বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার আব্বু আবদুল মান্নান সৈয়দলেখক: জিনান সৈয়দপ্রকাশক:শুদ্ধস্বরদাম: ১০০ টাকাবইয়ের সাম্রাজ্যে জন্ম তাঁর। জন্ম থেকেই জানেন তাঁর বাবা একজন কবি, লেখক। জন্ম থেকেই বাবার সঙ্গে বন্ধুত্ব তাঁর। সেই সাহিত্যিক বাবাকে নিয়েই কলম ধরেছেন কন্যা জিনান সৈয়দ। তাঁর অবৈষয়িক আব্বু আবদুল মান্নান সৈয়দকে নিয়ে তাঁর নিজস্ব সহজ-সরল রীতিতে অনেক অজানা কথার মালা গেঁথেছেন, যে বাবার কোলে প্রায়ই ঘুমিয়ে পড়তেন কেমন ছিলেন সেই বাবা? কন্যার কাছে লেখক মান্নান সৈয়দ কেমন ছিলেন? সব মিলিয়ে এক হার্দ্য অন্তরঙ্গ উন্মোচন গোটা বইটির ছত্রে ছত্রে। শুধু আবেগে ভেসে না গিয়ে বাবার লেখা অনন্য সাহিত্যিক মূল্যায়নও করেছেন কন্যা।বাংলার পটের দুর্গালেখক: দীপঙ্কর ঘোষপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ৩৬০ টাকাবাংলার দুর্গোৎসবের সঙ্গে শিল্পকলার পরস্পরগত এক বিষয়-বিন্যাস গড়ে উঠেছে। উৎসবের ঐতিহ্যে বাংলার জনসমাজের বিশেষ সাংস্কৃতিক রূপবৈচিত্র্য আছে দুর্গার এই পটচিত্রে। পারিবারিক প্রথানুগ নিয়ম-আচারের সঙ্গে যোগ হয়েছে স্থান ও কালের পরিপ্রেক্ষিতে শিল্পীর স্বকীয় অঙ্কনরীতি। লোকায়ত শিল্পকলায় এই পটদুর্গার রূপ, অঞ্চলিক পটভূমিতে বঙ্গসংস্কৃতির এক সমৃদ্ধ দিকনির্দেশক উপাদান। এই তথ্যচর্চায় আছে শিল্প-ইতিহাসের মহার্ঘ্য সূত্র। এই গ্রন্থ, বাংলার জনপদ পরিক্রমার সঙ্গে দুর্গার বিচিত্র চিত্ররূপের সন্ধান দেয় পাঠককে।ও জেনারেল মাই জেনারেললেখক: দেওয়ান মোহাম্মদ তাসাওয়ার রাজাপ্রকাশক: পাঠক সমাবেশদাম: ৭৫০ টাকাবঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী একই সঙ্গে ছিলেন দক্ষ সমরনায়ক ও শান্তিপ্রিয় মানুষ। একজন সর্বাধিনায়কের জন্য যুদ্ধে পরিপূর্ণ বিজয় বিশাল এক সাফল্য। জেনারেল ওসমানী সেই বিরল সাফল্য পাওয়াদের একজন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তিনি ছিলেন কমান্ডার-ইন- চিফ।এই বইয়ে জেনারেল ওসমানীর জীবন, তাঁর কর্মকাণ্ড, ব্যক্তিত্ব নিয়ে নানামুখী বিশ্লেষণ করা হয়েছে। বইয়ের শুরুতেই প্রথম অধ্যায়ে বিবৃত হয়েছে তাঁর জীবনপঞ্জি। পাঠক, গবেষক সবার জন্যই এটি একটি অবশ্যপাঠ্য বই।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতরোদ বলছে হবেতরুণ গানের শিল্পী অর্ণব। তরুণ প্রজন্মের কাছে এখন অতি পরিচিত একটি নাম। দুই বছর ধরে কাজ করার পর এবার এসেছে তাঁর গানের অ্যালবাম রোদ বলছে হবে। অনেক দিন ধরেই কাজ করছিলেন অর্ণব এই অ্যালবামের। অবশেষে আধখানা মিউজিকের ব্যানারে বেরিয়েছে অ্যালবামটি। বেশ ভিন্নতা আছে এই অ্যালবামের গানে। প্রতিধ্বনি, চিঠি পাঠাও, রোদ বলছে হবে, একটা মেয়ে, মেঘ কেটে গেছে, তোমরা যা বল...মোট ১২টি গান আছে এই অ্যালবামে।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকাডিভিডিচাঁপা ডাঙ্গার বউতারাশংকর বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে নায়করাজ রাজ্জাক তৈরি করেছেন চাঁপা ডাঙ্গার বউ চলচ্চিত্রটি। সেতাপ মণ্ডল হাড়কিপটে লোক। চাঁপা ডাঙ্গার বউ মণ্ডলের স্ত্রী এক সহিষ্ণুতার প্রতিমূর্তি। ছেলেপুলে নেই। এতিম দেবর মহাতাপকে মাতৃস্নেহে বড় করে তুলেছেন। চাঁপা ডাঙ্গার বউয়ের সঙ্গে মহাতাপের সম্পর্কে কুৎসা রটায় কুচক্রী ঘোতন ঘোষ। সেতাপ মণ্ডলের কান ভারী করে। সুখের সংসারে বিষাদের নিনাদ বেজে ওঠে। ছিন্নভিন্ন হয়ে যায় সুখের সংসার।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকাআরোহণপরিচালক শ্যাম বেনেগালহিন্দি চলচ্চিত্রে এক ভিন্নধর্মী নির্মাতা হিসেবে পরিচিত।মানুষের অধিকার আদায়ে নিরন্তর সংগ্রামের কাহিনি আরোহণ। যুগে যুগে মানুষ লড়ছে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে। আরোহণ সেই আন্দোলনরত একজনেরই গল্প। আদালতে অধিকার ফিরে পাওয়ার দীর্ঘ ১০ বছরের সংগ্রাম তার। ব্যতিক্রমি এই ছবিতে অভিনয় করেছেন: ওম পুরি, গোবিন্দ নিহালনি, পংকজ কাপুর ও ভিক্টর ব্যানার্জি। পশ্চিমবঙ্গ সরকার নিবেদিত ছবিটি দারুণভাবে প্রশংশিত।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার, ঢাকা।