বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামগড়ের ডায়েরিলেখক: সৈয়দ আমীরুজ্জামান বীর বিক্রমপ্রকাশক: পড়ুয়াদাম: ১৫০ টাকা।একাত্তরের এক বীর সেনার নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধে লিপ্ত থাকার মাত্র নয় বছর আগে তিন মাসের (১৯৬২ সালের জুন থেকে আগস্ট) পার্বত্য জীবনের দিনলিপি এই রামগড়ের ডায়েরি। এই দিনলিপিতে লেখক বিপৎসংকুল ও প্রতিকূল পরিবেশে মুক্তিযুদ্ধ-পূর্ব দৈনন্দিন ফৌজি কর্তব্য পালনের সময়ের কথা লিখেছেন। বর্ণনা করেছেন পার্বত্য জীবনের নিসর্গ ও মানুষের কথা। এক যোদ্ধার স্মৃতিমথিত ডায়েরি।আমার গদ্য সাহিত্য পাঠলেখক: সুনীল গঙ্গোপাধ্যায়প্রকাশক: পরস্পরা প্রকাশনদাম: ৪৭৫ টাকা।কবিতা তাঁর প্রথম প্রেম হলেও গদ্য রচনাতেও তাঁর অবদান অতুলনীয়। নানা ধরনের গদ্য লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। গল্প, উপন্যাস, ভ্রমণ, রম্যরচনা ইত্যাদি। বাংলা গদ্যগ্রন্থগুলো সম্পর্কে বিভিন্ন সময়ে নিজের মতামত জানিয়েছেন তিনি। দেশ-বিদেশের গদ্যসাহিত্য সম্পর্কে যুগপৎ একটি ধ্রুপদি ও আঁভা-গার্দ পাঠের অভিজ্ঞতার ছোঁয়া পাওয়া যাবে এই গ্রন্থে। সুনীলের সহজ সরল গদ্যে সুখপাঠ্য এক বই।ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশনলেখক: লে. জে. ওয়াই এম বামিপ্রকাশক: ভিজ বুকস ইন্ডিয়াদাম: ১৫০০ টাকা।বাংলাদেশ-ভারত সম্পর্ক, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের সময় যে পর্যায়ে ছিল, সেখান থেকে এখন যোজন যোজন দূরে। ১৯৭১ সালে ভারতের দিক থেকে যে বন্ধুত্বের সূচনা ঘটেছিল, ধীরে ধীরে যত দিন গেছে ভারত ক্রমশ সরে এসেছে সেই আন্তরিকতার বাতাবরণ থেকে। কেন এমনটা ঘটল? এই বইয়ে সেসবেরই কার্যকারণ উদ্ঘাটনের চেষ্টা চালানো হয়েছে। সম্পর্ক বিচারে বাংলাদেশের ইতিহাস ও ভৌগোলিক অবস্থানকে এই বই ব্যবহার করেছে পটভূমি হিসেবে।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতআপনার চেয়ে আপন যে জনআমাদের দেশের নজরুল-সংগীতের শিল্পীদের মধ্যে ফেরদৌস আরা একটি অত্যন্ত পরিচিত নাম। অনেক দিন ধরেই নজরুলসংগীতের চর্চা করে আসছেন তিনি। সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর গাওয়া জন নামের অ্যালবামটি বাজারে এনেছে ইম্প্রেস অডিও ভিশন লিমিটেড। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রটাকা আনা পাইকাহিনি ও চিত্রনাট্য: জহির রায়হান হানিফ বাবুর্চি ও রওশন জামিলের ছেলে শহীদ। বাবা সহায়-সম্বল বন্ধক রেখে ছেলেকে ওকালতি পড়ান। এক বন্ধুর মেয়ের সঙ্গে ছেলের বিয়ে ঠিক করে রাখেন বাবা। এদিকে পাওনাদার হানিফ বাবুর্চিকে মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে, নয়তো পাওনা পরিশোধ। বাবার বিপদে ইচ্ছার বিরুদ্ধে সব শর্ত মেনে নেয় শহীদ। কিন্তু ঘটনা থেমে থাকে না।ক্রুডজো বারলিংগার পরিচালিত ক্রুড ২০০৯ সালে নির্মিত একটি তথ্যচিত্র। ছবির বিষয় পৃথিবীর ইতিহাসের অন্যতম এক আইনি বিতর্ক। ২৭ বিলিয়ন ডলারের কুখ্যাত ‘আমাজন চেরনোবিল’-এর বাস্তব ঘটনাকে উবজীব্য করে পরিবেশবাদী আন্দোলন, বৈশ্বিক রাজনীতি, মিডিয়া, অ্যাক্টিভিজম—এ রকম নানা বিষয়ের পরিপ্রেক্ষিতে ছবিটি নির্মাণকরা হয়েছে অসাধারণ শিল্প-কুশলতায়।নানা দিক থেকে দেখা হয়েছে বিষয়টিকে। সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার মার্কেট, ঢাকা।