বাজারে নতুন
অভ্যুত্থানের উনসত্তরলেখক: মাহফুজ উল্লাহপ্রকাশক: অবসর।দাম: ২২৫ টাকা।ঊনসত্তরের গণ-অভ্যুত্থান পাকিস্তানের লৌহমানব আইয়ুব খানের ১০ বছরের স্বৈরাচারী সামরিক শাসনের পতন ঘটিয়েছিল। এই আন্দোলনের সূচনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু পরে তা বাংলার সব শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়কে অনিবার্য করে তোলে। বাংলাদেশের মুক্তি আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় এই ঊনসত্তরের অভ্যুত্থান। এই বইতে সেই উত্তাল সময়ের কথা ও বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে।গৌতম বুদ্ধকরুণাঘন এসোলেখক: সলিল লাহিড়ীপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ৩৮০ টাকাশ্রী গৌতম বুদ্ধ সর্বদাই প্রাসঙ্গিক। বর্তমান সারা বিশ্বে যে হানাহানি, রক্তক্ষয়ের ঘটনা চলছে, তারই পটভূমিতে বুদ্ধের বাণী, উপদেশ জানা, বোঝা একজন পাঠককে সমৃদ্ধ করতে পারে। আনুগত্য ও শৃঙ্খলার বন্ধন ছিল বুদ্ধ সংঘে, আজকের সমাজে যার বড় অভাব। বুদ্ধের বাণী ও কথার আলোচনা সমাজকে দেখাতে পারে শান্তির পথ। ১৯৮১ সালে সলিল লাহিড়ী বেনারস তথা সারনাথ ঘুরে এসে বুদ্ধদেব সম্পর্কে আকৃষ্ট হন। এই গ্রন্থে জানা যাবে বুদ্ধদেব সম্পর্কে নানা অজানা কথা।দ্য ব্যাড গার্ললেখক: মারিও বার্গাস য়োসাপ্রকাশক: ফেবার অ্যান্ড ফেবারদাম: ৭৯৫ টাকাউপন্যাসের শুরু এক দরিদ্র চিলিয়ান ছাত্রী লিলিকে দিয়ে। পেরুর এক ছোট শহরে গল্পের নায়ক রিকার্ডোর সঙ্গে দেখা লিলির। কিছু ঘটার আগেই একদিন লোকচক্ষুর আড়ালে চলে যায় পঞ্চদশী লিলি। তারপর রিকার্ডো প্যারিসে কাজ করছে ইউনেসকোর একজন অনুবাদক হিসেবে। সেখানেই এক বন্ধু মারফত দেখা হয়ে যায় আরলেটে নামের এক লাতিন বিপ্লবীর সঙ্গে। রিকার্ডো বিস্মিত হয়ে আবিষ্কার করে এই আরলেটেই তার সেই হারিয়ে যাওয়া লিলি।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতসকাল সাঁজেশিল্পী: রেজওয়ানা চৌধুরী বন্যাএ দেশের রবীন্দ্রসংগীত-শিল্পীদের মধ্যে রেজওয়ানা চৌধুরী বন্যা একটি পরিচিত নাম। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পীর নতুন অ্যালবামসকাল সাঁজে বাজারে এনেছে সাউন্ডটেক। ‘শুভ আসনে বিরাজ’, ‘তোমার আমার এই বিরহের’, ‘বাজিল কাহার বীণা’, ‘সকাল সাঁজে’সহ মোট ১৬টি গান আছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রনয়নতারামুনীর চৌধুরীর কাহিনি অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কাজী জহির। জমিদার পরিবারের সন্তান সুলতান। শহরে পড়াশোনা শেষ করে গ্রামে ঢুকতেই এক হূদয়বিদারক দৃশ্য দেখে ভীষণভাবে ধাক্কা খায়। হতদরিদ্র এক স্কুলশিক্ষক আত্মহত্যা করতে গেলে গাঁয়ের লোক তাঁকে উদ্ধার করে। সেই মাস্টারের হতভাগা মেয়ে নয়নকে দেখার জন্য সুলতানকে বলা হয়, কিন্তু সুলতানের জমিদার পরিবার সেই উদারতা মেনে নেয় না...।অ্যানাদার ওয়েপরিচালক: কারলি মাক১৯৫৮ সালের বিপ্লব-পরবর্তী হাঙ্গেরীর রাজনৈতিক ও যৌন অবদমনের কাহিনি এই চলচ্চিত্রের বিষয়বস্তু। ১৯৫৮ সাল, সীমান্তের কাছে আবিষ্কৃত হলো ইভা জালানস্কি নামের এক সাংবাদিকের মৃতদেহ। ভাঙা ঘাড় নিয়ে হাসপাতালে শুয়ে আছে তার বান্ধবী লিভিয়া। আর লিভিয়ার স্বামী ডনসিও গ্রেপ্তার হয়েছেন। ফ্ল্যাশব্যাকে পিছিয়ে গিয়ে শুরু হয় গল্পের। ইভার সঙ্গে লিভিয়ার পরিচয়, পরস্পরের প্রেম, কিন্তু বিবাহিত নারী হিসেবে লিভিয়ার দ্বিধা, শঙ্কা—কিন্তু অন্যদিকে প্রবল প্রেমের টান...সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার মার্কেট, ঢাকা।