বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলা মিত্র—মালেকা বেগমপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম:২৬০ টাকাচাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকার কৃষকদের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্র। শোষিত, নিগৃহীত কৃষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সর্বস্ব পণ করে ঝাঁপিয়ে পড়েছিলেন এই অসীম সাহসী নারী। মুসলিম লীগ সরকারের পুলিশ বাহিনীর বর্বরোচিত নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। ইলা মিত্রের সেই সংগ্রামী জীবন-কথা বিস্তারিত জানিয়েছেন লেখক। সেই সঙ্গে যুক্ত হয়েছে ইলা মিত্রের নিজের লেখা, সাক্ষাৎকার, চিঠিপত্র আর তাঁকে নিয়ে কবি-সাহিত্যিক, রাজনীতিক, সাংবাদিকদের লেখা।ছেলেবেলার শান্তিনিকেতনলেখক : সুপ্রিয় ঠাকুরপ্রকাশক : আনন্দ পাবলিশার্সদাম : ২৮৫ টাকারবীন্দ্রনাথের স্বপ্নের শান্তিনিকেতন সংস্কৃতিমান বাঙালির তীর্থস্থান। কেমন ছিল শান্তিনিকেতনের পুরোনো সেসব দিন, তা জানতে আজও অনেকে উৎসুক। শান্তিনিকেতনে বড় হওয়া সেদিনের ভাগ্যবান মানুষদের স্মৃতিকথা পাঠকদের কাছে অমূল্য সম্পদ। সেদিনের শান্তিনিকেতন ছিল নির্জন। পাখিদের ডাকে ভরে থাকত সারাটা সকাল। সুপ্রিয় ঠাকুরের ছেলেবেলার শান্তিনিকেতন তেমনই এক অপরূপ স্মৃতির জলছবি। দি ডেড রেকনিংলেখক: শর্মিলা বোসপ্রকাশক: সি হার্স্ট অ্যান্ড কোংদাম: ৪৯৫ টাকাবইয়ের বিষয়বস্তু ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ভারত-পাকিস্তান যুদ্ধ। লেখকের দাবি, ১৯৭১-এর যুদ্ধ নিয়ে যেসব ইতিহাস রচিত হয়েছে, তা শুধু বিজয়ী শক্তির ইতিহাস। পরাজিত পক্ষের কথা উঠে আসেনি। তিনি বাংলাদেশের সাধারণ মানুষ, সেনা কর্মকর্তা, পাকিস্তানের সেনা কর্মকর্তা প্রমুখ ব্যক্তির সাক্ষাৎকার, নানা দলিলদস্তাবেজের ভিত্তিতে বাংলাদেশের মুক্তিসংগ্রামের সেই অলিখিত ইতিহাস নতুনভাবে উপস্থাপন করেছেন। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতচলচ্চিত্রে রবীন্দ্রসংগীতরবীন্দ্রসংগীতের জনপ্রিয়তা সর্বত্র। যে কারণে রবীন্দ্রসংগীত গীত হয়েছে নান মাধ্যমে। নাটকে যেমন রবীন্দ্রসংগীত বিভিন্ন সময় রবীন্দ্রসংগীতের ব্যবহার হয়েছে চলচ্চিত্রেও। রবীন্দ্রসংগীত নানাভাবে চলচ্চিত্রকে পূর্ণতা দিয়েছে। ‘চলচ্চিত্রে রবীন্দ্রসংগীত’ এ নামেই বোঝা যাচ্ছে সিনেমায় ব্যবরিত গান নিয়েই এই অ্যালবাম। এতে পাওয়া যাবে বিভিন্ন সময়ে চলচ্চিত্রে গাওয়া রবীন্দ্রসংগীত। বিভিন্ন শিল্পীর গাওয়া মোট ৪৬টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রবকুলফুলের মালাপরিচালক: দেলোয়ার জাহান ঝন্টুগ্রামের প্রভাবশালী মাতব্বর সাধারণ মানুষকে ঋণ দেওয়ার নামে নানাভাবে ঠকায়। পাশের গ্রামের ছেলে বকুল ও মাতব্বরের মেয়ে মালা একই স্কুলে পড়ে। তাদের বন্ধুত্ব বুঝতে পেরে মাতব্বর বকুলকে স্কুল থেকে বের করে দেয়। ছেলেকে বাঁচাতে গিয়ে বকুলের মা মারা যান। গ্রাম ছেড়ে চলে যায় বকুল। পরে লেখাপড়া শেষ করে একদিন গ্রামে ফিরে আসে সে, ঘটনা নতুন মাত্রা পায়।ম্যানুফ্যাকচার্ড ল্যান্ডস্কেপপরিচালক: জেনিফার বেইকওয়েলপরিচালকের ক্যামেরা বার্টনিস্কিকে অনুসরণ করে গেছে চীনের ফুজিয়ান প্রদেশের বিশাল বিশাল কারখানায়, বাংলাদেশের জাহাজভাঙা শিল্প এলাকায়। এক দৃশ্যে চীনে, কারখানার সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানো শ্রমিকেরা, আর তাঁদের দলনেতা বক্তব্য দিয়ে বলছেন আরও বেশি বেশি কাজ করতে হবে, পাশাপাশি ভুলের মাত্রা কমিয়ে আনতে হবে সর্বনিম্ন পর্যায়ে।সূত্র: মুভি প্লাস, বসুন্ধরা মার্কেট, ঢাকা।