বাজারে নতুন
সরগমের নিখাদলেখক: শচীন দেববর্মণপ্রকাশক: প্রথমা দাম: ১৫০ টাকাযুগন্ধর শিল্পী শচীন দেববর্মণ ছিলেন মনেপ্রাণে বাঙালি—আপাদমস্তক ‘বাঙাল’। তিনি বাংলা গানের মোড় ফিরিয়ে দিয়েছিলেন—এই মন্তব্য করেছিলেন আরেক কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহ্মদ। জীবনের শেষ দিকে শচীন দেব ‘সরগমের নিখাদ’ শিরোনামে কলকাতার দেশ পত্রিকায় আত্মকথা লিখেছিলেন। সেই আত্মকথাই প্রকাশিত হলো বই আকারে।বয়োযবনিকালেখক: রেজাউর রহমানপ্রকাশক: ঐতিহ্যদাম: ১০০ টাকাঅনাচার-প্রতিহিংসার গহিন অন্ধকারে সামান্য আলোর উৎস হাতে লেখক এঁকে গেছেন মানুষের খণ্ডচিত্র-চরিত্র। তাদের অসহায়ত্বের ছবি। তিনি তুলে আনার চেষ্টা করেছেন কৈলাস পণ্ডিত-মালতী, অমিত, রোবায়েত ও চন্দ্রিকার কথকতা। তাদের স্বপ্ন-আবেগের ঘোরে তাদের পতনের শব্দ শুনিয়েছেন গল্পকার। ক্ষয়িষ্ণু, ধ্বংসের বানে ভেসে যাওয়া মানুষগুলো উঠে দাঁড়াতে চায়। তারা কি পারে?রেজাউর রহমান দীর্ঘদিন ধরে তাঁর লেখায় হাতড়িয়ে বেড়িয়েছেন মানুষের মুক্তির পথ।কর্নেল হুদা ও আমার যুদ্ধলেখক: নীলুফার হুদাপ্রকাশক: প্রথমা দাম: ৩০০ টাকাউত্থান-পতনে ঠাসা মুক্তিযোদ্ধা কর্নেল খন্দকার নাজমুল হুদার সংগ্রামী জীবন। আগরতলা মামলার আসামি ছিলেন। জেল থেকে বেরোনোর কিছুদিন পর শুরু হলো মুক্তিযুদ্ধ। ঝাঁপিয়ে পড়লেন সেই যুদ্ধে। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সপরিবারে। বিপর্যস্ত বাংলাদেশে রাজনৈতিক টালমাটাল, সেই সময়ে নিহত হলেন তিনিও। কর্নেল হুদার স্ত্রী নীলুফার হুদা কাছ থেকে দেখেছেন কর্নের হুদাকে, নিজের বয়ানে সে কথা লিপিবদ্ধ করেছেন নীলুফার হুদা।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতজয় করবে বাংলাদেশবিশ্বকাপ ক্রিকেট নিয়ে গোটা বিশ্বই এখন মাতোয়ারা। বাংলাদেশ এবার এর অন্যতম আয়োজক। ফলে ক্রিকেট নিয়ে সংগীতক্ষেত্রেও উন্মাদনার কমতি নেই। সম্প্রতি বাজারে এসেছে জয় করবে বাংলাদেশ নামের একটি গানের অ্যালবাম। এটি নিয়ে এসেছে জি-সিরিজ। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশি শিল্পীরা গেয়েছেন এই গানের অ্যালবামটিতে। গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিভিন্ন জনপ্রিয় শিল্পী। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রখেলাপরিচালক: ঋতুপর্ণ ঘোষ চলচ্চিত্র পরিচালক রাজা ভৌমিক একটি ঐতিহাসিক ছবি নির্মাণ করবেন। ছবির কেন্দ্রীয় চরিত্রের জন্য একটি শিশুকে অভিনেতা হিসেবে খুঁজতে থাকেন তিনি। একপর্যায়ে অভিরুপ নামের এক শিশুকে মনে ধরে যায় তাঁর। অভিরুপ রাজি হলেও এ কাজের জন্য তার বাবা-মা রাজি হয় না। গোপনে সে পালিয়ে পরিচালকের কাছে চলে আসে। শুরু হয় চলচ্চিত্রের কাজ। এদিকে বাবা-মা হন্যে হয়ে খুঁজতে থাকে শিশুটিকে। দ্য এক্সারটারমিনেটিং অ্যাজ্ঞেল পরিচালক: লুই বুনুয়েলএকদল বুর্জোয়া মিলিত হয়েছে ভোজসভায়, কিন্তু ভোজ শেষে বিদায় নিতে গিয়ে তারা আশ্চর্য হয়ে খেয়াল করল, অদৃশ্য, রহস্যময় এক শক্তি বাড়ি ছেড়ে বেরোতে দিচ্ছে না তাদের। এভাবে অবরুদ্ধ থাকার কিছুদিন পরই দেখা গেল, লোকগুলোর আচার-আচরণে অদ্ভুত সব পরিবর্তন হচ্ছে। দীর্ঘদিনের পরিচিত মার্জিত সব মুখোশ খসে পড়ে বেরিয়ে আসছে একেকজনের স্বার্থপর, কদাকার চেহারা। দারুণ উপভোগ্য এক ছবি।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।