বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্নেল হুদা ও আমার যুদ্ধলেখক: নীলুফার হুদাপ্রকাশক: প্রথমা দাম: ৩০০ টাকা।উত্থান-পতনে ঠাসা মুক্তিযোদ্ধা কর্নেল খন্দকার নাজমুল হুদার সংগ্রামী জীবন। আগরতলা মামলার আসামি ছিলেন। জেল থেকে বেরোনোর কিছুদিন পর শুরু হলো মুক্তিযুদ্ধ। ঝাঁপিয়ে পড়লেন সেই যুদ্ধে। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সপরিবারে। বিপর্যস্ত বাংলাদেশে রাজনৈতিক টালমাটাল, সেই সময়ে নিহত হলেন তিনিও। কর্নেল হুদার স্ত্রী নীলুফার হুদা কাছ থেকে দেখেছেন কর্নেল হুদাকে। নিজের বয়ানে সে কথা লিপিবদ্ধ করেছেন নীলুফার হুদা।ভাই গিরিশচন্দ্র সেনলেখক: রঞ্জন গুপ্তপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ৪৫০ টাকা।অধুনা প্রায় বিস্মৃত গিরিশচন্দ্র সেন কোরআন শরিফের প্রথম বঙ্গানুবাদক। ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণের কালে সামাজিক এবং ধর্মীয় চেতনার যে আন্দোলন শুরু হয়েছিল, গিরিশচন্দ্র সেন সেই কর্মধারায় কেশবচন্দ্র সেনের অনুগামী প্রবীর। তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন গোঁড়া এবং ব্রিটিশ শাসকের বিভেদকামী রাজনীতির শিকার হিন্দু ও মুসলমান সমাজের মধ্যে নির্বিরোধ সম্প্রীতি রচনায় গিরিশচন্দ্রের ভূমিকা অসামান্য। প্রায় বিস্মৃত গিরিশচন্দ্রকে জানার জন্য আদর্শ বই।ফ্রিডম ফ্রম ফিয়ারলেখক : অং সাং সু চিপ্রকাশক : পেঙ্গুইনদাম: ৯৯৫ টাকাঅং সান সূচির এই রচনাসংগ্রহটির সম্পাদনা করেছেন তাঁর প্রয়াত স্বামী মাইকেল অরিস। এই বইতে সূচি তাঁর দেশের জনগণকে ঘিরে আকাঙ্ক্ষা ও ভয়গুলোর কথা জানিয়েছেন। এখানে মিয়ানমারের স্বাধীনতার ব্যাপারে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার দিকটাও তিনি স্পষ্ট করেছেন। এই বইতে সংকলিত হয়েছে তাঁর অনন্য কয়েকটি বক্তৃতা, চিঠিপত্র ও সাক্ষাৎকার। সব মিলিয়ে এখানে মিলবে সূচির এক সামগ্রিক চিত্র যিনি এখন মিয়ানমারের ভাগ্যবিধাত্রী।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতপ্রত্যাশাব্যতিক্রমধর্মী অনেক গান গেয়েছেন হায়দার হোসেন। এবার তাঁর একক অ্যালবাম বেরিয়েছে। অ্যালবামের নাম প্রত্যাশা। এখানে তিনি বেশ কিছু গান গেয়েছেন, যেখানে ভিন্ন আমেজ পাওয়া যাবে। অনেক সচেতনতামূলক বিষয় উঠে এসেছে গানের মাধ্যমে। এটি বাজারে এনেছে রাগ রেকর্ডিং নামের একটি প্রতিষ্ঠান। এ গানের অ্যালবামটিতে একাত্তর, বুড়িগঙ্গা, দুষ্ট ছেলে, আমার পণ্য আমার দেশ, নবজাগরণ, এইডসসহ মোট ১১টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রঅন্তর্যাত্রাএই চলচ্চিত্রটির পরিচালক তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। অন্তর্যাত্রা মিশ্র সংস্কৃতিতে বেড়ে ওঠা স্থানচ্যুত মানুষের শিকড় সন্ধানের গল্প। সাবেক স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে লন্ডনপ্রবাসী মা ছেলে সোহেলকে নিয়ে ১৫ বছর পর দেশে ফেরেন। এই ফেরার মধ্য দিয়ে সোহেলের বাবা সম্পর্কে মা ও ছেলের মধ্যে বিদ্যমান দীর্ঘ নীরবতার অবসান ঘটে। অন্যদিকে পাঁচ বছর বয়সে ছেড়ে যাওয়া প্রায় অপরিচিত নিজের বৃহত্তর পরিবার, দেশ ও সংস্কৃতির সঙ্গে সোহেলের পরিচয় ঘটে।অফসাইডপরিচালক: জাফর পানাহি২০০৬ সালে বানানো ইরানি চলচ্চিত্র। ছবিতে কয়েকটি মেয়ে বিশ্বকাপের একটি প্রস্তুতিমূলক ম্যাচ দেখতে চায়।কিন্তু ইরানে নারীদের পক্ষে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা নিষিদ্ধ। ফুটবল স্টেডিয়ামে মেয়েদের এই যুক্তিতে আসতে দেওয়া হয় না যে তারা হয়ত সহিংসতা বা নিপীড়নের শিকার হবে।খেলা দেখার জন্য একটি মেয়ে মরিয়া হয়ে পুরুষের সাজ নিয়ে স্টেডিয়ামে চলে আসে খেলা দেখতে।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।