বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপূর্ব এই মহাবিশ্বলেখক: এ এম হারুন-অর-রশীদ, ফারসীম মান্নান মোহম্মদীপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ২০০ টাকা।বিশ্বপদার্থের নিতান্ত অল্পই আমাদের চোখে পড়ে। বিশ্বের পদার্থগুলো বিশেষ ভাবে, বিশেষ রূপে আমাদের কাছে দেখা দেয়। মানুষের চোখে অণুবীক্ষণ ও দুরবিন এই দুইয়ের কাজই সামান্য পরিমাণ করে থাকে। বোধের সীমা বাড়লে বা বোধের প্রকৃতি অন্য রকম হলে আমাদের জগৎটাও হতো অন্য রকম। বিজ্ঞানবিষয়ক এই গ্রন্থ আধুনিক চিন্তাচেতনার সঙ্গে তরুণদের পরিচিত করবে।নাটকের সন্ধানেলেখক: পবিত্র সরকারপ্রকাশক: প্রতিভাসদাম: ৬০০ টাকাপবিত্র সরকারের সারা জীবনের নাট্য সমালোচনার সংকলন এই বই। লেখক নিজে অভিনয় ও নাট্যকর্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। সেই সঙ্গে বহু অধ্যয়ন, দেশে-বিদেশে প্রচুর নাটক দেখার অভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে তাঁর লেখায়। বিভিন্ন পত্রপত্রিকার সমালোচনার পাশাপাশি নাটক, নাট্যব্যক্তিত্ব ও সমালোচনাবিষয়ক প্রবন্ধও এই বইয়ে উঠে এসেছে। বাংলা থিয়েটার-প্রেমী মানুষের জন্য এই বই।দাই নেমসলেখক: আব্দুন নূরপ্রকাশক: ইউপিএলদাম: ১৮০০ টাকাআরবি ভাষা থেকে ইংরেজি ভাষায় আল্লাহর অপূর্ব সুন্দর সব নাম এই বইয়ে তুলে আনা হয়েছে। যাঁরা আরবি পড়তে পারেন না, তাঁদের কাছে এই বই অতি মূল্যবান এক গ্রন্থ বলে বিবেচিত হতে পারে। একজন ধর্মপ্রাণ মুসলমান এই বই পড়ে জানতে পারবেন আল্লাহ তাআলার আরও সুন্দর সুন্দর সব নাম। আল্লাহর এই নাম প্রার্থনাকাজকে করতে পারে আরও সমৃদ্ধ। লেখক আব্দুন নূর একাধারে একজন উন্নয়ন বিশেষজ্ঞ, নাট্যকার ও ঔপন্যাসিক।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতহিটস অব ভূপেন হাজারিকামানবতাবাদী সংগীতশিল্পী হিসেবে পরিচিত ভূপেন হাজারিকা। বিখ্যাত এই গায়কের গাওয়া বিভিন্ন গান দারুণ দর্শকপ্রিয় হয়েছে। এখন বাজারে পাওয়া যাচ্ছে এই গুণী শিল্পীর গানের অ্যালবামহিটস অব ভূপেন হাজারিকা। ‘আমি এক যাযাবর’, ‘শীতের শিশিরভেজা রাতে’, ‘আমায় একজন সাদা মানুষ দাও’, ‘আমরা করব জয়’সহ মোট ২২টি গান আছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রমনের মানুষপরিচালক: গৌতম ঘোষসুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায়। লালনকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে লালনের জীবনের বিভিন্ন পর্যায় দেখানো হয়েছে। তথাকথিত শিক্ষিত সমাজের কাছে লালন এক মূর্খ-উন্মাদ। এ ছবিতে দেখা যায় লালনের আশ্রয় হয়েছে জঙ্গলে। সেখানে লালনের জীবনে একে একে আসেন দুই নারী।দি লেডিস অব দ্য বুলোনপরিচালক: রবের ব্রেসোঁহেলেন বুঝতে পারে, তার প্রেমিক (জাঁ ) তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এটাকে বিনা প্রতিশোধে ছেড়ে দিতে নারাজ সে। কৌশলে জাঁর সঙ্গে অ্যাগনেস নামের এক বারবণিতার বিয়ের ব্যবস্থা করে হেলেন। বিয়ের পর সে জাঁকে তার বউয়ের গোপন অতীত ফাঁস করে দিয়ে চমকে দেয়, কিন্তু শেষটা আরও চমকে ভরা। বিখ্যাত ফরাসি উপন্যাস জাক লু ফাতালিস্তের বিশ্বস্ত চলচ্চিত্রায়ন।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার মার্কেট, ঢাকা।