বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকারে নয় মাসলেখক: রেজাউর রহমানপ্রকাশনা: অ্যাডর্ন পাবলিকেশনসদাম: ২২০ টাকা।কিশোর ইসরাফিল বাড়ি ছেড়ে চলে গিয়েছিল গীত-গান আর অজানার টানে। একাত্তরে মুক্তিযুদ্ধ আসে অনেকটা তার অজান্তেই। বাল্যবন্ধু চন্দনের সাহচর্যে সে সেই বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়। দেশ ও মাটির সান্নিধ্যে এসে যখন মুক্তিচেতনায় উন্মুখ, তখন সে ভেসে আসা, ভেসে চলা বেদের মেয়ে কুসুমীর মায়াজালে জড়িয়ে পড়ে। নজিরবিহীন অত্যাচার-হত্যাযজ্ঞ আর নারী নিষ্পেষণের মধ্যেও অসহায় ইসরাফিলের বাঁচার অবলম্বন খুঁজে পাওয়ার গল্প।বাঙালি জাতি ও বাংলা ভাষাপ্রাক-ঔপনিবেশিক পর্বলেখক: বিপ্লব দাশগুপ্তপ্রকাশনা: দেজ পাবলিশিংদাম: ৫৪০ টাকা।আমরা যাকে বাংলা বলি, সেই ভূখণ্ড বহু ভাগে বিভক্ত ছিল। যখন মুসলমানেরা বাংলার শাসনভার গ্রহণ করল, তখন সব বাঙালি ভূখণ্ড প্রথম একজন রাজার নিয়ন্ত্রণে এল। মুসলমান শাসকেরা বাংলাকেই তাঁদের মাতৃভূমি হিসেবে দেখলেন এবং নিজেদের মাতৃভূমি ভুলে গিয়ে বাংলাকেই তাঁদের মাতৃভূমি হিসেবে গ্রহণ করলেন। সংস্কৃত ও ইংরেজি—এই দুই ভাষার সান্নিধ্যে এসে বাংলা ভাষার ব্যাপ্তি পেয়েছে এই সময়েই। কালেক্টেড ফিকশনসলেখক :হোর্হে লুই বোর্হেসপ্রকাশক : পেঙ্গুইনদাম: ১৪.২৮ ডলারজগদ্বিখ্যাত সাহিত্যিক বোর্হেসের সারা জীবনে লেখা ফিকশনগুলোর থেকে বাছাই করে বানানো এই সংগ্রহটির অনুবাদক অ্যান্ড্রু হারলি। অনুবাদক হিসেবে তিনি অসামান্য—সমালোচকেরা একবাক্যে একথা স্বীকার করেছেন। বোর্হেসের সবচেয়ে বিখ্যাত ও ভালো গল্পগুলো এই বইতে পাওয়া যাবে। গল্পের পাশাপাশি এখানে আছে বেশ কিছু প্যারাবল। মোদ্দাকথা, বোর্হেসের ফিকশনের দুনিয়ার সবচেয়ে ঋদ্ধ সংকলন এই বইটি।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতগণমানুষের গানগণসংগীত-৫শত-সহস্র বর্ষব্যাপী বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতিবাদী কণ্ঠের কুসুমিত ইস্পাতের নাম—গণসংগীত। দ্রোহে আর সংগ্রামের প্রেরণায় এই গণসংগীতের অবদান আজ সর্বত্র স্বীকৃত। স্বীকৃত বাংলাদেশের সব সদর্থক গর্বিত আন্দোলন-সংগ্রামের প্রবর্তনা হিসেবে। গণসংগীতের অমিত শক্তিকে প্রয়োগ ও জনপ্রিয় করেছে বাংলাদেশের উদীচী শিল্পীগোষ্ঠী। সম্প্রতি উদীচী থেকে বেরিয়েছে গণমানুষের গান নামের একটি গণসংগীতের অ্যালবাম। এটি বাজারে এনেছে লেজার ভিশন। মোট ১২টি গান আছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রএকদিন আচানকভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের পরিচালনায় নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। একটি মেয়েকে নিয়ে এ চলচ্চিত্রের মূল গল্প। কর্মজীবী মধ্যবিত্ত ঘরে এক মেয়ে এক সন্ধ্যায় তার কর্মক্ষেত্র থেকে ফিরে আসতে পারে না। উৎকণ্ঠায় শুরু হয় রাত। পুলিশ আর রাতজাগা নানা ধরনের লোকের শুরু হয় আনাগোনা। সবাই তাকে সন্দেহের চোখে দেখে। খুব বিপদে পড়ে যায় মেয়েটি। শুরু হয় রুদ্ধশ্বাস এক কাহিনির।ইন এ বেটার ওয়ার্ল্ডপরিচালক: সুজানে বায়ার আনতন পেশায় ডাক্তার। তার কাজের ক্ষেত্র দুটি: ডেনমার্কের ইডিলক শহর, তার বাড়ি, আর আফ্রিকার শরণার্থী ক্যাম্প। সম্পূর্ণ ভিন্ন দুই জগতে কাজ করতে গিয়ে সে তার পরিবারসুদ্ধ নানা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এসব দ্বন্দ্ব একটি প্রশ্নের মুখে ফেলে দেয় তাকে—প্রতিশোধ অথবা ক্ষমা। স্ত্রী মারিয়ানির সঙ্গে দাম্পত্য জটিলতা শুরু হয়। দেখা দেয় ডিভোর্সের আশঙ্কা। দুই ছেলেও স্কুলে নানা জটিলতার মুখোমুখি হয়। উপভোগ্য চলচ্চিত্র।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।