সময়কার গুরুত্বপূর্ণ চরিত্র ও নানা ব্যক্তির বর্ণনায় ধারাবাহিকভাবে মোগল ইতিহাস উঠে এসেছে এই বইয়ে। তাঁর বর্ণনায় জীবন্ত হয়ে উঠেছে বাবর, ভাবুক হুমায়ুন, মহান মোগল সম্রাট আকবর, জাহাঙ্গীর, শাহজাহান ও আওরঙ্গজেব।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতসুরের ইন্দ্রজালরাগসংগীত পছন্দ করেন অনেকেই। কিন্তু অন্যান্য সংগীতের দৌড়ে এর সংখ্যা কিছুটা কম। নতুন নতুন রাগসংগীতের অ্যালবাম বাজারে এলেই তা খুঁজে নেন রাগসংগীতের ভক্তরা। তেমনি সম্প্রতি আসা একটি রাগসংগীতের অ্যালবাম বাজারে পাওয়া যাচ্ছে। এটি হলো গাজী আবদুল হাকিমের সুরে সুরের ইন্দ্রজাল। এতে রয়েছে বাঁশের বাঁশির সুরের খেলা। অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। এই অ্যালবামে পূর্ণ বিকশিত মন/ প্রস্ফুটিত হূদয়, বরণের অপেক্ষায়, কাঙ্ক্ষিত ভালোবাসা, জীবনের সৌন্দর্যসহ বিভিন্ন ধরনের মোট ১০টি রাগ স্থান পেয়েছে।সূত্র: সুরের মেলা, শাহবাগ, ঢাকা।ডিভিডিসুরুজ মিঞাজাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি সুরুজ মিঞা। এটি পরিচালনা করেছেন কাজল আরেফীন। পরিচয়হীন একটি শিশুকে ডাস্টবিনে কুড়িয়ে পায় নিঃসন্তান এক ভিখারিনী। নাম রাখে সুরুজ মিঞা। বেড়ে ওঠে বস্তিতে। কিন্তু ডানপিটে স্বভাবের কারণে তাকে পাঠিয়ে দেওয়া হয় গ্রামে। পরে গ্রামে বেড়াতে আসা এক বিত্তবানের নজরে পড়ে যায় সে। এরপর শহরে এসে উচ্চশিক্ষা পেয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে। এর মধ্যে সেই ধনাঢ্য ব্যবসায়ীর মেয়ে নলাখির সঙ্গে তৈরি হয় প্রেমের সম্পর্ক। ছোটবেলার বন্ধু জরিনার সঙ্গে সাক্ষাৎ ঘটে। ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকাফাদারপরিচালক: মাজিদ মাজিদিবাবা মারা যাওয়ার পর ১৪ বছরের মেহেরুল্লাহ মা আর ছোট ছোট তিন বোনের সংসার চালাতে চাকরির আশায় পাড়ি জমাল ইরানের দক্ষিণের এক শহরে। কিছুদিন পর বাড়ি ফিরে এসে মেহেরুল্লাহ দেখল, তার মা এক পুলিশকে বিয়ে করে নতুন বাড়িতে উঠে গেছেন। হতবিহ্বল, ক্রোধান্ধ মেহেরুল্লাহ মায়ের এই দ্বিতীয় বিয়েকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারল না। সৎবাবার বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা নিল সে। এদিকে ভালো ব্যবহার দিয়ে মেহেরুল্লাহকে জয় করার চেষ্টা করছেন সৎবাবা। কিন্তু মেহেরুল্লাহ বিপদে ফেলে দিল তাঁকে।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার, ঢাকা।