বাজারে নতুন
বাঙলা ধ্বনিমূললেখক: চার্লস এ ফার্গুসন ও মুনীর চৌধুরীপ্রকাশক: নবযুগ প্রকাশনীদাম: ১৮০ টাকাবাংলা ব্যাকরণের এক বিশাল ভান্ডার হচ্ছে বাঙলা ধ্বনিমূল। বাংলা ভাষার ক্ষেত্রে অসামান্য এ বইটি লিখেছিলেন চার্লস এ ফার্গুসন ও মুনীর চৌধুরী। বইটি অনুবাদ করেছেন কাজী মাহবুব হোসেন। এ বইয়ে সন্ধিস্থল ও ঝোঁক (শ্বাসাঘাত/প্রস্বন), স্বর তরঙ্গ, মূল ধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি নিয়ে আলোচনা করা হয়েছে। উঠে এসেছে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ নানা বিষয়। বিপ্লবী-দার্শনিক মানবেন্দ্রনাথ রায়লেখক: অপূর্ব দাশগুপ্তপ্রকাশক: রেনেসাঁসদাম: ২০০ টাকাদার্শনিক-বিপ্লবী মানবেন্দ্রনাথ ছিলেন বিশ শতকের মনীষাদীপ্ত ভাবনাচিন্তার জগতে এক অসাধারণ ব্যক্তিত্ব। এ গ্রন্থে পাঠক নতুন করে দার্শনিক-বিপ্লবী মানবেন্দ্রনাথ সম্পর্কে জানবেন। স্বদেশ মুক্তির দুর্দম সংকল্প নিয়ে তিনি সশস্ত্র বিপ্লব সংগঠন ও সংঘটনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। লেলিন তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন সোভিয়েত রাশিয়ায়। নানাভাবে তাঁর জীবনের সঙ্গে মিশে আছে বিপ্লবী চিন্তাচেতনা আর কর্মকাণ্ড।দি আইডিয়া অব কমিউনিজমলেখক: তারিক আলীপ্রকাশক: সিগালদাম:৬৩০ টাকাকমিউনিজমের ধারণাটি অতি সরল ও মহৎ—কমিউনিজম শুধু দরিদ্র মানুষকেই আকৃষ্ট করেনি আকৃষ্ট হয়েছিল নানা শ্রেণীর মানুষও। বিশ শতকের কমিউনিজমকে নিয়ে সিরিজ প্রকাশনার অন্যতম বই এটি। কমিউনিজমের পতন কি অবশ্যম্ভাবী ছিল? অভিজ্ঞতার আলোকে কী পরিবর্তন-পরিবর্ধনও জরুরি হয়ে পড়েছিল? এধরনের নানা প্রশ্নের জবাব খুঁজেছেন তারিক আলী সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতমেনকা মাথায় দে লো ঘোমটাবাংলা গানের একটা বড় অংশে মিশে আছে লোকসংগীত। সম্প্রতি বাজারে এসেছে, এমনই একটি লোকসংগীতের অ্যালবাম। মেনকা মাথায় দে লো ঘোমটা নামের গানের এই অ্যালবামে গেয়েছেন পূর্ণদাস বাউল। ‘গোলেমালে পিরিত কোরো না’, ‘সখী যমুনার জল’, ‘মেনকা মাথায় দে লো ঘোমটা’, ‘কে বানাইলে এমন ঘর’, ‘যে জন প্রেমের’সহ মোট ১৮টি লোকসংগীত আছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রপোকামাকড়ের ঘরবসতিপরিচালক: আখতারুজ্জামানছোট একটি দ্বীপ। মালেক আর সাফিয়া সমুদ্র থেকে মুক্তা আহরণ করে। মুক্তা বিক্রির টাকা দিয়ে দুজন জমি কেনে। দুজনের মধ্যে ভালোবাসা জন্ম নেয়। কিন্তু দ্বীপের মাতাল জুয়ারি শুক্কুর সাফিয়াকে জোর করে বিয়ে করে। এদিকে মালেক মনের মানুষকে হারিয়ে দ্বীপে সমবায় সমিতি গড়ে তোলে। ঘটনাক্রমে লাঠিয়ালদের হাতে শুক্কুর মারা যায়। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি। ব্ল্যাকমুনপরিচালক: লুই মালপৃথিবীতে প্রতিনিয়ত চলছে নারী আর পুরুষের লড়াই। এক তরুণী সেই লড়াই থেকে বাঁচতে পালিয়ে আশ্রয় নেয় এক গোপন জায়গায়। সেখানে সে দেখা পায় রূপকথার শিংঅলা ইউনিকর্ন পরিবারের। ভাইবোনসহ অনেক সদস্যের এক বিশাল পরিবার, যে পরিবারের প্রধান কখনো বিছানা থেকে ওঠে না, কিন্তু সমস্ত দুনিয়ার খবর রাখে সে রেডিওর মাধ্যমে। উপভোগ্য এক চলচ্চিত্র।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার মার্কেট, ঢাকা।