বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা কেউ বাসায় নেইলেখক: হুমায়ূন আহমেদপ্রকাশক: মাওলা ব্রাদার্সদাম: ১৭৫ টাকা।পরিবারের বড় ছেলে টগর, এক নতুন ধর্ম প্রচারে নেমেছে। এই ধর্ম তিনটি স্তম্ভের ওপর দাঁড়ানো—ঘৃণা, হিংসা ও বিদ্বেষ। এই ধর্মের অনুসারীদের সপ্তাহে একটি করে হলেও মন্দ কাজ করতে হবে। তা না করলে তার ধর্ম নষ্ট হবে। কেউ কোনো পুণ্য করতে পারবে না। এই ধর্মমতে, যে যত পাপ করবে, সে ততই ধার্মিক। অন্যদিকে পদ্ম নামে এক মেয়ে কঠিন বিপদে পড়েছে, ড্রাইভারের সঙ্গে বিয়ে হচ্ছে—তাকে উদ্ধারে রওনা হলো টগরের ছোট ভাই।রবীন্দ্রনাথকে অস্বীকার এবং পুনরাবিষ্কারলেখক: সুনীল গঙ্গোপাধ্যায়প্রকাশক: দে’জ পাবলিশিংদাম: ২৮৫ টাকাসুনীল গঙ্গোপাধ্যায়ের রবীন্দ্রবিষয়ক সব গদ্য, কবিতা ও ছোটগল্পের সংকলন এই বই। রবীন্দ্রনাথকে নিয়ে সারা জীবন ভেবেছেন সুনীল। বারবার পূর্বসূরির সঙ্গে উত্তরসূরির সম্পর্ক বদলে গিয়েছে। কখনো উত্তরসূরি অস্বীকার করতে চেয়েছেন পূর্বসূরিকে, কখনো পুনরাবিষ্কার করতে চেয়েছেন। আর এই বদলে যাওয়া রবীন্দ্র-অভিজ্ঞতাই বারবার প্রতিফলিত হয়েছে তাঁর বিভিন্ন গদ্য, কবিতা আর ছোট গল্পে।ইমোরটালিটিলেখক: মিলান কুন্ডেরাপ্রকাশক: ফেবার অ্যান্ড ফেবারদাম: ৮৯৫ টাকাএটি মিলান কুন্ডেরার অন্যান্য উপন্যাসের তুলনায় বেশ জটিল একটি উপন্যাস, যেখানে গল্পের চেয়ে সমাজ, রাজনীতি ও অন্যান্য বিষয় মূল হয়ে দাঁড়াচ্ছে। এক বন্ধুর জন্য বসে আছে গল্পের চরিত্র, যে একই সঙ্গে লেখক মিলান কুন্ডেরা। তিনি দেখা পান ষাটোর্ধ্ব এক বৃদ্ধা অ্যাগনেসের। এবং গল্পের যাত্রায় বদলে যাচ্ছে এ চরিত্র: কখনো তরুণী প্রেমিকা, কন্যা, কখনো বোন বা মা। সমালোচকদের মতে এটি কুন্ডেরার সেরা উপন্যাস। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতচিরন্তনীলোকগান বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। ঐতিহ্যবাহী এই গানে রয়েছে সাধারণ মানুষের জীবন-জীবিকাসহ নানা বিষয়। তাই লোকগান নিয়ে এখনো শ্রোতাদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি ভারতের নারী ব্যান্ড ‘মা-দল’ চিরন্তনী নামের একটি লোকগানের অ্যালবাম প্রকাশ করেছে। এ দেশের বাজারেও পাওয়া যাচ্ছে এটি। ‘ঝিঙাফুলি সাঁঝেতে’, ‘আইজ কেন মোরে প্রাণসজনী’, ‘নায়ে নাইয়র লইয়া যায়’সহ মোট আটটি লোকগান রয়েছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রদূরত্বপরিচালক: মোরশেদুল ইসলাম,হুমায়ূন আহমেদের কাহিনি।১১ বছর বয়সের বালক পুতুল। রুটিনের বাইরে কোনো কিছু করার স্বাধীনতা ছিল না তার। একদিন পুতুল সব নিয়ম ভেঙে ঘরের বাইরে পা দেয়। পরিচয় হয় মা-হারা রাস্তার ছেলে অন্তুর সঙ্গে। অন্তুর অসুস্থ বৃদ্ধ বাবা আর বোন মরিয়মের সঙ্গে একাকার হয়ে যায় পুতুল। একসময় অন্তু আর মরিয়ম বুঝতে পারে পুতুলের সঙ্গে তাদের অনেক দূরত্ব।এ ওম্যান আন্ডার দ্য ইনফ্লুয়েন্সপরিচালক: জন কাসাবেটৎসমাবেল এক মা ও স্ত্রী, কিন্তু মানসিকভাবে সুস্থ নন। তবে স্বামী নিক মনে করে, সে তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে, সে তার পরিবারের প্রতি মনোযোগী। তাই স্ত্রীর পাগলামিকে সে পাত্তা দিতে নারাজ। সে মনে করে, মাবেলের সদিচ্ছাই যথেষ্ট পরিবারের শান্তি রক্ষায়। কিন্তু নিকের এই বিশ্বাস ভুল প্রমাণিত হতে শুরু করে এবং তাদের সংসার হুমকির মুখে পড়ে যায়। সূত্র: মুভি প্লাস, বসুন্ধরা মার্কেট, ঢাকা।