বাজারে নতুন
ডিভিডিশাটার আইল্যান্ডপরিচালক: মারটিন স্করসেসে১৯৫৪ সাল, ইউএস মার্শাল টেডি ড্যানিয়েলসকে নিয়োগ দেওয়া হয়েছে বসটন শাটার আইল্যান্ডের অ্যাশক্লিফের হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক রোগীকে খুঁজে বের করার একই সঙ্গে এই অ্যাসাইনমেন্টে সংশ্লিষ্ট হওয়ার পেছনে টেডির ব্যক্তিগত কিছু কারণও রয়েছে। কিন্তু শুরুতে চমৎকারভাবে কিছু সূত্র পেলেও বাধা হয়ে দাঁড়াল হাসপাতাল কর্তৃপক্ষ। তারা গোপনীয় নথিপত্র টেডিকে দেখাতে নারাজ। দ্রুত ঘটতে শুরু করল অনেক ঘটনা, ঝড়ে মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল দ্বীপটির, ভয়ংকর কিছু অপরাধীর পলায়নের ঘটনাও যোগ হলো সঙ্গে, নতুন ঘটনা আরও জটিল করে তুলছে পুরো পরিস্থিতিকে—টেডির সবকিছুতেই সন্দেহ, সন্দিহান সে তার স্মৃতিশক্তি নিয়ে, তার বিশ্বস্ত সহকর্মীও সন্দেহের ঊর্ধ্বে নয়, আস্থা নেই তার নিজের বিচার-বুদ্ধির ওপরও। সব মিলিয়ে রুদ্ধশ্বাস পরিস্থিতি। দারুণ উপভোগ্যএক চলচ্চিত্র।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ারবইপত্রফাইভ টু রুল দেম অললেখক: ডেভিড এল বসকোপ্রকাশক: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসমূল্য: ১২৫১ টাকাবার্লিনে আকাশ থেকে সেনা অবতরণ থেকে ইরাক যুদ্ধ। বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। এই কাউন্সিলের যেমন আছে স্মরণীয় সব সাফল্য, তেমনি আছে লজ্জাকর, অপমানজনক বার্থ্যতাও। কিন্তু তার পরও এই সংস্থা সব সময়ই স্থান করে দিয়েছে বিশ্বের পাঁচ পরাশক্তিকে একত্রে বসার।ফাইভ টু রুল দেম অল গ্রন্থটি এই অসামান্য কূটনৈতিক সৃষ্টির ভেতরের কথাই আলোচনা করেছে সবিস্তারে। বিশদ পর্যালোচনার সঙ্গে যোগ হয়েছে সাবেক রাষ্ট্রদূত, কর্মকর্তার ডজনখানেক সাক্ষ্যতকার—যাঁরা একসময় সক্রিয় অংশ নিয়েছেন নানা উত্তপ্ত রুদ্ধদ্বার বিতর্কে। লেখক ডেভিড এল বসকো আমেরিকান ইউনিভার্সিটির স্কুল অব ইন্টারন্যাশনাল সার্ভিসের সহকারী অধ্যাপক। এ ছাড়া তিনি ডেপুটি ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন জাতিসংঘের সারায়েভোর ন্যাটো প্রজেক্টে।হু সিঙস দি নেশন-স্টেইটস?লেখক: জুডিথ বাটলার, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, প্রকাশক: সিগাল, মূল্য: ৭১১ টাকাপ্রতিনিয়ত মানুষ দেশান্তরি হচ্ছে, বদলে যাচ্ছে তার দেশ সীমানা, আনুগত্য—রাষ্ট্র পরিণত হচ্ছে নিছক এক প্রদেশে, এক রাষ্ট্রের স্থায়ী অধিবাসী এক সময় হয়ে পড়ছে রাষ্ট্রহীন। এ বইটিতে সন্নিবেশিত হয়েছে পৃথিবী বিখ্যাত দুই চিন্তাবিদের আলাপচারিতা: একজন জুডিথ বাটলার অন্যজন গায়ত্রী স্পিভাক। তাঁরা আলোচনা করেছেন গ্লোবালাইজেশনের কারণে জাতীয় সংগীত, ও রাজনৈতিক পরিধির মতো বিষয়গুলো কীভাবে ক্রমশ অকার্যকর হয়ে পড়ছে। একই সঙ্গে তাঁদের আলোচনায় এসেছে প্যালেস্টাইন, বর্তমান নতুন বিশ্বের জটিল রাজনীতি ও নানা দার্শনিক বিষয়।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ ঢাকা।সংগীতসুপ্রভাত বিষণ্নতাপ্রতিভাবান শিল্পী সাবিনা ইয়াসমিনের একক অডিও অ্যালবাম। ‘সুপ্রভাত বিষণ্নতা’ পাওয়া যাচ্ছে। ‘বহুকাল এই পথে চলা’, ‘আঠারো উনিশ’, ‘রং ভালোবাসি’, ‘ছেলেবেলা’সহ নতুন ১০টি গান উঠে এসেছে শিল্পীর কণ্ঠে। লেজার ভিশনের ব্যানারে আসা এই অডিও অ্যালবামের গানগুলোর কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন কবির সুমন।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।