বাজারে নতুন
পঞ্চম পর্বতলেখক: পাউলো কোয়েলহোঅনুবাদ: চুনিলাল মুখোপাধ্যায়প্রকাশক: সন্দেশদাম: ১৯৫ টাকাবাইবেলে উল্লিখিত দিব্যপুরুষ এলাইজার কাহিনিকে একেবারে একটি আধুনিক উপন্যাসের মোড়কে ঢেকে নতুন ভঙ্গিমায় বলেছেন ব্রাজিলের সাহিত্যিক পাউলো কোয়েলহো। নিজের দেশ ইসরায়েল ছেড়ে পালিয়ে যেতে হয় এলাইজাকে। সেই দেশে এখন রাজার ফিনিশিয়ান স্ত্রী জেজেবেলের হুকুমই শেষ কথা। জেজেবেলের আদেশ প্রচারিত হলো, যারা দেবতা ব্যালের উপাসনা করবে না তাদের শিরশ্ছেদ করা হবে। নিজের দেশ থেকে পালিয়ে এলাইজা ভিনদেশে এক বিধবা ও তার পুত্রের কাছে আশ্রয় নিল। এই সময় থেকে শুরু হলো তার আধ্যাত্মিক সমস্যা। অপ্রকাশিত সমর সেন: দিনলিপি ও জুজুকেসম্পাদনা: পুলক চন্দপ্রকাশক: দে’জ পাবলিশিংদাম: ৪৫০ টাকা১৯৭৬ থেকে ১৯৮৭—এই বারো বছরের সময়সীমার মধ্যে ইংরেজি ও বাংলায় লেখা দুটি ডায়েরি, মেয়েকে লেখা ১০২ খানা চিঠি—সাকল্যে এই সম্ভার নিয়ে এই গ্রন্থ অপ্রকাশিত সমর সেন: দিনলিপি ও জুজুকে। মৃত্যুর ২২ বছর পর এ বইয়ের আত্মপ্রকাশ ঘটেছে। ইংরেজি ডায়েরিটি লেখা জরুরি অবস্থার দ্বিতীয় বছরে, ছোট ছোট বাক্যে, প্রায় সাংকেতিক ভাষায়। গ্রন্থের শেষ পর্বে মেয়েকে লেখা শতাধিক চিঠি। স্বতঃস্ফূর্ত ও সহজ। এখানে তিনি আদ্যন্ত একজন ঘরোয়া মানুষ।দ্য ওয়ার্ল্ড ক্রাইসিসলেখক: উইনস্টন চার্চিলপ্রকাশক: ফ্রি প্রেসদাম: ১৭৯৫ টাকাচার্চিলের পাঁচ খণ্ডের দ্য ওয়ার্ল্ড ক্রাইসিস তাঁর সেরা কাজগুলোর একটি। প্রথম বিশ্বযুদ্ধের বিশদ বিবরণ, পর্যালোচনা, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এখনো প্রাসঙ্গিক। এটাকে যুদ্ধবিরোধী নৈতিকতাবিষয়ক পুস্তিকা হিসেবেও (প্রথম খণ্ড) বর্ণনা করেছেন অনেকে। প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ১৯২৩ সালে, পঞ্চম খণ্ড বাজারে আসে আট বছর পর। যুদ্ধের প্রতিটি অধ্যায় এ বইয়ে সংযোজন করা হয়েছে: ওয়েস্টার্ন ফ্রন্ট, তুর্কি ফ্রন্ট আর আকাশ ও নৌযুদ্ধের ঘটনাবলি। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতমনের মানুষবিখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষের চলচ্চিত্র মনের মানুষ। এই চলচ্চিত্রের বিভিন্ন গান নিয়ে বেরিয়েছে এই অডিও অ্যালবাম। লালনসংগীতই এই চলচ্চিত্রের প্রাণ। লালনভক্তদের কথা মাথায় রেখেই গানগুলো বেশির ভাগ লালনের কথা ও সুর থেকেই নেওয়া হয়েছে। আর গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলারই শিল্পীরা। এই অ্যালবামে চলচ্চিত্রের উল্লেখযোগ্য সংলাপ রয়েছে। আর গান থাকছে মোট ১৯টি। লালনের জনপ্রিয় অনেকগুলো গানই আছে এতে।সূত্র: সুরের মেলা, শাহবাগ, ঢাকা।ডিভিডিনন্দিত নরকেপরিচালক: বেলাল আহমেদহুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে তৈরি নন্দিত নরকে। কুয়াশায় ঘেরা স্বপ্ন, সুখ ও কষ্টে ভরা এক মধ্যবিত্তের সংসার। বাবা-মা, তাদের সন্তান রাবেয়া, খোকা, মন্টু আর রুনু। খোকা পড়াশোনায় মনোযোগী। সবার স্বপ্ন তাকে নিয়ে। মন্টু খেয়ালি স্বভাবের। রাবেয়া মানসিক প্রতিবন্ধী; তাকে নিয়ে সবার অসম্ভব রকম চাপা কষ্ট। মাস্টার চাচার পাশবিকতার কাছে হার মানে রাবেয়ার সব উচ্ছলতা। একটি অবাঞ্ছিত ঘটনা গোটা পরিবারকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকার্যামব্রান্ট ডকুমেন্টারি।কোনো কোনো শিল্প সমালোচকদের বিশ্বাস, র্যামব্রান্ট পোর্ট্রেট আর্টিস্ট হিসেবে অদ্বিতীয়, তাঁর সমকক্ষ—দক্ষতায় কি প্রতিভায়—আর কেউ নেই। তাঁর প্রতিভার স্ফুরণ টের পাওয়া যায় আত্মপ্রতিকৃতিগুলোয়। সারা জীবন ছবি এঁকেছেন। তাঁর ছবিতে ঘুরে-ফিরেই এসেছে দুঃখ-বেদনা, অনেকের মতে ব্যক্তি জীবনে প্রচুর কষ্ট করেছেন, জীবনের সেসব ঘটনার ঘাত-প্রতিঘাতের চিত্রিত রূপ তাঁর ছবি। ১৬৬৯ সালে মারা যাওয়ার আগে অসাধারণ সব কাজ রেখে যান এই মহান শিল্পী। সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার, ঢাকা।