বাজারে নতুন
তোমার নক্ষত্র এই রক্তের লোহিতেলেখক: সৈয়দ শামসুল হকপ্রকাশক:শুদ্ধস্বরদাম: ১০০ টাকাতোমার নক্ষত্র এই রক্তের লোহিতে সৈয়দ শামসুল হকের ৭৬তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত কবিতাগ্রন্থ। তবে এর বৈশিষ্ট্য হলো—দীর্ঘ কবিতা দিয়েই সাজানো হয়েছে বইটি, তবে কবিতটি মোট ৪৭টি পর্বে বিভক্ত। সৈয়দ শামসুল হক একজন সব্যসাচী লেখক। তিনি একাধারে লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস, নাটক। তঁর বিখ্যাত কিছু বইয়ের মধ্যে আছে: বৃষ্টি ও বিদ্রোহীগণ. খেলারাম খেলে যা, নিষিদ্ধ লোবান; কবিতার বই: বৈশাখে রচিত পঙিক্তমালা, বিরতিহীন উৎসব ও অন্যান্য; বিখ্যাত নাটক হলো: পায়ের আওয়াজ পাওয় যায়, নূরলদীনের সারা জীবন ও গণনায়ক। ভূতের ইশকুলসম্পাদনা: বারিদবরণ ঘোষ আকিমুন রহমানপ্রকাশক: অঙ্কুরদাম: ৩৮০ টাকাভূতেরা কি সত্যিই আছে? কিন্তু ভূত নিয়ে কৌতূহল আছে সবার। কী করে ভূতেরা? মানুষকে শুধু ভয় দেখানোই কি ওদের কাজ? না আরও সব কাজ আছে তাদের! মানুষের মতো ওদেরও কি কোনো দুঃখ-কষ্ট আছে? নাকি অন্ধকার রাতে একলা পেয়ে লোকজনকে ভয় দেখানোই তাদের কাজ? এই বইয়ের গল্পগুলো দুই বাংলার সব ভূতের গল্প থেকে বাছাই করে পাঠকের জন্য এক মলাটে প্রকাশ করা হয়েছে। দারুণ সব গল্প। ছোট-বড় সবাই মজা পাবে।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।এ শর্ট হিস্ট্রি অব আওরঙ্গজেবলেখক: যদুনাথ সরকারপ্রকাশক: ওরিয়েন্ট ব্ল্যাকসোয়ানদাম: ৮৯০ টাকাস্যার যদুনাথ সরকার এর আগে পাঁচ খণ্ডে লিখেছেন হিস্ট্রি অব আওরঙ্গজেব, এই বইটি তাঁর সংক্ষিপ্ত সংস্করণ। মূল রচনার অর্ধেকের চেয়ে কিছু বেশি উপাদান নিয়ে সাজানো হয়েছে এই সংক্ষিপ্ত সংস্করণ। তবে সংক্ষেপিত করা হলেও প্রয়োজনীয় কোনো কিছুই বাদ যায়নি। আওরঙ্গজেবের আলোচনা করতে গিয়ে আলোচিত হয়েছে প্রায় ৬০ বছরের ভারতের ইতিহাস। দারুণ দক্ষতায় মূল বইয়ের মতোই এই বইয়েও যদুনাথ সরকার আওরঙ্গজেবের জীবনের সব উত্থান-পতনের ঘটনা বর্ণনা করেছেন।