বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যাসাগরসম্পাদনা: গোলাম মুরশিদপ্রকাশক: শোভা প্রকাশ।দাম: ২৭৫ টাকা।ভারতবর্ষের আধুনিকতায় অসাধারণ অবদান থাকলেও রামমোহন রায় দানের জন্য প্রসিদ্ধ ছিলেন না। বিদ্যাসাগরের মধ্যে রামমোহনের মতো পাণ্ডিত্য ছিল, ছিল স্রোতের বিরুদ্ধে সংগ্রাম করার অসামান্য সাহস ও শক্তি। উনিশ শতকের দ্বিতীয় ভাগ থেকে শিক্ষিত বাঙালিমাত্র মানুষ হয়েছিল তাঁরই বর্ণপরিচয় আর বোধোদয় পড়ে। সেই বিদ্যাসাগরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে ১৯৭০ সালে পশ্চিমবঙ্গে যখন চলছিল তাঁর প্রাণহীন মূর্তির মুণ্ডুপাত, তখন তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রকাশিত হয়েছিল এই গ্রন্থ। সহস্রাব্দ (সচেতন চিন্তাচর্চার পত্রিকা)সম্পাদক: ফজলুল আলমদাম: ২০ টাকা।এই পত্রিকার প্রধান ঝোঁক বিচিত্র ব্যাপারে চিন্তাচর্চা। ৭২ পৃষ্ঠার পরিসরের মধ্যে ভাবনার নানা দিক এখানে প্রকাশিত হয়েছে। চলমান সময় বিভাগে ছাপা হয়েছে অর্থনীতি, রাজনীতির জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের কয়েকটি রচনা।সেই সঙ্গে আছে বিজ্ঞান, সাহিত্য, মনোবিজ্ঞান, ভাষা, সমাজতন্ত্র, জীবন, সংস্কৃতি—এ রকম বেশ কিছু বিভাগের আওতায় একঝাঁক মননশীল লেখা। যেসব পাঠক নানা বিষয়ের জন্য তৃষ্ণা বোধ করেন, এই পত্রিকা তাঁদের মনোযোগ কাড়বে—আশা করা যায়।ট্রাভেলস থ্রু বাংলাদেশপ্রকাশক: নিমিফয়া পাবলিকেশনদাম: ৩০০০ টাকাপশ্চিমে বাংলাদেশের ভাবমূর্তি একেবারেই বিবর্ণ।ঝড়-বন্যা-জলোচ্ছ্বাসের প্রকোপে দিশেহারা জনপদ হিসেবেই বাংলাদেশ পশ্চিমে নামজাদা হয়ে উঠেছে। এই বইয়ে নজরকাড়া ফটোগ্রাফ আর চমৎকার ছাপার মিশেলে বাংলাদেশের এক রংচঙে ভাবমূর্তি আঁকা হয়েছে। ছবি আর লেখা মিলিয়ে ফুটিয়েতোলা হয়েছে বাংলাদেশের বেশ কিছু দর্শনীয়স্থান: সুন্দরবন, সেন্ট মার্টিন, রাঙামাটি, কুয়াকাটা, বান্দরবান, লাওয়াছড়া, বিরিসিরি, সুনামগঞ্জ, সোনারগাঁ, পুরান ঢাকা, ময়নামতী, কান্তজীর মন্দির ইত্যাদি।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতজননী বসুন্ধরাদুই বাংলায়ই চলছে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন। আর এরই ধারাবাহিকতায় সম্প্রতি তাঁর সার্ধশততম জন্মবার্ষিকী সামনে রেখে বাংলাদেশ থেকে বেরিয়েছে গান ও আবৃত্তির একটি অ্যালবাম। এটি বাজারে এনেছে কান্ট্রি মিউজিক। এখানে গেয়েছেন ইকবাল বাহার চৌধুরী, সাদি মহম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যা। অ্যালবামের দুটি আলাদা আলাদা সিডির একটিতে রয়েছে কবিতা আর অন্যটিতে গান।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রনিরন্তরনিরন্তর প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস। এই উপন্যাস অবলম্বনে আবু সাইয়ীদের পরিচালনায় নির্মিত হয়েছে নিরন্তর চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে এক নিশিকন্যা তিথিকে নিয়ে। তিথি অভিমানী, সাহসী, রসিক ও দায়িত্বশীল। তাঁর বিচরণক্ষেত্র, জীবনযাপন কোনো কিছুই কারও কাছে লুকানো নেই। তিথির ব্যক্তিজীবন বিসর্জন দিয়ে পরিবারের দায়িত্ব পালন করাটাই বড় কথা। কিন্তু তিথির মনেও আছে প্রেম-ভালোবাসা; আছে কল্পনার মানুষ। সেই মানুষকে নিয়ে সে ঘর বাঁধতে চায়।দি আনপলিশড্পরিচালক: পিয়া মারিয়াসএটা এক কিশোরীর গল্প, যে অনাহূতভাবে ঢুকে পড়েছে বড়দের জটিল জগতে। যেখানে ছোটবড়র মধ্যকার সম্পর্কগুলোয় প্রায়শই ভাঙচুড় ঘটে যাচ্ছে। বাবামার সঙ্গে ছেলেমেয়েদের সর্ম্পক পড়ে যাচ্ছে নানা প্রশ্নের মুখে। ১৪ বছরের স্টেফি ঘুরপাক খাচ্ছে তার অনুদার বাবা-মার নানা বিধিনিষেধের বেড়াজালে। স্টেফির বাবা-মা যখন জার্মানির ছোট এক প্রাদেশিক শহরে বসবাসের সিদ্ধান্ত নেয়, স্টেফি আশাবাদী হয়ে ওঠে স্বাভাবিক পারিবারিক আবহ ফিরে পাওয়ার। কিন্তু সেটা স্বপ্নই রয়ে যায়। সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার মার্কেট, ঢাকা।