বাজারে নতুন
ডিভিডি আগোরাপরিচালক: আলেহান্দ্রো আমেনাবাররোমানশাসিত আলেকজান্দ্রিয়ার পটভূমিতে কাহিনি আবর্তিত হয়েছে এক নারী জ্যোতির্বিদ দার্শনিক হাইপাতিয়াকে ঘিরে, যাকে ভালোবাসে ক্রীতদাস ডাভুস, যে অদ্ভুত এক মানসিক দ্বন্দ্বের মুখোমুখি—একদিকে হাইপাতিয়ার প্রেম, অন্যদিকে নব্য ক্রিশ্চিয়ান শক্তির উদ্ভব, যাদের ক্ষমতা লাভের মাধ্যমে ঘটতে পারে তার দাস থেকে চিরমুক্তি।যুদ্ধে ক্রিশ্চিয়ানদের কাছে পৌত্তোলিকেরা কোণঠাসা হয়ে পড়ে, আহত হয় হাইপাতিয়ার বাবা। হাইপাতিয়া ও অন্যরা আশ্রয় নেয় আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিতে। ক্রিশ্চিয়ানরা অবরোধ করে ফেলে লাইব্রেরি, প্রাণ নিয়ে হাইপাতিয়া পালায়। দাসত্ব থেকে মুক্তির প্রত্যাশায় ডাভুস যোগ দেয় ক্রিশ্চিয়ান শক্তির দলে। অন্যদিকে ইহুদিরাও মাথাচাড়া দিয়ে ওঠে। শুরু হয় ইহুদি-ক্রিশ্চিয়ান সংঘাত।ঘটনার একপর্যায়ে ক্রিশ্চিয়ান নেতা সাইরিল অভিযোগ আনে হাইপাতিয়ার বিরুদ্ধে—সে সমাজে বিদ্রোহ ছড়াচ্ছে, মানুষকে খেপিয়ে তুলছে ক্রিশ্চিয়ান শক্তির বিরুদ্ধে। একদল বিক্ষুব্ধ ক্রিশ্চিয়ানকে খেপিয়ে তোলা হয় হাইপাতিয়াকে হত্যার জন্য। ডাভুস সতর্ক করার আগেই ক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়ে যায় হাইপাতিয়া।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার, ঢাকাবইপত্রদি লঙ পার্টিশন লেখক: ভাজিরা ফাজিলা-ইয়াকুবালি জামিনদারপ্রকাশক: পেঙ্গুইন, ভাইকিংমূল্য: ৮৯১ টাকাদুই বছর নানা মহাফেজখানা ঘেঁটে নানা দেশে ছুটে বেড়িয়ে, পাকিস্তান-ভারত বিভক্তির প্রত্যক্ষ শিকার বিভিন্ন পরিবারের সঙ্গে সাক্ষাতে রচিত হয়েছে ভাজিরা ফাজিলা-ইয়াকুবালি জামিনদারের এই বইটি। ভাজিরা এই গ্রন্থে দেখানোর চেষ্টা করেছেন কীভাবে এক জটিল, জট পাকানো ঘটনার মধ্য দিয়ে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। শুধু দেশ নয়, কীভাবে বিভক্ত হয়ে যায় সম্পত্তি, মানুষ ও তার বুদ্ধিবৃত্তিক চিন্তা।দি আনহার্ড ট্রুথলেখক: আইরিন খানপ্রকাশক: বিভা বুকসমূল্য: ৮৯১ টাকাগত এক দশকে পৃথিবীর প্রায় সব প্রান্তেই উন্নতির ছোঁয়া লেগেছে কিন্তু কোটি কোটি মানুষ এখনো বসবাস করছে দারিদ্র্যের মধ্যে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান আইরিন খান বলতে চেয়েছেন, অর্থনৈতিক বিশ্লেষণে দারিদ্র্যের পুরো চিত্র উঠে আসে না, আর শুধু অর্থনৈতিক সমাধানেই দারিদ্র্য সমস্যার সমাধান সম্ভব নয়। বিশ্বের বিভিন্ন স্থানের নানা ঘটনাপ্রবাহ ও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আইরিন খান দেখাতে চেয়েছেন দারিদ্র্য রয়েছে বিশ্বের সব মানবাধিকার লঙ্ঘনের মূলে। দারিদ্র্যের ফাঁদ থেকে বের হতে না পেরেই মানুষ সংশ্লিষ্ট হয়ে পড়ছে নানা অপরাধে, ঘটছে নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। সূত্র: প্রথমা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতগজল: জেনারেশনসভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে, গোলাম আলী ও আমীর গোলাম আলীর সমন্বয়ে এসেছে জেনারেশন শিরোনামে গজলের অ্যালবাম। ‘নাইনা রে নাইনা’, ‘দিল সে’, ‘তেরে বিনা,’ ‘ইক লামহে’ ও তিনটি রিমিক্সসহ মোট ১২টি গজল রয়েছে এই অ্যালবামে। গজলগুলোর কথা লিখেছেন আহমদ আনীস এবং সুর করেছেন আমীর গোলাম আলী।উপমহাদেশের প্রখ্যাত দুই শিল্পীর অ্যালবামটি এখন ঢাকার বাজারে পাওয়া যাচ্ছে।সূত্র: সুরের মেলা, আজিজ মার্কেট, শাহবাগ।