বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরনারীর আদ্যোপান্তলেখক: হাসান তারিকপ্রকাশক: সংবেদদাম: ২০০ টাকাপ্রেম ও যৌনতা ছাড়াও নানা সামাজিক মেলামেশার ভেতর দিয়ে নারী-পুরুষের সম্পর্ক তৈরি হয়। এর ওপর ভিত্তি করেই নারী পুরুষকে আর পুরুষ নারীকে জানে। কিন্তু কতটুকু জানে? নারী-পুরুষের সম্পর্কে প্রেম কিংবা যৌনতা কতখানি গুরুত্বপূর্ণ?অসংখ্য রহস্য আছে নারী ও পুরুষকে ঘিরে। সহজ-সরল ভাষায় লেখা সেসব রহস্যের বৈজ্ঞানিক বিশ্লেষণ পাওয়া যাবে এই গ্রন্থে।ছেলেদের রবীন্দ্রনাথলেখক: যামিনীকান্ত সোম প্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ১৯০ টাকাকবিগুরুর প্রথম জীবনচরিত যামিনীকান্ত সোম প্রণীত ছেলেদের রবীন্দ্রনাথ। কবির জীবদ্দশাতেই বইটি রচিত হয়। এই বই পড়ে রবীন্দ্রনাথ নিজেই লেখককে চিঠি লিখেছিলেন এবং বইটি পড়ে তিনি যে আনন্দিত হয়েছিলেন, তা-ও চিঠিতে প্রকাশ করেন। কবির স্বহস্তে লিখিত চিঠিটি দেওয়া আছে বইটিতে। সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় লেখা বইটি রবীন্দ্রপ্রেমীদের জন্য এক অনন্য উপহার। ফেয়ারওয়েল ওয়ালৎসলেখক: মিলান কুন্ডেরাপ্রকাশক: হারপার পেরিনালদাম: ৬৫০ টাকামিলান কুন্ডেরার এক অসাধারণ উপন্যাস। মধ্য ইউরোপের এক স্পা শহরে উপন্যাসের মূল চরিত্র এলিজাবেথকে ঘিরে আবির্ভূত হচ্ছে আরও আট চরিত্র। এক নাচের আসরে সমবেত সবাই: এক সেবিকা আর তার প্রেমিক, এক অদ্ভুত ধাত্রীবিদ, ধনাঢ্য মার্কিন, এক তূর্যবাদক ও তার ঈর্ষাকাতর স্ত্রী, এক রাজনৈতিক কর্মী যে পরিকল্পনা করছে প্রেমিকাকে নিয়ে দেশত্যাগের। দারুণ সুখপাঠ্য উপন্যাস।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতকান্দে শুধু মনভারতের জনপ্রিয় পাঁচটি ব্যান্ড দল—ভূমি, ফসিল্্্স, চন্দ্রবিন্দু, মহীনের ঘোড়াগুলি ও ক্যাকটাস। আমাদের দেশেও এই ব্যান্ড দলগুলোর শ্রোতা অনেক। সম্প্রতি বাজারে আসা ‘কান্দে শুধু মন’ নামের একটি অ্যালবামে একসঙ্গে পাওয়া যাবে জনপ্রিয় এই পাঁচটি ব্যান্ড দলেরই গান। অ্যালবামে আলাদা দুটি সিডিতে পাঁচটি ব্যান্ডের মোট ৩০টি জনপ্রিয় গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্ররূপবানপরিচালক: সালাহ্উদ্দিন লোক-কাহিনি নির্ভর চলচ্চিত্র। নিরাশপুরের নিঃসন্তান বাদশা একাব্বরের কাছে উত্তরাধিকারহীন জীবন নিরর্থক মনে হয়। প্রজাদের ধারণা, আঁটকুড়ে রাজার কারণে তাদের ভাগ্যের চাকা ঘোরে না। এই জীবন থেকে মুক্তি পেতে রাজা ভিন দেশে চলে যান। এক সন্ন্যাসীর আশীর্বাদে তাঁর সন্তান হয়। সন্ন্যাসীর নির্দেশে রাজার সন্তানের ১২ দিন বয়সে ১২ বছরের মেয়ে রূপবানের সঙ্গে বিয়ে হয়। ঘটনা এগিয়ে যায়।আ লং উইকএন্ড ইন পেস্ট অ্যান্ড বুডাপরিচালক: কারলি মাকহাঙ্গেরির আর্থসামাজিক অবস্থার পটভূমিতে রচিত চলচ্চিত্র। নানা রকম স্বার্থ-দ্বন্দ্ব, সন্ত্রাস কীভাবে মানুষ ও সমাজকে কলুষিত করে, তা-ই সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ ছবিতে। আপাত জটিল, দুর্বোধ্য কাহিনি মনে হলেও অস্থির সামাজিক অবস্থা কীভাবে ভেঙেচুরে দেয় ব্যক্তি-সম্পর্ক, এটা তারও গল্প। অসাধারণ সিনেমাটোগ্রাফি।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার মার্কেট, ঢাকা।