বাজারে নতুন
মুক্তিযুদ্ধে নারীলেখক: মালেকা বেগমপ্রকাশক: প্রথমাদাম: ৩০০ টাকা১৯৭১-এর মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকাও ছিল অসামান্য। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নারীরা সংগ্রাম করেছেন দেশের ভেতরে, শরণার্থী শিবিরে, যুদ্ধক্ষেত্রে ও বন্দিশালায়। তাঁরা অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন, সেবা দিয়েছেন, নির্যাতিত-লাঞ্ছিত হয়েছেন। নারীর এই গৌরবগাথা আজও ঠিক ঠিক জানা হয়নি আমাদের। ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং নানা সূত্র থেকে সংগৃহীত তথ্য দিয়ে সেই সব কথা তুলে ধরেছেন লেখক।বিজ্ঞানে ঈশ্বরের সংকেতলেখক: মণি ভৌমিকপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ২৭০ টাকাবিপুল এই মহাবিশ্বে কেউ একা নয়। মহাবিশ্বের বুননের মধ্যে এক হয়ে আছে প্রত্যেকে এবং সৃষ্টিকর্তা। ভাবলেই জীবন অমূল্য হয়ে ওঠে, এই মহাবিশ্বে আমাদের প্রত্যেকের স্থানই কী অসীম গৌরবের, কী অনন্ত মর্যাদার। বিশিষ্ট বিজ্ঞানী মণি ভৌমিকের বিজ্ঞানে ঈশ্বরের সংকেত গ্রন্থে পাওয়া যাবে মহাজাগতিক ধর্মীয় অনুভব। তাঁর মতে, বিজ্ঞানের যুগে নাস্তিক হওয়াটাই অবৈজ্ঞানিক। বিজ্ঞানে ঈশ্বরের সংকেত সৃষ্টি রহস্যের আলোচনায় উপহার দেয় এমন অনন্য অনুভূতি, যেখানে আদিসত্তার সন্ধানে বিজ্ঞানের সঙ্গে ধর্মের কোনো বিবাদ নেই।দি লাস্ট ডেজ অব ইউনাইটেড পাকিস্তানলেখক: জি ডব্লিউ চৌধুরীপ্রকাশক: ইউপিএল দাম: ৪০০ টাকা ইউপিএল এই বইটি প্রকাশ করেছে রোড টু বাংলাদেশ সিরিজের অংশ হিসেবে। বাংলাদেশ অভ্যুদয়ের প্রেক্ষাপট জানতে আগ্রহী লোকদের জন্য এই সিরিজটি পরিকল্পিত হয়েছে। পাকিস্তানি আর্মি জেনারেলদের কাছে ১৯৭১ সালে পাকিস্তান ছেদ এবং বাংলাদেশের আবির্ভাব একটি বেদনার ইতিহাস। বারো বছরের স্বৈরতন্ত্রের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়, এবংপাকিস্তান ভেঙে যায়। এই ব্যর্থতার দায়িত্ব বর্তাবে পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খানের ওপর। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতআলোর পিঠে আঁধারসংগীতশিল্পী কৃষ্ণকলির গাওয়া বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে। নিজের কথা ও সুরে সম্প্রতি বাজারে এসেছে আলোর পিঠে আঁধার নামের একটি গানের অ্যালবাম। অ্যালবামটি বাজারে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে। ‘আলো ফোটা খুব ফোটা’, ‘হাত ধরেছি হাঁটছি পথে’, ‘সাদামাটা অফিসার’, ‘নাচো তো কালি’সহ মোট আটটি গান আছে এই অ্যালবামে। গানগুলো বেশ যত্ন নিয়ে গাওয়া হয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রবাইশে শ্রাবণভারতের বিখ্যাত চলচ্চিত্রনির্মাতা মৃণাল সেনের পরিচালনায় নির্মিত হয়েছে বাইশে শ্রাবণ নামের এই চলচ্চিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগের ঘটনা। বাংলার একটি প্রত্যন্ত গ্রামের এক পরিবারের সন্তান প্রিয়নাথ। তিনি মধ্যবয়সী একজন সাদাসিধে মানুষ। মায়ের শেষ ইচ্ছায়া তাঁর বিয়ে হয় সম্ভ্রান্ত পরিবারের এক কিশোরীর সঙ্গে। নিজের প্রচণ্ড সংকোচবোধ তাঁকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াতে থাকে। বিয়ের পরও খুব সাধারণ জীবনযাপন করতে থাকে সে।দি কিংস স্পিচপরিচালক: টম হুপারএই ছবিতে রাজা ষষ্ঠ জর্জের গল্প বলা হয়েছে, যিনি ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথের বাবা। তিনি অত্যন্ত অনিচ্ছুকভাবে সিংহাসন গ্রহণ করেন, কারণ তাঁর ভাই সিংহাসন ত্যাগ করেছে। তাঁর তোতলামির কারণে তাঁকে বেশ ঝক্কির মধ্যে পড়তে হয়। সবাই তাঁকে রাজা হিসেবে অযোগ্য ভাবতে থাকে। তিনি লিওনেল লগ নামে একজন স্পিচ থেরাপিস্টের শরণাপন্ন হন। এর পরেই ঘটতে শুরু করে নানা ঘটনা। ছবিটি সেরা চলচ্চিত্র ক্যাটাগরিকে অস্কার পুরস্কার পেয়েছে।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।