বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা মায়ের ছেলেশাহ আবদুল করিমের জীবনীলেখক: সুমনকুমার দাশপ্রকাশক: অন্বেষাদাম: ৩০০ টাকা।শাহ আবদুল করিম (১৯১৬-২০০৯) বাংলা লোকগানের এক প্রবাদপুরুষ। চরম দারিদ্র্যের মধ্যেও তিনি গেয়েছেন দুঃখজয়ের গান। গানের মধ্য দিয়েই তিনি সাধারণ মানুষের জন্য গান করেছেন। শাহ আবদুল করিমের জন্ম থেকে মুত্যু পর্যন্ত নানা ঘটনা, তাঁর বাউল-জীবন আর নানা ব্যক্তিগত কথকথা বিস্তারিত উঠে এসেছে এই বইয়ে। বাউল-জীবনের নান বৈরিতার মুখোমুখি হতে হয়েছে শাহ আবদুল করিমকে। এই বই সেসব সংগ্রামেরও আখ্যান।বাইশে শ্রাবণলেখক: বিভাস রায়চৌধুরীপ্রকাশক: আনন্দ পাবলিশার্স।দাম: ২৮৫ টাকা।সবাই রবীন্দ্রনাথকে দেবতা ভেবেছেন বারবার। আড়ালে একলা বাঁচেন যে ক্ষত-বিক্ষত মানুষটি, তাঁকে অনুভব করেছেন আর কজন? অসুস্থ বিশ্বকবির জীবনের শেষ দিনগুলো কম করুণ নয়। বাইশে শ্রাবণ উপন্যাসে একদিকে রবীন্দ্রনাথের শেষযাত্রায় উন্মত্ত জনতার দিকে ছুটে যায় শিরা কেটে ফেলা এক বোকা মেয়ের কান্না, অন্যদিকে শ্রমিক পিতার ভস্মাবৃত অগ্নিচাপা গর্জন তোলে ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’। সুখপাঠ্য উপন্যাস।সিলেক্টেড ফ্রম গল্পগুচ্ছঅনুবাদ: রতন কে চট্টোপাধ্যায়প্রকাশক: ব্ল্যাকসোয়ানদাম: ১৭৭০ টাকারবীন্দ্রনাথের গল্পের সুবিশাল সংগ্রহ। রবীন্দ্রনাথের গল্পের বিচিত্র নারী চরিত্রগুলো বিষয়ভিত্তিক কতগুলো ভাগে সাজানো হয়েছে: নারী-পুরুষের মধ্যকার সম্পর্ক, নারীর শক্তি, পারস্পরিক সর্ম্পক প্রভৃতি।প্রথম খণ্ডে যেমন রাখা হয়েছে রবীন্দ্রনাথের বিখ্যাত ‘কাবুলীওয়ালা’ গল্পটি। তৃতীয় খণ্ডে ‘ক্ষুধিত পাষাণ’ এক মুসলমান নারীর গল্প। রতন কে চট্টোপাধ্যায়ের ঝরঝরে ইংরেজি অনুবাদে প্রতিটি গল্পই সাবলীল, সহজবোধ্য।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতসালাম বাংলাদেশমুক্তিযুদ্ধের সময় গানের মাধ্যমে নানাভাবে উজ্জীবিত করা হয়েছিল দেশের মানুষকে। সম্প্রতি মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে বেরিয়েছে একটি নতুন গানের অ্যালবাম। দেশের গান নিয়ে সালাম বাংলাদেশ নামের এই গানের অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। এখানে গেয়েছেন সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, নকিব খান, সামিনা চৌধুরী, সাফিন আহমেদ, এস আই টুটুল, বাপ্পা মজুমদারের মতো শিল্পীরা।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রহাসিকান্নাপরিচালক: হাসমতচলমান জীবনের নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। ভাগ্যবিড়ম্বিত শওকত আকবর আর রুমা ভাগ্য ফেরানোর আশায় লটারির টিকিট কেনেন। আকস্মিকভাবে লটারিতে এক লাখ টাকা জিতে যায়। অনেকেই রুমা ও শওকত আকবরের পিছু নেয়। রুমা পালানোর সময় আশ্রয় নেয় নিঃসন্তান মুস্তাফা-দম্পতির কাছে। তাঁরা রুমাকে নিজেরে পরিবারের একজন হিসেবেই আশ্রয় দেন। নানা জটিলতার মধ্য দিয়ে এগিয়ে য়ায় কাহিনি।লাভ, পেইন অ্যান্ড ভাইসভারসাপরিচালক: আলফনসো পিনেদাচেলো একজন আর্কিটেক্ট, কল্পনায় অপরিচিত রহস্যময় এক পুরুষের প্রেমে পড়ে নিজেকে সব কিছু থেকে প্রত্যাহার করে নিতে থাকে সে। তার দৃঢ়বিশ্বাস ওই পুরুষ কোথাও তার জন্য অপেক্ষা করে আছে। ধর্ষণের অভিযোগ করে সে পুলিশের কাছে, স্বপ্নপুরুষের বর্ণনা দেয় স্কেচ আর্টিস্টের কাছে। পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে, মার্কোস, ডাক্তার। হাজির করা হয় চেলোকে...তারপর?সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার মার্কেট, ঢাকা।