বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দুঃখভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথালেখক: গাব্রিয়েল গার্সিয়া মার্কেসপ্রকাশক: প্রথমাদাম: ১৫০ টাকা১৯৫০-এর দশকের কলম্বিয়ার বাররানকিয়ার প্রেক্ষাপটে লেখা ১০৯ পৃষ্ঠার আমার দুঃখভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা । উপন্যাসের আখ্যানকারী ও মূল চরিত্র তাঁর সঙ্গে রাত কাটানো ৫০০ জনেরও অধিক রমণীর প্রত্যেককে পয়সা দিয়ে ভাড়া করেছেন যদিও, কিন্তু উপন্যাসটি বেশ্যাদের নিয়ে নয়। এর মূলে আছে প্রেম। কিপটে লোকটার জীবনের ৯০তম জন্মদিনে হঠাৎ নিজেকে একটি অন্য রকমের রাত উপহার দেওয়ার বাসনা থেকেই এ গল্পের শুরু। শরৎ পত্রাবলিসম্পাদনা: গোপালচন্দ্র রায়প্রকাশক: পারুল প্রকাশনী।দাম: ৬৬৫ টাকা।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প, উপন্যাস ও প্রবন্ধের মুগ্ধ পাঠক যারা, তাদের জন্য নতুন একটি বিষয় হলো শরৎ পত্রাবলি। এই প্রথম সুপরিকল্পিতভাবে গ্রন্থিত হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পত্রাবলির বিপুল সম্ভার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনার যে বৈশিষ্ট্য, সেই সহজ-সুন্দর করে বলার সুনিপুণ ভঙ্গি, ভাষার সেই জাদু, সেই বিষয়বৈচিত্র্য—সবই এই চিঠিপত্রে খুঁজে পাবে পাঠক। বহু ব্যক্তির কাছে লেখা এসব চিঠি থেকে উন্মোচিত হবেন এক অন্য মানুষ শরৎচন্দ্র। ১৯১৩ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত দীর্ঘ ২৫ বছরের শরৎচন্দ্রের লেখা অধিকাংশ বাংলা ও ইংরেজি চিঠি স্থান পেয়েছে এই গ্রন্থে। দ্য লাস্ট মুশায়েরাহ অব দিল্লিলেখক: আখতার কামবারপ্রকাশক: ব্ল্যাকসোয়ানদাম: ৫৯০ টাকামোগল যুগের শেষভাগের উর্দু কবিতা আর গদ্যের অসাধারণ গ্রন্থ। দিল্লির অজানা কথা দারুণ মুন্সিয়ানার সঙ্গে তুলে এনেছেন লেখক মির্জা ফারহাতউল্লাহ বেইগ। তিনি রচনা করেছেন দিল্লির শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের শেষ মুশায়েরার কল্পিত আসরের। ধাপে ধাপে বর্ণিত হয়েছে এই অনুষ্ঠান আয়োজনের নানা পর্যায়। উঠে এসেছে নানা প্রায়বিস্মৃত স্থান-কালের। আর শেষে মুশায়েরার বর্ণনার তো কোনো তুলনা হয় না, যেখানে ঘটেছে উপমহাদেশের সমস্ত উর্দু কবিদের মহামিলন।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতএই পদ্মা এই মেঘনাদেশের গান সব সময়ই সবার কাছে একটি বিশেষ কিছু। আমাদের দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভিন বেশকিছু দেশের গান গেয়েছেন। সম্প্রতি ফরিদা পারভিনের এসব গান একত্র করে প্রকাশ করা হয়েছে এই পদ্মা এই মেঘনা অ্যালবামটি। গানগুলোর মধ্যে আছে: ‘এই পদ্মা এই মেঘনা’, ‘পদ্মা আমার মায়ের মতো’, ‘আকাশের পালক ছুঁয়ে’, ‘ও পাখিরে আয় দেখে যা’সহ মোট ১০টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রনাতবৌনাতবৌ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ছট্কু আহমেদ। ধনী দানশীল দাদুর একমাত্র নাতি তরুণ। সারাক্ষণ বন্ধুদের নিয়ে মেতে থাকে। দাদুর নির্দেশে তরুণ বিধবা বিয়ে করার জন্য বিজ্ঞাপন দেয়। কিন্তু কাউকেই তার পছন্দ হয় না। এদিকে কন্যাদায়গ্রস্ত মেয়ে জলির শত চেষ্টায়ও বিয়ে হয় না। নিরুপায় জলি একদিন তরুণের মুখোমুখি হয়। সত্য গোপন করে তরুণের কাছে জলি নিজেকে বিধবা পরিচয় দেয়। ঘটনা এগিয়ে যায় অন্যদিকে।মিস জুলিপরিচালক: মিক ফিগিসগ্রীষ্মের এক রাত, ১৮৯৪ উত্তর সুইডেন। সমাজের কঠোর অনুশাসনের বেড়াজালে বন্দী দুই নরনারী। দাম্ভিক এক জমিদারের অনভিজ্ঞ প্রগলভা মেয়ে। একদিন পরিকল্পনা করল বাড়ির চাকরদের সঙ্গে নাচে অংশ নেবে সে। জাঁ নামের এক শিক্ষিত, প্রচুর দেশ-বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা আছে, এমন এক পুরুষের প্রেমে পড়ল। কিন্তু জাঁর সম্পর্ক গৃহপরিচারিকা ক্রিস্টিনের সঙ্গে। তাকে ফাঁকি দিয়ে জাঁ আর মিস জুলি গোপনে দেখা করতে শুরু করল। একদিন সুইডেন ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল তারা।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার মার্কেট, ঢাকা।