বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দুঃখভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথালেখক: গাব্রিয়েল গার্সিয়া মার্কেসপ্রকাশক: প্রথমাদাম: ১৫০ টাকা১৯৫০-এর দশকের কলম্বিয়ার বাররানকিয়ার প্রেক্ষাপটে লেখা ১০৯ পৃষ্ঠার আমার দুঃখভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা উপন্যাসের আখ্যানকারী ও মূল চরিত্র তাঁর সঙ্গে রাত কাটানো ৫০০ জনেরও অধিক রমণীর প্রত্যেককে পয়সা দিয়ে ভাড়া করেছেন যদিও, কিন্তু উপন্যাসটি বেশ্যাদের নিয়ে নয়। এর মূলে আছে প্রেম। কিপটে লোকটার জীবনের ৯০তম জন্মদিনে হঠাৎ নিজেকে একটি অন্য রকমের রাত উপহার দিতে যাওয়ার বায়না বহুদিনের, এ সময়ে খোঁজ পেলেন এক কুমারী মেয়ের।উত্তরবঙ্গের ইতিহাসলেখক: সমিত ঘোষপ্রকাশক: পত্রলেখাদাম: ৩৬০ টাকাউত্তরবঙ্গের ইতিহাস অখণ্ড ভারত ইতিহাসের অঙ্গ। পাঁচটি অক্ষরের সমন্বয়ে উত্তরবঙ্গ নাম। এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক গৌরবময় ঐতিহ্য। এই ঐতিহ্যের সুতায় সম্পৃক্ত হয়ে আছে অতীত থেকে বর্তমানের ইতিহাস। উত্তরবঙ্গের প্রাচীন নাম পুণ্ড্র। সমগ্র উত্তরবঙ্গের একটা প্রচ্ছন্ন ইতিহাস আছে। এখানকার জনজীবন ও ভৌগোলিক রূপরেখা বৈচিত্র্যপূর্ণ। উত্তরবঙ্গকে নিয়ে লেখা এই বইয়ে একদিকে আছে আর্য-ব্রাহ্মণ সংস্কৃতি, অপরদিকে আছে অবিমিশ্রিত জনজাতির দীর্ঘকালাশ্রিত সংস্কার, সামাজিক ও অর্থনৈতিক ক্রিয়াকলাপ।বার্ডস অব বাংলাদেশলেখক আলোকচিত্রী: রোনাল্ড আর হালদারপ্রকাশক: বৈকাল টিল প্রডাকশনদাম: ১৪০০ টাকাএ বছর ১২ জানুয়ারি প্রকাশিত হয় ৭৩৫টি ফটোগ্রাফসহ মোট ৪৭২টি পাখির বাংলা, ইংরেজি, বৈজ্ঞানিক নামসহ রোনাল্ড হালদারের বই এ ফটোগ্রাফিক গাইড টু বার্ডস অব বাংলাদেশ। আকার-আকৃতিতে বইটি পুরোপুরি ফিল্ড গাইডের চাহিদা পূরণ করবে। বাংলাদেশ ছোট দেশ হলেও দেশের অবস্থান ইন্দো হিমালয়ান ও ইন্দো মালয়ান, দুটি উপজৈব ভৌগোলিক অঞ্চলের মধ্যে পড়ায় অনেক পরিযায়ী পাখির ক্ষণিক আবাস গড়ে ওঠে এ দেশে, সেসব পাখির খোঁজখবর নিয়েই এ বই।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।