বাজারে নতুন
দানবের রূপরেখাঅরুন্ধতী রায়ের সাক্ষাৎকারঅনুবাদ: হাসান মোরশেদপ্রকাশক: শুদ্ধস্বরদাম: ১২০ টাকাদানবের রূপরেখা অরুন্ধতী রায়ের রাজনৈতিক সাক্ষাৎকারের সংকলন। ইরাক-যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট বুশকে যুদ্ধাপরাধী ঘোষণা করে তুরস্কে যে যুদ্ধবিরোধী ট্রাইব্যুনাল গঠিত হয়, সেখানে তিনি জুরি ছিলেন। যুক্তরাষ্ট্রে গিয়ে স্থানীয় কলেজের ছাত্রদের উদ্বুদ্ধ করেছেন যুদ্ধের বিরোধিতায়। প্রচুর লিখেছেন। সাক্ষাৎকার দিয়েছেন ভারত ও যুক্তরাষ্ট্রে। অরুন্ধতী রায়ের এ রকম ১৪টি সাক্ষাৎকারের একটি সংকলন দানবের রূপরেখা।সোনালি ডানার চিললেখক: সুরঞ্জন প্রামাণিকপ্রকাশক: উবুদশদাম: ৭৬০ টাকা।‘সোনালি ডানার চিল’ কথাটির সঙ্গে যাঁর নাম জড়িয়ে আছে, সেই কবি জীবনানন্দ দাশের জীবন অবলম্বনে রচিত হয়েছে এই উপন্যাস। সূর্যচেতনা আর যৌনচেতনার অপূর্ব সৃষ্টি এই উপন্যাসে বিবৃত হয়েছে সময়ের ইতিহাস, কবির ইতিহাস-চেতনা, তাঁর রাজনৈতিক চেতনা ও আকাঙ্ক্ষা। একই সঙ্গে আবিষ্কৃত হয়েছে নর-নারীর আবহমান সম্পর্কের এক নতুন পরিসর। এর ভাষা মানবতান্ত্রিক পৃথিবীর ভাষা হয়ে উঠেছে। পরতে পরতে উঠে এসেছে ভারতবর্ষের রাজনীতি, দাঙ্গা ও বাংলার প্রকৃতি।দলিত পারসোনাল ন্যারেটিভসলেখক: রাজ কুমারপ্রকাশক: ওরিয়েন্টাল ব্ল্যাকসোয়ানদাম: ৬৫০ টাকা।দলিতদের জীবন কাহিনি। তাদের জাত, পরিচিতি, ধর্ম আর ভাষার বিশদ আলোচনাও। ভারতে নিচু জাত বলে আজও যাদের রাষ্ট্রীয়ভাবে কোনো পরিচয় নেই। সমাজে তাদের কোনো কণ্ঠস্বরও নেই, ভাগ্যবিড়ম্বিত দলিত নারী-পুরুষের আখ্যান এই বই। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক রাজকুমার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ১০ বছরের অক্লান্ত পরিশ্রমে রচনা করেন এই গ্রন্থ। সহজ গতিময় ভাষায় রচিত এই সাহিত্যের যেকোনো পাঠককেই আগ্রহী করে তুলবে।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতশাওন রাতে যদিকবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি নজরুলসংগীতের একটি গানের অ্যালবাম বাজারে এসেছে। শাওন রাতে যদি নামের এই অ্যালবামে গেয়েছেন বিশিষ্ট নজরুলসংগীত-শিল্পী খালিদ হোসেন। ‘ওগো নতুন নেশার’, ‘মোর প্রিয়া হবে এস রাণী’, ‘তোমার হাতের সোনার রাখী’, ‘শাওন রাতে যদি’সহ মোট ১৭টি গান স্থান পেয়েছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রগঙ্গাযাত্রাএ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড। সহজ-সরল মনের মেয়ে রুপা পরিস্থিতির শিকার হয়ে পতিতালয়ে আসে। তার একমাত্র মেয়েকে নিয়ে এই পাপের জগৎ থেকে মুক্ত হতে চায়। স্থানীয় কূটবুদ্ধির মানুষ রতনের সঙ্গে রুপার সম্পর্ক তৈরি হয়। রুপার জীবনে নেমে আসে এক নতুন সংকট। এদিকে পতিতালয়ের কর্মীরা রুপাকে চাপ দেয় মেয়েকেও একই পথে নামাতে। রুপা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।লা তুইলিপে নোইরপরিচালক: ক্রিস্টিয়ান জাঁক১৭৮৯ সালে যখন বিপ্লব সংঘঠিত হচ্ছে তখন ব্ল্যাক টিউলিপ নামের এক ডাকাত আতঙ্ক ছড়াতে শুরু করে রুসোলিয়নের আশপাশের গ্রামগুলোয়। সাধারণ গরিব মানুষ তাকে দেখতে শুরু করে তাদের ত্রাতা হিসেবে, তাদের কাছে সে হয়ে ওঠে রবিন হুড। এই ডাকাত নিজেকে ঘোষণা করে বিপ্লবী হিসেবে। কিন্তু ধনীদের জন্য হয়ে ওঠে সে ত্রাস। ফরাসি বিপ্লবের পটভূমিতে প্রতিস্থাপিত বিখ্যাত জরো কিংবদন্তির ফরাসি চলচ্চিত্ররূপ এটি। সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার মার্কেট, ঢাকা।