বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিবরিয়াপ্রকাশক: এসপিবিএদাম: ৪০০ টাকা।মোহাম্মদ কিবরিয়ার শিল্প ও জীবন এই বইয়ের প্রতিপাদ্য। বইয়ের প্রচ্ছদের নাম লিপি থেকে শুরু করে এর আকার-আকৃতি, প্রচ্ছদ পরিকল্পনা, অঙ্গসজ্জা এবং সমস্ত চিত্রশিল্প মোহাম্মদ কিবরিয়ায়। এ ছাড়া বইয়ে যৎসামান্য যা কিছু বিবরণ দেওয়া হয়েছে, শিল্পী সম্পর্কে তা তৈরি হয়েছে মোহাম্মদ কিবরিয়ায় সঙ্গে নানা সময়ের আলাপচারিতার ভিত্তিতেই। বইয়ের বেশির ভাগ চিত্রকর্মের জোগান এসেছে কিবরিয়ার পারিবারিক সংগ্রহ থেকে।সুচিত্রা সেনউত্তরণ ও অন্তরাললেখক: রঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রকাশক: গাঙচিলদাম: ২৪০ টাকা।প্রবাদপ্রতিম মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস এটি। এ উপন্যাস এক অনন্য অভিনেত্রীর উত্তরণের কাহিনি। প্রবল প্রতিকূলতা, একাকিত্বের মধ্য দিয়ে তিনি তিমির অভিসারিণী। এই উপন্যাসে জীবন্ত চরিত্র উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, পাহাড়ী সান্যাল, বিকাশ রায়সহ আরও অনেকে। এই বইয়ে জানা যাবে সুচিত্রার জীবনের নানা ঘটনা।চেভূমিকা: হ্যারি ‘পোমবো’ বিলেগাসপ্রকাশক: লেফট ওয়ার্ল্ডদাম: ৫০০ টাকাকিউবার বিপ্লব নিয়ে চে গুয়েভারার নিজস্ব মূল্যায়ন এ বইটির মূল আকর্ষণ। কী ঘটেছিল কিউবায়, কীভাবে ক্ষুদ্র একটা দল দিনে দিনে কিউবান জনসাধারণের সাহায্য সমর্থন নিয়ে শক্তিশালী হয়ে উঠল, এবং স্বৈরতন্ত্রের পতন ঘটাল সে ইতিহাসও ওঠে এসেছে সবিস্তারে। বইয়ের ভূমিকা লিখেছেন বলিভিয়া ও আফ্রিকায় অংশ নেওয়া চের সহযোদ্ধা, বলিভিয়া অভিযানে গুটিকয় যে কজন বেঁচে যান, তাদেরই একজন হ্যারি পোমবো বিলেগাস।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতএইতো ভালোবাসাআমাদের দেশের তরুণদের একটি বড় অংশ পচ্ছন্দ করে আধুনিক গান। তাদের কথা মাথা রেখেই সিডি চয়েজ বাজারে এনেছে মিক্সড অ্যালবাম এইতো ভালোবাসা। এ অ্যালবামে কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল, বাপ্পা মজুমদারের মতো শিল্পীর পাশাপাশি গেয়েছেন হূদয় খান, আরিফিন রুমি, ন্যান্সি, কণা ও পড়শির মতো তরুণশিল্পীরা। আটজন শিল্পীর আটটি গান স্থান পেয়েছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রসাত ভাই চম্পাপরিচালক: দীলিপ সোমএ চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন খান আতাউর রহমান। নিঃসন্তান আঁটকুড়ে জীবনে অন্তহীন মর্মপীড়ায় বাদশাহ অস্থির। ছয় রানি কারও ঘরেই সন্তান নেই। শূন্য রাজপ্রাসাদ। বাদশাহ অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে এক কাঠুরিয়ার মেয়েকে বিয়ে করেন। এক মেয়ে আর সাত ছেলে জন্ম নেয় ছোট রানির ঘরে। অন্য রানিরা ছোট রানির সন্তানদের মেরে ফেলেন। বেঁচে যায় মেয়ে পারুল। এগিয়ে যায় গল্প। নেভার ফরইভারপরিচালক” জিনা কিমসোফি লির প্রাণান্ত চেষ্টা যে কোনো প্রকারে অন্তসত্তা হওয়ার। তার স্বামীর পরিবার যারা প্রবলভাবে ক্যাথলিক ধর্মানুসারী তারাও সর্বান্তকরণে সাফল্য কামনা করছে এই দম্পতির। এই পরিস্থিতিতে স্বামীর মনে ভয় ঢুকে যায়, যদি সে ব্যর্থ হয়। এই টানাপড়েনে আত্নহত্যার ঝুকি নিতে প্রলুব্ধ হয় সে। এসময় সোফি যে কিছুতেই ব্যর্থ হতে নারাজ স্বামীর বিকল্প খুঁজে নেয় সে। সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার মার্কেট, ঢাকা।