বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েটলেখক: হাসান ফেরদৌসপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ২৮০ টাকা।রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনুবাদ এবং এর ভিত্তিতে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয় নিয়ে রয়েছে রহস্যঘেরা নানা তর্ক-বিতর্ক। বিভিন্ন সূত্র থেকে এসব গ্রন্থিত করে অনবগুণ্ঠিত করেছেন লেখক। বিশ্লেষণ করেছেন ঐতিহাসিকের নিরপেক্ষতা নিয়ে। সেই সঙ্গে রয়েছে দুই মার্কিন সাহিত্যপ্রেমীর সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগ ও সম্পর্কের কাহিনিকণিকা। সাহিত্যের ইতিহাসের একটি অনন্য দলিল এ বই। রূপের কল্পনির্ঝরসিনেমা আধুনিকতা রবীন্দ্রনাথলেখক: সোমেশ্বর ভৌমিকপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ৫০০ টাকা।সিনেমার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের এক অভিনব চলচ্চিত্রের এই বই। এখানে কবির সঙ্গে চলচ্চিত্রের প্রত্যক্ষ যোগাযোগ আর ব্যবহারিক সম্পর্ক নিয়ে তুলে ধরা হয়েছে অনেক অজানা তথ্য। বিভিন্ন সময়ের উচ্চারণ ছাড়াও রবীন্দ্রনাথের সাহিত্যে ছড়িয়ে ছিটিয়ে আছে সিনেমা নিয়ে তাঁর উপলব্ধির বহু দৃশ্যমান চিহ্ন আর প্রচ্ছন্ন ইঙ্গিত। জীবনের শেষ দশকে তাঁর কবিতার শরীরে লগ্ন হয়ে থাকে কিছু বৈশিষ্ট্য, যা সতর্ক পাঠককে মনে করবেই সিনেমার কথা। দি হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সায়েন্টিস্টভূমিকা: জন গ্রিবিনপ্রকাশক: রবিনসনদাম: ৭৯৫ টাকাবিজ্ঞানের ইতিহাস আসলে বড় বড় সব আবিষ্কারের গল্প, যেসব গল্পে প্রতিভাবান কিছু লোক এই পৃথিবী বদলে দেওয়ার কাহিনি বলেছেন। এসব গল্প জুড়ে আছে তাঁদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর অজানাকে জানার উত্তুঙ্গ প্রত্যয়ের কথা। দি ব্রিটানিকা গাইড টু দি হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সায়েন্টিস্ট দারুণ কৌতূলোদ্দীপক এক সংগ্রহ, যা পড়তে পড়তে উন্মোচন করবে দুনিয়া বদলে দেওয়া কিছু মানুষের মহান কাজকে।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীত‘লাবণ্যে পূর্ণ প্রাণ’বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী শাকিলা জাফর। এবার প্রথমবারের মতো গাইলেন রবীন্দ্রসংগীতের গানের অ্যালবামে। কবিগুরু রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে শাকিলা জাফরের রবীন্দ্রসংগীতের এই অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা। নাম লাবণ্যে পূর্ণ প্রাণ। ‘একটুকু ছোঁয়া লাগে’, ‘কোন সে ঝড়ের ভুল’, ‘আমি কান পেতে রই’, ‘তুমি রবে নীরবে’সহ মোট ১০টি গান আছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্র‘আধিয়ার’পরিচালক: সাইদুল আনাম টুটুল আধিয়ার চলচ্চিত্রের কাহিনি লিখেছেনগিয়াস উদ্দিন সেলিম। এই চলচ্চিত্রের আখ্যানভাগ গড়ে উঠেছে মূলত তিনটি পক্ষকে ঘিরে—বর্গাচাষি, প্রশাসনের মদদপুষ্ট জমিদার বা ভূমির অধীশ্বর এবং ভাড়াটে মানুষ ও জমিদারের বাড়ির রান্নাঘরের কাজে নিয়োজিত কর্মী। আধিয়ার কেবল সেই সময়ের পিছিয়ে থাকা নিপীড়িত মানুষের অধিকার আদায়ের আন্দোলন নয়, এটি যুগে যুগে শোষকদের বিরুদ্ধে শোষিতের আন্দোলনের একটি প্রামাণ্য দলিলও বটে।দি লাস্ট স্টেশনপরিচালক: মাইকেল হফম্যানএটি একটি ঐতিহাসিক ঘটনানির্ভর চলচ্চিত্র। জগৎ বিখ্যাত কথা সাহিত্যিক লিও তলস্তয় এই ছবির মূল চরিত্র। তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির কাহিনি। এ গল্প লেখক তলস্তয়ের খ্যাতি, সম্পদ, নিজের আর সংসারের প্রতি দায়বদ্ধতার নিরন্তর সংগ্রামের, একদিকে স্ত্রী সোফিয়ার প্রাণান্ত চেষ্টা তলস্তয়কে নিজের বলয়ে আবদ্ধ রাখার, অন্যদিকে পতিতপ্রায় জমিদারি, লেখালেখি। এসবের মাঝেই বড় হয়ে ওঠে তলস্তয়ের মৃত্যু।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার মার্কেট, ঢাকা।