বাজারে নতুন
রবীন্দ্র-প্রতিভা—মৌলবী এক্রামদ্দীন \ ফেব্রুয়ারি ২০১১\ প্রথমা \ দাম:২১০ টাকা \ ১৪০ পৃষ্ঠাপ্রায় একশ বছর আগে রচিত এ বইয়ের রয়েছে বিশেষ ঐতিহাসিক গুরুত্ব। অনেক বাঙালি মুসলমান সমাজে রবীন্দ্রনাথ সম্পর্কে ধারণা ও অভিমত অনুকূল ছিল না। ১৯১৮ সালে এ বই লিখে এক্রামদ্দীন প্রকৃত অর্থে গুণগ্রাহিতার পরিচয় দেন এবং অপ্রসন্ন বাঙালি মুসলমান সমাজে রবীন্দ্রচর্চার সূচনা করেন। এ বইয়ের ঐতিহাসিক মূল্যমান তাই অনস্বীকার্য। লেখক এক্রামদ্দীনের সাহিত্যে আত্নপ্রকাশ সমালোচক হিসেবে। ‘রবীন্দ্র-প্রতিভা’ তাঁর বিখ্যাত সমালোচনা গ্রন্থ।ইলা মিত্র—মালেকা বেগম \ ফেব্রুয়ারি ২০১১\ প্রথমা \ দাম:২৬০ টাকা \ ১৯২ পৃষ্ঠাচাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকার কৃষকদের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তী নেত্রী ইলা মিত্র। শোষিত, নিগৃহীত কৃষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সর্বস্ব পণ করে ঝাঁপিয়ে পড়েছিলেন এই অসীম সাহসী নারী। মুসলিম লীগ সরকারের পুলিশ বাহিনীর বর্বরোচিত নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। ইলা মিত্রের সেই সংগ্রামী জীবন-কথা বিস্তারিত জানিয়েছেন লেখক। সেই সঙ্গে যুক্ত হয়েছে ইলা মিত্রের নিজের লেখা, সাক্ষাৎ কার, চিঠিপত্র আর তাঁকে নিয়ে কবি-সাহিত্যিক, রাজনীতিক, সাংবাদিকদের লেখা।অশ্রুময়ীর শব—মোহাম্মদ রফিক \ ফেব্রুয়ারি ২০১১\ প্রথমা \ দাম:১০০ টাকা \ ৪৮ পৃষ্ঠাশুধুই বিস্তৃত হতে থাকে পথ, দূরান্বয়ী এই গ্রাম থেকে ওই হাট, মধুপুর গঞ্জ হয়ে ভূ-বিশ্বের সীমা-পরিসীমা মানচিত্র ছেড়ে, দ্রুত জলে মেঘ, আকাশ ভাসিয়ে অন্ধকার, মাঝেমধ্যে অন্তর্ভেদী ডাক, লতাপাতা ফুল, বৃক্ষের আড়াল, অন্ত্রনালি ছিঁড়েখুঁড়ে অনশ্বর গুড়ুম-গুড়ুম; পাহাড় কন্দর যত সব মানবিক আয়োজন জ্বলে ওঠে; তুমি তবে ফিরেছিলে প্রান্তর মাড়িয়ে, সাঁঝের সুবাস বেয়ে বিষকাঁটারির বনঝোপ; বলে যাও, ভাষা কোনো বাধা নয়, চিন-পরিচয়ে সূত্রধার তার চেয়ে অধিক বাঙ্ময়, এই ভস্মের অগ্নিতে নিভে আসা চোখের ইশারা...কবি মোহাম্মদ রফিকের ভিন্ন ধরনের কবিতা গ্রন্থ। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতপ্রত্যাবর্তনএকসময় ব্লাক ব্যান্ডের সঙ্গে জড়িত ছিলেন সংগীতশিল্পী তাহসান। গত কয়েক বছরে তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বাংলা গানের ক্ষেত্রে তাঁর গান যোগ করেছে এক বাড়তি মাত্রা। সর্বশেষ ২০০৭ সালের নেই গানের অ্যালবাম বেরিয়েছিল। খানিকটা বিরতি নিয়ে এবার বেরিয়েছে তাঁর পঞ্চম একক গানের অ্যালবাম। এবারের অ্যালবামের নাম প্রত্যাবর্তন। এই গানের অ্যালবামটি বেরিয়েছে অগ্নিবীণা থেকে। মোট দশটি গান আছে এই অ্যালবামে। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রখারিজভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের পরিচালনায় নির্মিত হয়েছে খারিজ।এক মধ্যবিত্ত পরিবারের অপ্রাপ্তবয়স্ক কাজের ছেলে রান্নাঘরে গভীর রাতে রহস্যজনকভাবে মারা যায়। পুলিশের তদন্তে জানা যায় জ্বলন্ত কয়লা থেকে নির্গত কার্বন মনোক্সাইড থেকে তার মৃত্যু হয়েছে। সুখী পরিবারে হঠাৎ করেই অশান্তির ছায়া নেমে আসে। পুলিশ ও লোকলজ্জার ভয়ে তারা আতঙ্কিত হয়ে ওঠে। একের পর এক ঝামেলা আসতে থাকে। রুম ইন রোমপরিচালক: হুলিয়ো মেদেমনন্দিত স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা মেদেমের খানিকটা ভিন্ন ধরনের ছবি। রোমের এক রাস্তায় পরিচয় ঘটে এক রাশান মেয়ের সঙ্গে কাহিনির মূল চরিত্রের। নিজের হোটেল রুমে নিয়ে আসে তাকে। রাত্রিযাপনের এক পর্যায়ে আতঙ্কিত হয়ে পালায় মেয়েটি। কিন্তু তাড়াহুড়োয় সে ফেলে যায় তার মোবাইল।আবার অনিচ্ছায় ফিরে আসতে হয় তাকে। ঘটনা নাটকীয় মোড় নেয়। মেদেমের দারুন উপভোগ্য এক ছবি। তবে সমকামিতা, প্রেম এ ছবির মূল বিষয়।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।