বাজারে নতুন
সরগমে নিখাদলেখক: শচীনদেব বর্মণপ্রকাশক: প্রথমা দাম: ১৫০ টাকাযুগন্ধর শিল্পী শচীনদেব বর্মণ ছিলেন মনেপ্রাণে বাঙালি—আপাদমস্তক ‘বাঙাল’। তিনি বাংলা গানের মোড় ফিরিয়ে দিয়েছিলেন—এই মন্তব্য করেছিলেন আরেক কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহ্মদ। জীবনের শেষ দিকে শচীনদেব ‘সরগমের নিখাদ’ শিরোনামে কলকাতার দেশ পত্রিকায় আত্মকথা লিখেছিলেন। সেই আত্মকথাই প্রকাশিত হলো বই আকারে।জুবোফিস্ক বুলভারমশিউল আলমপ্রকাশক: প্রথমা দাম: ১১০ টাকাজুবোফিস্ক বুলভার একটি সড়কের নাম।মস্কো শহরের এই সড়কের ধারে একসময় ছিল পৃথিবীর সর্ববৃহৎ অনুবাদপ্রতিষ্ঠান প্রগতি প্রকাশন। সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের নানা বই তারা পৃথিবীর প্রায় ষাটটি ভাষায় অনুবাদ করে প্রকাশ করত। প্রগতি প্রকাশনে কাজ নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছিলেন সৌমেন রায়। দেড় দশকের বেশি সময়ে তিনি বাংলায় অনুবাদ করেছেন অর্ধশতাধিক বই। তারপর একদিন বন্ধ হয়ে গেল প্রগতির সব কর্মকোলাহল। এ বই সেই স্বপ্নভঙ্গের কাহিনি।দাস্তাম্বু মির্জা গালিবঅনুবাদ: জাফর আলম প্রকাশক: প্রথমাদাম: ১৫০ টাকাসিপাহি বিদ্রোহের রোজনামচা। সিপাহি বিদ্রোহ মির্জা গালিবের জীবন তছনছ করে দেয়। এই বিদ্রোহের অভিঘাত-সৃষ্ট রাজনৈতিক আলোড়ন নানাভাবে প্রত্যক্ষ করেছেন তিনি। সেই সব দিনের ধারাবাহিক বিবরণ বিধৃত হয়েছে তাঁর এই রোজনামচায়। একই সঙ্গে যুক্ত হয়েছে তাঁর দুঃসহ জীবনেরও দিনপঞ্জি। মির্জা গালিবের জন্ম ভারতের আগ্রায়। মাত্র ১১ বছর বয়সে ফার্সি কবিতা লেখার শুরু। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ এবং এর অভিঘাত তাঁর জীবনে এসেও লাগে। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতবেইলি রোডএই গানের অ্যালবামটিতে একদিকে যেমন রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, আসিফের মতো শিল্পীরা গেয়েছেন, তেমনি নতুন প্রজন্মের মিলা, ন্যান্সির মতো শিল্পীরাও গেয়েছেন। নতুন পুরাতনের এক অপূর্ব সম্মিলন ঘটেছে এই অ্যালবামে। এ ছাড়া এই অ্যালবামে গেয়েছেন বাপ্পা মজুমদার, বারী সিদ্দিকী, এস আই টুটুল ও ইফাত সুমী।বেইলি রোড নামের এই অ্যালবামে ‘দৃষ্টির বৃষ্টি’, ‘ভালোবাসা’, ‘নীরবে থাকো গো তুমি’, ‘তুমি না এলে’, ‘মন’সহ ১০টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রআকালের সন্ধানেপরিচালক: মৃণাল সেন। চলচ্চিত্রের বিষয়বস্তু তেতাল্লিশের মন্বন্তর, যেখানে ৫০ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। এক ছবির কলাকুশলীরা শুটিংয়ের জন্য দলবেঁধে এক গ্রামে আসেন। ছবির মাধ্যমে সেই সময়ের মানুষের চরম দুঃখজনক অবস্থা তুলে ধরাই ছিল তাঁদের লক্ষ্য। নানা অসুবিধা ও উদ্বেগের মধ্য দিয়ে শুটিং আরম্ভ হয়। গ্রামের মানুষেরা অবাক ও সন্দেহের চোখে এদের কাজকর্ম দেখতে থাকে, এ সময় এই শুটিং দলের সঙ্গে জড়িয়ে যায় গ্রামের এক মহিলার ভাগ্য।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকাদি ওয়ার্ল্ড অব জাঁক দেমিমূলত ডকুমেন্টারি ছবির সংগ্রহ এটি। জাঁক দেমি ও তাঁর স্ত্রী অ্যাগনেস ভারদা দুজনই সম্মিলিতভাবে নয়টি পূর্ণদৈর্ঘ্য ও বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের ছবি বানিয়েছেন। দুজনের বেশির ভাগ কাজই আত্মজৈবনিক।এই আত্মজৈবনিক ডকুফিচারের শুরু জাঁকের চলচ্চিত্র জীবনের বর্ণনা দিয়ে। দারুণ আকর্ষণীয়ভাবে চিত্রিত এই ছবির মূল দক্ষতা অ্যাগনেস ভারদার চৌকষ সাক্ষাৎকার পর্ব। ছবিটি সম্পাদিত হয়েছে পরিমিতির পরিচয় রেখে। যারা চলচ্চিত্রের সংগ্রাহক তাদের জন্য এটি অতি মূল্যবান।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।