বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুই আই কানএক দার্শনিক স্থপতির প্রতিকৃতিলেখক ; আহমেদ খালেদপ্রকাশনী: পড়ুয়াদাম: ২৪৮ টাকা।বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ডিজাইনার তিনি। স্থাপত্যের ইতিহাসে তাঁর নাম নানা কারণে স্মরণীয় হয়ে আছে। যত দিন যাচ্ছে স্থপতি হিসেবে তাঁর কাজ এবং স্থাপত্য নিয়ে ভাবনা-চিন্তার মূল্য দিন দিন বেড়েই চলছে। তাঁর অন্যতম কাজগুলোর মধ্যে একটি সেরা কাজ হলো বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। লুই আই কানের বেড়ে ওঠা এবং স্থপতি হয়ে ওঠার অনুপুঙ্খ ধারাবাহিক বর্ণনা পাওয়া যাবে এই বইয়ে। সটীক হুতোম প্যাঁচার নকশাসম্পাদনা: অনুণ নাগপ্রকাশনা: আনন্দ পাবলিশার্সদাম: ৪৫০ টাকা।হুতোম প্যাঁচার নকশা প্রথম প্রকাশের পর প্রায় দেড়শো বছর পেরিয়ে গেছে,তবু তার জনপ্রিয়তা অক্ষুন্ন। বাংলা সাহিত্যে নকশা জাতীয় গ্রান্থের সংখ্যা কম নয়। তথাপি কারও ভাগ্যে এই বইয়ের মতো সমাদর জোটেনি। হুতমের নকশা বহুসিদ্ধ, বাংলা গদ্য-বিবর্তণ সম্পর্কে উৎসাহি থেকে ঔপনিবেশিক-সমাজ গবেষক,পুরোনো কোলকাতার আগ্রহী থেতে অ-বিশেষজ্ঞ পাঠক সকলের কাছেই হুতোম সমান আদৃত। যে কারনে এখনো প্রতিবছর নতুনভাবে মুদ্রিত হচ্ছে।দি ব্রিটেনিকা গাইড টু ক্লাইমেট চেঞ্জঅ্যান আবায়াসড গাইড টু দি কি ইস্যু অব আওয়ার এজপ্রকাশনা: রবিনসনদাম: ৭৯৫ টাকাজলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে মতামতের ভিন্নতা খুবই বেশি। কার কথাটা সঠিক? বৈশ্বিক রাজনৈতিক পথে সমাধান পাওয়া যাবে, নাকি ব্যক্তির নিজস্ব উদ্যোগের পথে মনোযোগ দিতে হবে? ব্রিটেনিকার এই গাইডটিতে বৈজ্ঞানিক প্রমাণাদি, পরিবেশ পরিবর্তনের বিস্তারিত উপাত্ত, ক্রমেই উষ্ণ হতে থাকা গ্রহ এবংতার বৈশ্বিক ফলাফল—এ রকম নানা বিষয় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। আগ্রহী পাঠকের একটি সুখপাঠ্য গ্রন্থ হিসেবে বিচিত হবে। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতবাঙালির গান বাঙালির প্রাণসংগীতের মাধ্যমে দেশের গান চলে এসেছে আবহমান কাল ধরে। স্বাধীনতা যুদ্ধে সাধারণ মানুষকে স্বদেশপ্রেমে উজ্জীবিত করতে অসামান্য ভূমিকা রেখেছে এই দেশের গানগুলো। দেশের গান নিয়ে সম্প্রতি বেরিয়েছে একটি নতুন গানের অ্যালবাম। এই অ্যালবামটির নাম বাঙালির গান বাঙালির প্রাণ। পুরোনো কিছু দেশের গান নতুন করে এই অ্যালবামে গাওয়া হয়েছে। এটি বাজারে এনেছে কান্ট্রি মিউজিক প্রকাশনা। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রসূর্য দীঘল বাড়ীআবু ইসহাকের লেখা এই চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মসিহ্উদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী। প্রথম সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ দরিদ্র মানুষ প্রান হারায়। শহরে গিয়ে কেউ কেউ বাঁচার চেষ্টা করে—তাদেরই একজন স্বামী পরিত্যাক্তা জয়গুন। সঙ্গে আছে মৃত প্রথম স্বামীর ঘরের ছেলে ও দ্বিতীয় স্বামীর মেয়ে ও মৃত ভাইয়ের স্ত্রী ও পুত্র। গ্রামে ফিরে যখন প্রানপন বাচাঁর চেষ্টা তখনই গাঁয়ের মোড়লের দৃষ্টি পড়ে যায়। সার্টিফায়েড কপিপরিচালক: আব্বাস কিয়ারোস্তামিএই ছবিটি খুবই বিশিষ্ট। দৃশ্যপট ইতালির তুসানি। ছবির পরিচালনা যেমনি নিখুঁত তেমনি অসামান্য এর সিনেমাটোগ্রাফি। ছবির ব্যাখ্যা লুকিয়ে আছে ছবির নামের মধ্যেই, সার্টিফায়েড কপি।ছবির মূল চরিত্র আসল ও ভালো কপির মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করেন। তিনি শিল্পকলা নিয়ে যেমনিতাঁর একটি বইয়ের কথা বলেন।আবার তেমনি বলেন বেঁচে থাকাটাও একটা শিল্প।শেষ পর্যন্তঅভিজ্ঞতাই বড় হয়েদাঁড়ায়।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।