বাজারে নতুন
বাংলাদেশের গণহত্যা ১৯৭১সম্পাদনা: খালেক বিন জয়েনউদদীনপ্রকাশক: বর্ণায়নদাম: ৩৮৪ টাকাএকাত্তরে পাকিস্তানি বাহিনীর দোসর ছিল এ-দেশীয় রাজাকার, আলবদর, ও আলশামসের সদস্যরা। ওরা ছিল স্বাধীনতাবিরোধী, রক্তলোলুপ, নারীলোলুপ, হিংস্র। দেশের প্রতিটি জেলায়ই এই দেশদ্রোহীদের হিংস্র থাবা পড়েছিল। এ গ্রন্থটিতে একাত্তরের গণহত্যার সচিত্র ঘটনা উপস্থাপন করা হয়েছে। অধিকাংশ রচনা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি সম্পাদিত বাংলাদেশের গণহত্যা থেকে সংগৃহীত। মুক্তিযুদ্ধের অনেক তথ্য-উপাত্ত গ্রন্থটিতে বিধৃত করা হয়েছে, যা থেকে নতুন প্রজন্ম একাত্তরের গণহত্যা সম্পর্কে জানতে পারবে।সেরা সবুজপত্র সংগ্রহসম্পাদনা: বিজিতকুমার দত্তপ্রকাশক: মিত্র ও ঘোষ পাবলিশার্স দাম: ২৮৮ টাকা।বাংলা সাহিত্যের ইতিহাসে সবুজপত্র একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। প্রথমত, সবুজপত্রই বাংলা ভাষাকে সাধু ভাষার প্রভাব থেকে মুক্ত করে, কথ্য ভাষাকে প্রাধান্য দেয়। আজকাল সর্বত্র চলিত ভাষার প্রচলন। সাধু ভাষা কোণঠাসা।দ্বিতীয়ত, সবুজপত্র সম্পাদক প্রমথ চৌধুরী নতুন লেখকদের শেখান ‘কী লিখব’ এটা যেমন গুরুত্বপূর্ণ, ‘কেমন করে লিখব’ সেটাও তেমনই। তাই দিয়ে বোঝা যায়, লেখাটা আর্ট হয়েছে কি না। এক অসাধারণ সংকলন।মিথ অ্যান্ড ফ্যাক্টস বাংলাদেশ লিবারেশন ওয়ারলেখক: বি. জেড খসরুপ্রকাশক: রুপাদাম: ১০৭১ টাকা১৪ জানুয়ারি ১৯৭১ পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করেছিলেন ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’, কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানেই এই বাঙালি নেতাকে তিনি চিহ্নিত করলেন ‘একজন বিশ্বাসঘাতক’ হিসেবে, এবং তাঁকে নিক্ষেপ করলেন হাজার মাইল দূরের অন্ধকার কারাগারে। কেন মুজিব-ইয়াহিয়া সংলাপ ব্যর্থ হলো? মুজিব কি তাহলে পাকিস্তান ভাঙতে চেয়েছেন?কেন সংঠিত হলো ওই যুদ্ধ? এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এ বইয়ে।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।