বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আদিবাসীগবেষণা ও সম্পাদনা: মঙ্গল কুমার চাকমা, জেমস ওয়ার্ড খকশী, পল্লব চাকমা, মংসিংঞো মারমা, হেলেনা বাবলি তালাং। প্রকাশক: উৎস প্রকাশন। দাম: তিন খণ্ড ২৪০০ টাকাবাংলাদেশ একটি বহু জাতির, বহু ভাষার, বহু সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ দেশ। এ দেশে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠী ছাড়াও প্রায় ৪৫টির বেশি ক্ষুদ্র আদিবাসী জাতি বহুদিন থেকে বসবাস করে আসছে। এসব জাতি যুগ যুগ ধরে নিজস্ব সমৃদ্ধ সমাজ, সংস্কৃতি, রীতিনীতি, ধর্ম-ভাষা ও নৃতাত্ত্বিক পরিচিতি নিয়ে এ অঞ্চলে এসেছে। তাদের শাসনতান্ত্রিক ইতিহাস, সামাজিক রীতিনীতি, ভৌগোলিক পরিবেশ, দৈহিক-মানসিক গঠন, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনযাত্রা ইত্যাদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠী থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। তিনটি খণ্ডে বিভক্ত এই বইয়ে উঠে এসেছে বাংলাদেশের এই আদিবাসীদের নানা বিষয়।আবু সিম্বাল, পিকাসো ও অন্যান্য তীর্থলেখক: পরিতোষ সেনপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ২৭০ টাকাকখনো তিনি পৃথিবী বিখ্যাত শিল্পী পিকাসোর আস্তানায় তাঁর একেবারে মুখোমুখি, কখনো আবার বেশ কিছু সময় কাটিয়েছেন বিশ্ববিশ্রুত ভাস্কর ব্রাঁকুসির স্টুডিও চত্বরে, কখনো তিনি মুগ্ধ চোখে উপভোগ করেছেন পৃথিবীর বহু আশ্চর্যের অন্যতম মিসরের আবু সিম্বাল মন্দির, কখনো আবার চিত্রকার অঁরি রুশোর সম্মানে আয়োজিত আড্ডায় অতি কাছ থেকে দেখেছেন বিশ্বসাহিত্য নিয়ে তুমুল তর্ক-বিতর্কে মশগুল অ্যাপোলোনিয়র-ম্যাকস, জেকব-ব্রাক-পিকাসোর মতো গুণী ব্যক্তিদের। প্রবীণ শিল্পী পরিতোষ সেনের স্মৃতির ঝুলিতে এমন বহু অমূল্য সম্পদ। এই বইয়ে তাঁর নিজস্ব সুরম্য ভাষায় পরিবেশন করেছেন তিনি।দ্য গ্র্যান্ড ডিজাইনলেখক: স্টিফেন হকিং ও লিওনার্ড ম্লডিনাউপ্রকাশক: ব্যান্টাম প্রেসদাম: ১২৯৫ টাকাকখন ও কীভাবে সৃষ্টি হয়েছে এই মহাবিশ্ব? আমরা এখানে কেন? কিছু না থাকার চেয়ে কিছু থাকার মানে কী? প্রকৃত বাস্তবতার ধরন কী? এই প্রকৃতি কেন এমন সুনিপুণভাবে আমাদের অস্তিত্ব স্বীকার করে নিয়েছে? এসব মৌলিক প্রশ্ন। এই পৃথিবীর আদি-অন্ত কোথায়, মানুষের উৎপত্তি কীভাবে—সব প্রশ্নেরই উত্তর খোঁজা হয়েছে দ্য গ্র্যান্ড ডিজাইন বইটিতে। বিজ্ঞানের সাম্প্রতিকতম উদ্ভাবন ও চিন্তার আলোকে অতি সহজ-সরল ভাষায় মহাবিশ্ব ও তার প্রাণসংক্রান্ত বিষয়ের জবাব দিয়েছেন স্টিফেন হকিং ও আরেক চিন্তাবিদ লিওনার্ড ম্লডিনাউ।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।