বাজারে নতুন
একাত্তরের ডায়েরীলেখক: সুফিয়া কামালপ্রকাশনা: হাওলাদার প্রকাশনীদাম: ২০০ টাকা।সুফিয়া কামালের একাত্তরের ডায়েরী শুরু হয় ৩০ ডিসেম্বর, ১৯৭০ সালে। শেষ হয়েছে ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর, শুক্রবার। পুরো এক বছর সময়। তবে প্রতিদিনের দিনলিপি নয়, মাঝেমধ্যে কিছু তারিখ বাদ দিয়ে লিখেছেন। ১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াবহ জলোচ্ছ্বাসে বিপর্যস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিতে তিনি গিয়েছিলেন পটুয়াখালীর ধানখালী চর এলাকায়। তাঁর চোখে মুক্তিযুদ্ধের দিনগুলোর বর্ণনা অত্যন্ত সাবলীলভাবে ফুটে উঠেছে এই বইয়ে। গদ্য সংগ্রহলেখক: উৎপল দত্তসম্পাদনা: শমীক বন্দ্যোপাধ্যায়প্রকাশনা: দে’জ পাবলিশিংদাম: ৯০০ টাকাউৎপল দত্তের চোখ দিয়ে পৃথিবীর দেশ-বিদেশের থিয়েটার। কখনো ইতিহাস পাঠের মধ্য দিয়ে, কখনো সরাসরি দেখায়। তিনি মনে করেন থিয়েটার দেখার মধ্যে একটা পদ্ধতি রয়েছে, আর সেই পদ্ধতির মধ্যে রয়েছে এক ইতিহাসবোধও। আর সেই ইতিহাস দর্শনে তিনি খোঁজেন মানবমুক্তির পথ, যে পথে থিয়েটার হতে পারে আলোকবর্তিকা, আবার উদ্দীপকও বটে! বুর্জোয়া থিয়েটার ও মধ্যবিত্ত থিয়েটার সম্পর্কে তাঁর ঘোর বিতৃষ্ণার কথাও জানা যাবে এখানে।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড ক্রিয়েশন অব বাংলাদেশলেখক: আনওয়ার দিল, আফিয়া দিলপ্রকাশনা: অ্যাডর্নদাম: ২০০০ টাকাভারত থেকে ব্রিটিশের বিদায় এবং ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের স্বাধীনতা অর্জনে বাঙালির ভূমিকা ছিল বিশেষভাবে তাৎপর্যবহ। কিন্তু রাষ্ট্রভাষার প্রশ্নে সংখ্যাগরিষ্ঠের মতামতকে অগ্রাহ্য ও পদদলিত করার মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠীর মনোভাব সুস্পষ্ট হয়ে ওঠে। যার ফলশ্রুতিতে শুরু হয় মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বাংলা ভাষার আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের পূর্বাপর নিয়ে রচিত হয়েছে এই বই। সংগীতপাগল মনপ্রখ্যাত শিল্পী মাহ্মুদুন্নবীর মেয়ে সামিনা চৌধুরী। বাংলা সংগীত অঙ্গনে বাবার হাত ধরে অনেক জনপ্রিয় গান গেয়েছেন। সম্প্রতি তিনি বিভিন্ন শিল্পীর গাওয়া অনেক জনপ্রিয় গান গেয়েছেন নতুন করে। এই গানগুলো পাগল মন নামের একটি অ্যালবামে পাওয়া যাচ্ছে। এটি বাজারে এনেছে সাউন্ডটেক। এই গানের অ্যালবামে পাগল মন, দীনহীন কাঙাল, সোনার ময়না পাখি, দুই দিনের বৈরাগীসহ মোট ১২টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রপরশুরামভারতের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন নির্মাণ করেছেন পরশুরাম চলচ্চিত্রটি। মেজর পরশুরামকে নিয়ে এই চলচ্চিত্রটি বিভিন্ন ঘটনায় মোড় নেয়। পরশুরাম সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেওয়া একজন মানুষ। অবসরের পর তিনি ব্যক্তিমালিকানাধীন নিরাপত্তা রক্ষাকারী একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। তিনি স্বভাবে একজন দয়ালু মানুষ। একসময় তাঁকে হেরোইন চোরাচালান ধরার একটি দায়িত্ব দেওয়া হয়। ফেঁসে যান পরশুরাম।সোস্যাল নেটওয়ার্কপরিচালক: ডেভিড ফিনচার২০০৩ সালে হারভার্ডের এক আন্ডারগ্র্যাড ও কম্পিউটার জিনিয়াস মার্ক জাকারবার্গ কাজ শুরু করলেন এক নতুন আইডিয়া নিয়ে। তাঁর ডরমিটরি রুমে জন্ম নেওয়া সেদিনের সেই নতুন চিন্তা যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব এনে দিল দুনিয়া জুড়ে। মাত্র ছয় বছরে লাখ লাখ বন্ধু যোগ হলো এই নতুন যোগাযোগ মাধ্যমের আওতায়। জাকারবার্গ সর্বকনিষ্ঠ বিলিওনিয়ার হিসেবে স্থাপন করলেন এক নতুন ইতিহাস। কিন্তু এই সাফল্যের হাত ধরে এল নানা জটিলতাও।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।