বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গ্রাম: অতীত ও ভবিষ্যৎলেখক: নজরুল ইসলামপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ৪০০ টাকাগ্রামের রূপান্তর ভিন্ন বাংলাদেশের সুষম প্রগতি সম্ভব নয়। কিন্তু গ্রামে বাঞ্ছিত রূপান্তরের রূপরেখা নিরূপণের জন্য গ্রামের ইতিহাস জানা অপরিহার্য। এই বইয়ে সংকলিত প্রবন্ধগুলোতে রয়েছে বাংলাদেশের গ্রামের উদ্ভব, বিস্তৃতি ও বিবর্তনের দীর্ঘ ইতিহাস।এতে আছে অতীত ইতিহাসের আলোকে বাংলাদেশের গ্রামের ভবিষ্যৎ রূপান্তরের একটি সম্ভাব্য রূপরেখা। পাশাপাশি সাধারণভাবে বাংলাদেশের আর্থসামাজিক ইতিহাসের বিভিন্ন অমীমাংসিত প্রশ্ন চিন্থিত করা হয়েছে এবং সেসবের নিরসনের প্রস্তাব করা হয়েছে।ঢাকা পুরাণলেখক: মীজানুর রহমানপ্রকাশক: প্রথমা প্রকাশন দাম: ৩০০ টাকাকেমন ছিল আজকের এই দুঃসহ ঢাকা নগর? মীজানুর রহমান তাঁর স্মৃতি ঘেঁটে তুলে এনেছেন সেই ছবি। বিশেষত পুরান ঢাকা আর তার বাসিন্দাদের কথা বিবৃত করেছেন ঝরঝরে ভাষায়। ঢাকা কীভাবে ধীরে ধীরে তাঁর চোখের সামনে বদলে যাচ্ছ, তার চমৎকার বিবরণ দিয়েছেন। যে অঞ্চলের কথাই বলেছেন, সে অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, নামকরণ আর বর্তমানের নানা প্রসঙ্গ তুলে ধরেছেন। স্বাদু গদ্য আর অসামান্য রসবোধের গুণে ঢাকা পুরাণ হয়ে উঠেছে এক অনন্য গ্রন্থ। ফুকোস পেন্ডুলামলেখক: উমবের্তো একোপ্রকাশক: ব্যালেন্টাইন বুকসদাম: ৯৯৫ টাকা১৯৭০ সালের মিলানে ভাষাবিজ্ঞানের ছাত্র ক্যাসাউবন গবেষণা করছেন প্রাচীন খ্রিষ্টান গির্জার নাইটহুড খেতাবের চর্চা ভেঙে দেওয়া হয়েছিল ১৩০০ সালে, যা অনেকের কাছেই প্রশ্নসাপেক্ষ আচার বলে বিবেচিত ছিল। পরিচয় ঘটল জ্যাকোপো বেলবো নামের এক ব্যক্তির সঙ্গে, প্রসিদ্ধ গ্যারামন্ড প্রেসের একজন সম্পাদক, যার কাজ গুপ্ত ধর্মগ্রন্থের ভাষা নিয়ে। শুরু হলো এক দুরূহ গবেষণার, যেখানে কর্নেল আরদেন্তি নামের এক লেখকের দাবি: সাত শতাব্দী ধরে গির্জার গোপন আচার চর্চাকারীরা পরিকল্পনা করছে এক প্রতিশোধের। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।