বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরণ্য বেতারস্বাধীন বাংলা বেতারকর্মীদের প্রথম জবানবন্দিলেখক: সৈয়দ আবুল মকসুদপ্রথমা প্রকাশনদাম: ২০০ টাকা।১৯৭১ সালের ২৬ মার্চ কীভাবে এবং কী পরিস্থিতিতে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল, এ নিয়ে রয়েছে নানা ভাষ্য। ওই বেতারকেন্দ্রের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, বিষয়টি তাঁদের জবানিতে শোনাই সংগত। ১৯৭২ সালে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় তাঁদের ৩০ জনের জবানবন্দি রেকর্ড করা হয়। মূলত এটাই ছিল এ সম্পর্কে তাঁদের প্রথম বিবৃত ভাষ্য। মুক্তিযুদ্ধের এক প্রামাণ্য দলিল হিসেবেই বিবেচিত হবে এ বই।জীবনানন্দ দাশবিকাশ প্রতিষ্ঠার ইতিবৃত্তলেখক: দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়দেজ পাবলিশিংদাম: ৫৪০ টাকা।বিকাশ প্রতিষ্ঠার ইতিবৃত্ত জীবনানন্দ দাশকে কেন্দ্রে রেখে বাংলা কবিতার ৪০ বছরের (১৯১৫-১৯৫৪) রুচি-পরিস্থিতির ঘনিষ্ঠ বিবরণ। অশোক মিত্র বইটিকে ‘জীবনানন্দ-সংহিতা’ আখ্যা দিয়ে লিখেছেন, ‘যে ইতিহাস হারিয়ে যেতে পারত, তা হারাবার ভয় রইল না আর।’ এ বইয়ে জীবনানন্দচর্চা নতুন স্ফূর্তি ও ব্যাপ্তি লাভ করে। এবারের নতুন সংস্করণে অধিকন্তু যুক্ত হয়েছে জীবনানন্দের আজীবনের সংরক্ষিত কবিতাগুলোর একটি সঠিক সূচিপত্র।বেঙ্গল ডিভাইডেডহিন্দু কমিউনালিজম অ্যান্ড পারটিশানলেখক: জয়া চ্যাটার্জিপ্রকাশনা: ক্যামব্রিজদাম: ১৪৯৫ টাকা১৯০৫ সালে লর্ড কার্জন যখন বাংলা ভাগের ঘোষণা দিলেন, ক্ষোভে ফেটে পড়েছিল ভারতবাসী। পরে ১৯৪৭ সালে আবার বাংলা দ্বিখণ্ডিত হলো, যার পরিণতিতে শুরু হলো হিন্দু-মুসলমান দাঙ্গা। ইতিহাসের সেটা এক নিষ্ঠুরতম অধ্যায়। সাধারণভাবে দেশভাগের জন্য মুসলিম লীগকে দায়ী করার রেওয়াজ আছে। কিন্তু জয়া চ্যাটার্জি এই বইয়ে হিন্দু ভদ্রলোকদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দেশভাগ ও সাম্প্রদায়িকতার পেছনে তাদের ভূমিকা পাঠ করেছেন।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতজাস্ট ওয়াহিদজএই গানের অ্যালবামটিতে একাধারে গেয়েছেন সায়ান, হাবিব ও এরশাদ। এঁরা তিনজনই এই প্রজন্মের শিল্পী। তিনজনের মধ্যেই রয়েছে পারিবারিক এক বন্ধন। তিনজনই বেড়ে উঠেছেন সংগীতের জগতে। পারিবারিক বৃত্তের ভেতর সংগীতের একটা বন্ধনের প্রকাশ দেখা গেছে জাস্ট ওয়াহিদজ নামের গানের অ্যালবামটিতে। এটি বাজারে এনেছে লেজার ভিশন। হাবিবের ‘আমার সুখের সাথে’, ‘তিমির বিদারী প্রেম’সহ মোট আটটি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রবাড়িওয়ালিএই ছবিটি পরিচালনা করেছেন ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। উত্তর কলকাতায় পুরোনো আমলের এক বড়সড় বাড়িতে একা থাকেন মধ্য বয়সী এক নারী। বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য টাকা দরকার, কিন্তু তা জুটছে না। এমন সময় প্রতিষ্ঠিত একজন পরিচালক এ বাড়িটি ভাড়া নিলেন চলচ্চিত্র নির্মাণ করার জন্য। একপর্যায়ে পরিচালকের প্রেমে পড়ে যান বাড়িওয়ালি। নানা ঘটনার মধ্য দিয়ে চলতে থাকে ছবির শুটিং।ওয়ান হানড্রেড টুয়েন্টি সেভেন আওয়ার্সপরিচালক: ড্যানি বয়েলএক পর্বতারোহীর নিজেকে বাঁচানোর গল্প। ইউটার এক নির্জন গিরিখাতে আলগা হয়ে থাকা পাথরে চাপা পড়ে হাত থেঁতলে যায় অ্যারন রলসটনের, আটকে পড়ে সে জনমানবশূন্য পর্বতাঞ্চলে। একদিকে ৬৫ ফুট খাড়া দেয়াল, অন্যদিকে আট মাইলের পর্বতসঙ্কুল পথ। ওই পথ পেরোনোর পরই কেবল সাহায্য মিলতে পারে। শুরু হলো অ্যারনের জীবন বাঁচানোর একলা সংগ্রাম।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।