বাজারে নতুন
জলদস্যুর কবলে জাহান মনিলেখক: মতিউল মাওলাপ্রকাশক: জাগৃতি প্রকাশনীদাম: ১২৫ টাকাআমাদের দেশের আলোচিত এই জাহাজ ‘জাহান মনি’, যা জলদস্যুর কবজায় চলে যায়। সমুদ্রে হঠাৎ একদল সশস্ত্র জলদস্যু এসে জাহান মনিতে হানা দিল। যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিল। ওরা চায় মুক্তিপণ। বইয়ের লেখক মতিউল মাওলা ছিলেন সেই জাহান মনির প্রধান প্রকৌশলী। নিজের চোখে দেখা সেই বিভীষিকার বর্ণনা দিয়েছেন তিনি এই বইয়ে। রুদ্ধশ্বাসে পড়ার মতো বই।লোকসংস্কৃতি ও নৃ-বিদ্যার অভিধানসম্পাদক: বরুণকুমার চক্রবর্তী ও সহযোগী সম্পাদক সুমহান বন্দ্যোপাধ্যায়প্রকাশক: অপর্ণা বুক ডিস্ট্রিবিউটার্সদাম: ৭০০ টাকালোকসংস্কৃতি ও নৃ-বিদ্যার ক্ষেত্রে নানা ধরনের শব্দ অনেকের কাছে সব সময় পরিষ্কার নয়। এই কারণে এ বিষয়ে জানতে হলে অভিধানের সাহায্য নিতে হয়। এসবের নানা আভিধানিক অর্থ প্রচলিত অভিধানগুলোতে থাকলেও তা বিক্ষিপ্তভাবে রয়েছে। এসব বিষয় একটি অভিধানে এনে প্রকাশ করা হয়েছে লোকসংস্কৃতি ও নৃ-বিদ্যার অভিধানে। মেমসাহিবস রাইটিংসকলোনিয়াল ন্যারেটিভস অন ইন্ডিয়ান উইমেনসম্পাদনা: ইন্দ্রাণী সেনপ্রকাশক:ওরিয়েন্ট লংম্যানদাম: ১৩৫০ টাকাঔপনিবেশিক শাসনামলে ভারতবর্ষে বসবাসরত ইউরোপীয় মেয়েদের অনেকেই নিয়মিত ডায়েরি লিখেছেন, দেশে চিঠি লিখেছেন, কেউ কেউ গল্প-উপন্যাস-স্মৃতিকাহিনিও লিখেছেন। এই সংকলন ভারতে যারা একসময় মেমসাহেব বলে পরিচিত ছিলেন তাদের কৌতূহলোদ্দীপক সেসব রচনা এক মলাটে পাঠকের জন্য গ্রন্থিত হয়েছে।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতচয়নিকাশ্যামাসংগীতবাংলা সংগীতের ভান্ডারে একটি বিশেষ স্থান দখল করেছে শ্যামাসংগীত। হিন্দু ধর্মের ধর্মীয় চর্চায় এই সংগীতের ব্যবহার থাকলেও সংগীতপ্রেমীদের মনের খোরাক জোগাতে এই সংগীতের কদর রয়েছে অনেক। ভারত থেকে প্রকাশিত চয়নিকা নামের একটি শ্যামাসংগীতের অ্যালবাম বাংলাদেশের বাজারে এসেছে। এখানে গেয়েছেন মৃণালকান্তি ঘোষ, পান্নালাল ভট্টাচার্য, অনুপ ঘোষাল, অজয় চক্রবর্তীসহ আরও অনেক শিল্পী।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্ররাণীকুঠির বাকী ইতিহাসএই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সামিয়া জামান। মম ও রুদ্রের বিয়ে হয় খুব অল্প পরিচয়ে। একটি বাড়ি ঘিরে নানা কাহিনির জন্ম নেয়। বাড়িটি তাঁদের খুব পরিচিত মনে হয়। এবার মম বাড়ির কাছে এক মহিলার মৃতদেহ দেখতে শুরু করেন। এটা কি শুধুই কল্পনা? নাকি সত্যিই কোনো মহিলা এখানে খুন হয়েছিলেন—এ নিয়ে ভাবনা শুরু হয়। এই সূত্র ধরে ২০ বছর আগের ইতিহাস খুঁজতে থাকেন তাঁরা। নানা প্রশ্নের উত্তর মিলতে থাকে আস্তে আস্তে।সালাম সিনেমাপরিচালক: মহসিন মাকমালবফবিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন, তাঁর পরবর্তী সিনেমার জন্য নতুন অভিনেতা-অভিনেত্রী প্রয়োজন। যে কেউ আগ্রহী হতে পারেন। জবাবে পাঁচ হাজার প্রার্থী পরিচালকের বাড়ির সামনে লাইনে দাঁড়িয়ে এবং যেকোনো সময় গোলমাল শুরু হয়ে যেতে পারে, বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি। এ অবস্থায় পরিচালক সিদ্ধান্ত নিলেন উপস্থিত প্রার্থীদের নিয়েই সিনেমা তৈরি করবেন তিনি।সূত্র: মুভি প্লাস, বসুন্ধরা মার্কেট, ঢাকা।