বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইপত্রসত্যজিতের ছবি ও খেরোর খাতালেখক: সুনীত সেনগুপ্তপ্রকাশক: গাঙচিল, মূল্য: ৩১৫ টাকাসত্যজিৎ রায়ের খেরোর খাতা নিছক কোনো চিত্রনাট্যের খাতা নয়। এটা এক বিচিত্র সৃষ্টিসম্ভার ও মূল্যবান তথ্যপ্রযুক্তির খাতা। অত্যন্ত ব্যক্তিগত এই খসড়া খাতায় ছড়িয়ে আছে তার ভাবনার অকপট প্রকাশ। শুরু থেকে শেষ পর্যন্ত—একটা ছবি তৈরির আগে যে কতগুলো স্তর পার হয়ে আসে, খেরো খাতা যেন তারও এক দলিল। ৫০ বছর পেরিয়ে আসা দুটি ছবির পূর্ণ মূল্যায়ন রয়েছে এই বইয়ে। একটি পথের পাঁচালী, অন্যটি দর্শকদের প্রায় নজর এড়িয়ে থাকা ছবি দেবী। বইয়ে অন্য দুটো লেখায় নদী ও শিশু সত্যজিতের ছবিতে কী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সে প্রসঙ্গেও আলোচনা আছে।স্টালিন’স নেমেসিসলেখক: বার্টব্যান্ড এম পাটেনওডপ্রকাশক: ফেবার অ্যান্ড ফেবার, মূল্য: ১৪৯৫ টাকাবিশ শতকে সবচেয়ে সাড়া জাগানো কুখ্যাত রাজনৈতিক হত্যাকাণ্ড: ট্রটস্কি খুন। ট্রটস্কি রাশিয়ার বিপ্লবের এক অবিসংবাদিত নেতা, প্রতিভাবান লেখক এবং অসাধারণ বাগ্মী। লেনিনের এই ভাবী উত্তরসূরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্বাসিত হন মেক্সিকোয়। ফ্রিডা কাহালো ও দিয়াগো রিভেরিয়ার দেওয়া বাংলোয় বসবাস শুরু করেন তিনি। কিন্তু একত্রে বসবাসে জন্ম নেয় নানা জটিল পরিস্থিতির। কাহালো আর দিয়াগোর অন্তর্কলহ, ট্রটস্কির অস্থিরমতি স্ত্রীর ঈর্ষাপরায়ণ মানসিকতা। এর মধ্যে ধূমকেতুর মতো এসে হাজির হচ্ছেন সুরিয়েলিস্ট কবি আঁদ্রে ব্রেঁতো। ৩০০ পৃষ্ঠার রুদ্ধশ্বাস ঘটনাপ্রবাহ। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।সংগীতরবীন্দ্রনাথের গানে অপ্রচলিত রাগ-রূপের নিদর্শন‘রাগরাগিণীর সুরে ঠাটে’ শিরোনামে শিল্পী মোহন সিং রবীন্দ্রনাথের গানে অপ্রচলিত রাগ-রূপে নিদর্শনের মুন্সিয়ানা দেখিয়েছেন। রবীন্দ্রনাথ এমন কিছু রাগরাগিণীর সুরে গান বেঁধেছেন, যা খুবই জনপ্রিয় কিন্তু সংশ্লিষ্ট রাগরাগিণীগুলো এই সময়ে ততখানি পরিচিত নয়। সেই সব রাগরাগিণীর পরিচয় করানোর সঙ্গে সঙ্গে তাঁরই সুরের ঠাটে রবীন্দ্রনাথের কিছু অনন্য সৃষ্টির নিদর্শন ধরা আছে এই কমপ্যাক্ট ডিস্কে। কলকাতার রূপচাঁদ মুখার্জি লেনের ‘ভাবনা’র ব্যানারে আসা এ অডিও সিডিটি ঢাকায় পাওয়া যাচ্ছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।ডিভিডিদি স্টোরি অব আদেল এইচপরিচালক: ফ্রাঁসোয়া তুঁফো১৮৬৩ সাল, ইংল্যান্ডের হ্যালিফ্যাক্স। মিস লিউলি নামের এক তরুণী হ্যালিফ্যাক্সে এসেছে প্রেমিক পিনসনের খোঁজে। পাগলের মতো ভালোবাসে সে এই লোককে। লিউলি তার আসল নাম নয়, তার প্রকৃত পরিচয় বিখ্যাত ফরাসি কবি, লেখক ভিক্টর হুগোর দ্বিতীয় কন্যা, আদেল হুগো।পিনসন এই ফরাসি তরুণীর প্রেমে সাড়া দিতে রাজি নয়, এটা এক পরিণতিহীন ভালোবাসা আদেলকে বোঝাতে ব্যর্থ হয় সে। কিন্তু দারুণভাবে আচ্ছন্ন আদেল কিছুতেই হাল ছাড়তে রাজি নয়, সর্বত্র পিনসনকে অনুসরণ করে যাচ্ছে সে। সৃষ্টি হচ্ছে বিব্রতকর পরিস্থিতির। এ ছবিটি অন্ধ প্রেম আর আত্মবিধ্বংসী ভালোবাসার। চিত্রনাট্য তৈরি হয়েছে আসল আদেল হুগোর লেখা ডায়েরি থেকে। সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার, ঢাকা।