বাজারে নতুন
দাস্তাম্বু মির্জা গালিব—অনুবাদ: জাফর আলম \ প্রকাশক: প্রথমা, ফেব্রুয়ারি ২০১১ \ পৃষ্ঠা: ১০৪ \ দাম: ১৫০ টাকাসিপাহি বিদ্রোহের রোজনামচা। সিপাহি বিদ্রোহ মির্জা গালিবের জীবন তছনছ করে দেয়। এই বিদ্রোহের অভিঘাত-সৃষ্ট রাজনৈতিক আলোড়ন নানাভাবে প্রত্যক্ষ করেছেন তিনি। সেই সব দিনের ধারাবাহিক বিবরণ বিধৃত হয়েছে তাঁর এই রোজনামচায়। একই সঙ্গে যুক্ত হয়েছে তাঁর দুঃসহ জীবনেরও দিনপঞ্জি। মির্জা গালিবের জন্ম ভারতের আগ্রায়। মাত্র ১১ বছর বয়সে ফার্সি কবিতা লেখার শুরু। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ এবং এর অভিঘাত তাঁর জীবনে এসেও লাগে। স্মৃতির শহর—লেখক: শামসুর রাহমান \ প্রকাশক: প্রথমা, ফেব্রুয়ারি ২০১১ \ পৃষ্ঠা: ৮৮ \ দাম: ২০০ টাকাকবি শামসুর রাহমান জন্মেছিলেন ঢাকা শহরে তাঁর সময়ের ঢাকা তখন ছিল ফাঁকা ফাঁকা। মানুষের এমন দমবন্ধ অবস্থার কথা তখন কল্পনাও করা যেত না। এত দালানকোঠা আর পিঁপড়ার সারির মতো গাড়ি ছিল না। ছিল পাড়ায় পাড়ায় আস্তাবল, ঘোড়ার গাড়ি, গাড়োয়ান, বাতিওয়ালা, ভিস্তিওয়ালা, ফেরিওয়ালা আর ছিল পালা-পার্বণে নানা আনন্দ-উৎসব। এসবের ভেতর দিয়ে শৈশব-কৈশোরে বেড়ে উঠেছেন কবি। সেই সব দিনের আনন্দ-বেদনার স্মৃতিকথা লিখেছেন সরল-সুন্দর গদ্যে।ফুলকলি প্রধানমন্ত্রী হবে—লেখক: সেলিনা হোসেন \ প্রকাশক: প্রথমা, ফেব্রুয়ারি ২০১১ \ পৃষ্ঠা: ৭২ \ দাম: ১৭৫ টাকাখুব ভালো মেয়ে ফুলকলি। কুয়াকাটায় বাড়ি। সমুদ্র থেকে মাছের পোনা সংগ্রহের পর বিক্রি করে সাহায্য করে বাবা-মাকে।এলাকার অনেক ছেলেমেয়ে ওর বন্ধু। বন্ধু পশু-পাখি, কীট-পতঙ্গ। ওরা বলে, ফুলকলি, তোমার কাজ লেখাপড়া করা। কিন্তু বললেই তো হলো না! ফুলকলি একদিন ওর বন্ধুদের নিয়ে স্কুলের হেডস্যারের কাছে যায়। স্যার ওদের স্কুলে ভর্তি করে নেন। ফুলকলি ভালো করে পড়াশোনা করে আর স্বপ্ন দেখে। ছোটদের উপযোগী দারুণ একটি বই।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতআকাশ ও সমুদ্র অপার...নাট্যজন সেলিম আল দীন নাটক রচনার পাশাপাশি কিছু গান লিখেছিলেন। তাঁর ইচ্ছা ছিল, তাঁর রচিত গানগুলো গাইবেন ফাহমিদা নবী। কিন্তু সেই গানগুলোর শেষ পরিণতি দেখে যেতে পারেননি তিনি। সম্প্রতি আকাশ ও সমুদ্র অপার...নামের একটি অ্যালবামে সেলিম আল দীনের সেই গানগুলো গেয়েছেন ফাহমিদা নবী। গানের এই অ্যালবামটি বেরিয়েছে অগ্নিবীণা থেকে। এর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রশুকনো লঙ্কাএ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গৌরব পাণ্ডে। বিভিন্ন চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন চিনু নন্দী। কখনো বা সে সুযোগটিও মেলে না। কিন্তু নিজের কাজ নিষ্ঠার সঙ্গেই করেন তিনি। স্বপ্ন দেখেন বড় অভিনেতা হওয়ার। এদিকে নামকরা চলচ্চিত্র নির্মাতা জয় সুন্দর সেন ঋত্বিক ঘটকের ছোটগল্প ‘পরশ পাথর’ অবলম্বনে নতুন ছবি চন্দ্রকান্তের জীবন-এর প্রধান চরিত্রে নির্বাচন করেন চিনু নন্দীকে। চিনু নন্দীর জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকাপ্লেটাইমপরিচালক: জাঁক তাতিসনামধন্য এই ফরাসি পরিচালকের অসাধারণ চলচ্চিত্র এটি। তিন বছরের নিরলস চেষ্টায় এই ছবি তিনি তৈরি করেছিলেন প্রায় নিঃস্ব হতে হতে, এটা প্রায় নির্বাক এক কমেডি কাহিনির মতো, যার মূল পতিপাদ্য যন্ত্রসভ্যতার বিরুদ্ধে। পরিচালক জবরজং মসিয়ে হুলতকে হাজির করেছেন আধুনিক প্যারিস শহরে। এই সিনেমার মধ্য দিয়ে বিস্মৃত প্যারিসকেও মনে করার চেষ্টা হয়েছে। ভিন্ন ধরনের দৃশ্যায়নও বাড়তি আকর্ষণ।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।